নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম চত্তর ‘শাহবাগে এলে রিকশা ভাড়া ফ্রি‘

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

বেসরকারি একটি টেলিভিশনের সাংবাদিক আখলাকুস সাফা ধানমন্ডি-৮ নম্বর ব্রিজ থেকে সীমান্ত স্কয়ারে (পূর্বের রাইফেলস স্কয়ার) আসার জন্য কথা বলছিলেন এক তরুণ রিকশা চালকের সঙ্গে। এ সময় দু’জন শিক্ষার্থী তাকে শাহবাগ যাবে বলে।

তরুণ রিকশা চালক উচ্ছ্বসিত কণ্ঠে বলেন “ চলেন মামা ফ্রি নিয়ে যাবো। কারণ শাহবাগে রাজাকারদের বিরুদ্ধে সমাবেশ হচ্ছে।”

এটি যে শুধু সাফার বেলায় ঘটেছে, তা নয়। শাহবাগমুখী অনেক তরুণ রিকশাচালকই শাহবাগে আসতে চাওয়া ব্যক্তিকে ফ্রি নিয়ে আসছেন।

বাংলানিউজকে সাফা বলেন, “রিকশা চালকের এই কাণ্ড দেখে আমি তো হতবাক। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না, একজন রিকশাচালক এভাবে উচ্ছ্বসিত কণ্ঠে ফ্রি নিয়ে যাওয়ার কথা বলবে।”

বৃহস্পতিবার শাহবাগে আসা বেশ কয়েকজন ব্যক্তি বাংলানিউজকে বলেন, “রিকশাচালকরা শাহবাগ আসার ক্ষেত্রে ভাড়া নিচ্ছেন না। অনেকেই জোর করে রিকশা ভাড়া দিচ্ছেন। মানুষজন বলছেন, এরাও যে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এবং যুদ্ধাপরাধীদের ফাঁসি চায়, এটা তারই বাস্তব উদাহরণ।”

মঙ্গলবার থেকে শুরু হওয়া যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন এখন গণজোয়ারে পরিনত হয়েছে। চারিদিকে এখন একটিই রব, “শাহবাগ চলো।”

যে যেভাবে পারছেন সেভাবে আসছেন শাহবাগে। তরুণ আর প্রবীন সবার ঠিকানাই এখন শাহবাগ। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। শাহবাগ এখন ফাঁসির দাবিতে শ্লোগানে শ্লোগানে কাঁপছে। শাহবাগ মূল মোড় থেকে আশপাশে লোকে লোকারন্য হয়ে গেছে। সবার কণ্ঠে উচ্চারিত হচ্ছে- রাজাকারের ফাঁসি চাই।

তবে সময় গড়ালে আরো বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হবে এমনটা সবাই আশা প্রকাশ করছেন।

শুক্রবার সকাল থেকে এখানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র জনতা ঢাকার দিকে আসতে শুরু করেছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ইমরান আলী ও মেহেদি হাসান পিয়াস/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Click This Link

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৩

আইএ/এমএইচপি/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জেডএম

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.