নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

মানুষের হটাৎ জেগে উঠার বিষয়টি জামায়াত ইসলামী চিন্তার মধ্যেও ছিল না। এনিয়ে নতুন চাপে জামায়াত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

এমনটা কল্পনাও করেনি জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।তারা ভেবেছিল আন্দোলনের হুংকার দিলে হয়তো রায়কে ঠেকানো যাবে। বিরোধী মতও ভয় পাবে।

কিন্তু রায়ের পর শাহবাগে যে আন্দোলন চলছে। তা ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশান্তরে। শহর, উপশহর, জেলা, উপজেলা- সবখানে এখন একই দাবি আব্দুল কাদের মোল্লার ফাঁসি চাই।

মঙ্গলবার দুপুরে রায়ের পর থেকেই শাহবাগে ব্লগার-একস্টিভিস্টরা কাদের মোল্লার ‘ফাঁসির দাবি’ জানিয়ে জরো হতে থাকে।সেই যে শুরু, এখন আর থামছে না। জনতার মিছিল দিন দিন বাড়ছেই।

তরুণ সমাজের নেতৃত্বাধীন এই বিক্ষোভে সকল স্তরের মানুষের উপস্থিতি প্রমাণ করেছে এই রায় গণবিরোধী ও দেশ জনতার সঙ্গে প্রতারণার শামীল।

১৯৭১ সালে গণজাগরণের মতো এবারও গণমানুষের এই আন্দোলনের মুখে ইতোমধ্যে জামায়াত তাদের লাগাতার হরতাল কর্মসূচি থেকে পিছু হটেছে।

তারা এখন নতুন করে ভাবতে শুরু করেছে। আন্দোলনের গতি-প্রকৃতি কী হবে।

রায়ের পর বিক্ষুব্ধ মানুষের হটাৎ জেগে উঠার বিষয়টি জামায়াত ইসলামী চিন্তার মধ্যেও ছিল না। এনিয়ে বেশ চিন্তায় পড়েছে জাময়াত।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, একাত্তরে পাকিস্তানের পাক হানাদাররা আত্মসমর্পণ করলেও তাদের অঙ্গসংগঠন আত্মসমর্পণ করেনি। তাদেরকে প্রতিরোধ নয় নির্মূল করতে হবে।

তিনি বলেন, জামায়াত-শিবির মনে করেছে বিচার ব্যবস্থা তাদের কাছে পরাজিত হয়েছে। তারা জানে না বিচার ব্যবস্থার ঊর্ধ্বে দেশের জনগণ। মনে হয় তারা জনগণের আন্দোলন।

আওয়ামী লীগের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জামায়াত যুদ্ধাপরাধী। মঙ্গলবার রায়ে আমরা আশা করেছিলাম কাদের মোল্লার ফাঁসি হবে। কিন্তু যাবজ্জীবনের রায়ে আমরা হতাশ। এ রায়ের মাধ্যমে দল ও জাতিকে হতাশ করা হয়েছে। এটা জনগণের প্রত্যাশি রায় নয়।

বিশিষ্ট সাংবাদিক আবেদ খান বলেন, এ সমাবেশের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম নতুন করে মুক্তিযুদ্ধ শুরু করেছে। নতুন প্রজন্ম ও মুক্তিযোদ্ধরা একসঙ্গে দাড়ালে বাংলাদেশে জামায়াত শিবির যুদ্ধাপরাধীদের কোন জায়গা হবেনা। তিনি বলেন, যে জাতির বিজয় দিবস আর স্বাধীনতা দিবস থাকে সে জাতি কখনো পরাজিত হতে পারে না।

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, কাদের মোল্লার ফাঁসির দাবি জানতার দাবি। জনতা এই রায়ের প্রতিক্ষায় রয়েছে।

Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

ফারমার বলেছেন: জামাতকে এদেশ ছেড়ে চলে যেতে হবে!

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

খাটাস বলেছেন: একটাই দাবি, রাজাকারের ফাসি চাই।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০১

াহো বলেছেন: একটাই দাবি, রাজাকারের ফাসি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.