নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ স্কয়ার : এই রাত আন্দোলনের রাত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

এই রাত আন্দোলনের রাত। শাহবাগ স্কয়ার এখন আন্দোলনে-স্লোগানে মুখর। এখানে মানুষের উপস্থিতি লাখ ছাড়িয়েছে আরো আগে।

সন্ধ্যার পর থেকেই শাহবাগে নামতে থাকে জনতার ঢল। ভরে উঠতে শুরু করে গোটা এলাকা।

দক্ষিণে টিএসসি, উত্তরে শেরাটন, পশ্চিমে কাটাবন, পূবে মৎস ভবন পর্যন্ত আগুয়ান মানুষের সারি।

সন্ধ্যার পর স্লোগানের জোর যেনো আরও বেড়েছে। মশাল মিছিল হচ্ছে। ছোট ছোট দল নিয়ে আসছে মানুষ। তারা আবার ছোট দলে ভাগ হয়ে যোগ দিচ্ছে মিছিলে- স্লোগানে। একটাই দাবি... কাদের মোল্লার ফাঁসি। যুদ্ধাপরাধীদের ফাঁসি।

মূল মঞ্চে চলছে গণসঙ্গীত, স্লোগান, জ্বালাময়ী বক্তৃতা। তাদের সাথে কণ্ঠ মিলিয়ে গোটা এলাকা মুখরিত-প্রকম্পিত।

কোথায় গুটি কয় তরুণ-তরুণী বসে মোমবাতি জ্বালিয়ে করছে নিরব প্রতিবাদ। কোথাও ড্রাম বাজিয়ে কঠোর প্রতিবাদের ভাষা।

সন্ধ্যার পর থেকেই বসানো হয়েছে কয়েকটি প্রজেক্টর। তাতে মুক্তিযুদ্ধের ছবি চালিয়ে দেওয়া হয়েছে। মুগ্ধ হয়ে সে ছবি দেখছে মানুষ।

অনেকে আবার প্রজেক্টরের দেখাচ্ছেন ছবি ও একাত্তরের বর্বরতার ছবি। এতে একাত্তরের সেই বর্বরতা দৃশ্যমান হয়ে উঠেছে মানুষের সামনে।

মিডিয়াগুলো এখনো লাইভ নিউজ পাঠাচ্ছে। সরাসরি সম্প্রচার হচ্ছে। বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। ফটো সাংবাদিকদের রুদ্ধশ্বাস ব্যস্ততার কমতি নেই এক ফোঁটাও।

কোন দিক থেকে কারা বড় বড় মিছিল নিয়ে এই রাতে এসে যোগ দিচ্ছেন তার খবর কেউ নিচ্ছে না। ঢাক-ঢোল পিটিয়ে তারা এসে যোগ দিচ্ছেন। স্বাগত জানাচ্ছেন উপস্থিত সকলে। যেনো কে তুমি কোথা থেকে এলে সে খবর বড় নয়... তুমিও হলে এই আন্দোলনের সাথী সেটাই বড় কথা।

এরা সবাই আসছেন, রাত জাগার প্রত্যয় সকলের চোখে। রাতের ঘুম জয় করে সবাই আজ অন্য জয়ের পথে।

রাজাকার কাদের মোল্লা ও তার দোসরদের ফাঁসির সমন না নিয়ে কেউ যেনো ঘরে ফিরবে না।

Click This Link

বাংলাদেশ সময় ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.