| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাইটসম্যান
I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.
ছাত্রী উত্যক্তের জের ধরে আজ বুধবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই হলের নেতাকর্মীদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা। রড, লঠি, রামদা, লোহার পাইপ নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে ধাওয়া ও ইট নিক্ষেপ করতে থাকে। ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে পড়ে সাধারণ শিক্ষার্থী আতঙ্কে ছোটাছুটি করতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দুই টারদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও আ ফ ম কামাল উদ্দিন হলের নেতাকর্মীরা বটতলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনেই তাদের নির্দেশ অমান্য করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ৭/৮ জন নেতাকর্মী আহত হয়। সংঘর্ষের মাঝে পড়ে চোখের নিচে ইটের আঘাতে গুরুতর আহত হয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৩৯ তম ব্যাচের ছাত্র মনোয়ার হোসেন সেতু। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিত্সা দেওয়া হয়। এ সময় আরো আহত হয় ছাত্রলীগ কর্মী রাসেল, রাফি, বাধন, ইউনুসখান, রানা, আশরাফুজ্জামান। ছাত্রলীগ কর্মীদের শান্ত করতে যেয়ে আহত হয়েছে ছাত্রলীগের সহসভাপতি খলিলুর রহমান আনোয়ার।
বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় হলের নেতাকর্মীদেও মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর আগে একই ঘটনার জের ধরে গত মঙ্গলবার গভীর রাতে ওই দুই হলের নেতাকর্মীরা সশস্ত্রভাবে হল হলের মধ্যে অবস্থান নেয়।
সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে মীর মশাররফ হোসেন হলের ফার্মেসী বিভাগের ৩৬ তম ব্যাচের ছাত্র কামরূল ইসলাম রিয়াদ তার বান্ধবীকে নিয়ে সুইমিংপুল এলাকায় ঘুরতে গেলে কামাল উদ্দিন হলের পারভেজ (৩৮ তম ব্যাচ, সরকার ও রাজনীতি বিভাগ) এবং ছাত্রলীগ নামধারী বিতর্কিত কর্মী শাওন (অর্থনীতি বিভাগ ৪০ তম ব্যাচ) রিয়াদেও বান্ধবীকে উত্যক্ত করে। রিয়াদ এর প্রতিবাদ করলে ওই দুই ছাত্রলীগ কর্মী তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং কানধরে উঠবস করতে বলে। এ ঘটনার পর ওই রাতেই রিয়াদ তার বান্ধবীকে নিয়ে বটতলায় খেতে গেলে সেখানে সামছুর দোকানে পারভেজ ও শাওন রিয়াদকে চড় থাপ্পর মারে। এ ঘটনার প্রতিবাদ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী বুলবুল। এসময় উচ্ছৃঙ্খল ওই দুই কর্মী বুলবুলকেও চড় থাপ্পর মারে। এ ঘটনায় উভয় হলের নেতাকর্মীরা রাত ১১ টার দিকে মওলানা ভাসানী হলে সমঝোতা বৈঠকে বসে। কিন্তু কোন সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়। পরে আজ বুধবার দুপুরে বটতলা এলাকায় ছাত্রলীগের সিনিয়র নেতাদের উপস্থিতিতে সমাধান করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংঘর্ষে জরিয়ে পরে উভয় হলের নেতাকর্মীরা। প্রায় ৩০ মিনিট ধরে সংঘর্ষ চলতে থাকে। পরবর্তীতে প্রক্টর ড. সোহেল আহমেদ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।
প্রক্টর ড. সোহেল আহমেদ বলেন, আমি খবর পাওয়ার পর পরই ছুটে আসি। পরে ছাত্রলীগের নেতাদেও সহায়তায় উভয় পক্ষকে শান্ত করি। এ বিষয়ে তদনত্ম কমিটি করা হবে। এবং অপরাধীদেও বিরম্নদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল বলেন, জুনিয়র কর্মীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। র ঘেটনায় আমরা সাংগঠনিক ভাবে একজনকে বহিষ্কারও করেছি। শান্তিপূর্ণ ভাবে সমস্যার সমাধানও করেছি। এর পরও যারা এ ঘটনার ইন্দন দিয়েছে তাদের বিরম্নদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি। সাংগঠনিক ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।
Click This Link
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: কুকুরের কাজ তো কুকুর করেই যাবে!
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
তন্দ্রামোহ বলেছেন: দুই কুকুর আম জনতার দৃষ্টি আকর্ষলে সদায় ব্যস্ত। এরই ধারাবাহিকতা এই আর কি
৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
নষ্ট ছেলে বলেছেন: দোপেয়ে কুত্তাদের ১২ মাসই ভাদ্র মাস!
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
পথহারা সৈকত বলেছেন: এ আর নতুন কি?