| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাইটসম্যান
I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.
যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে শাহবাগে তরুণ প্রজন্মের চলমান আন্দোলন সার্থক করতে আরো শৃঙ্খলা আনার পরামর্শ দিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত।
চলমান আন্দোলনের তৃতীয় দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাহবাগের উত্তাল চত্বরে এসে তরুণদের আন্দোলনে সংহতি প্রকাশ করে তিনি এ পরামর্শ দেন।
বাংলানিউজকে তিনি বলেন, “স্বাধীনতা বিরোধীরা ৭১’র পরে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র, সরকারের বিরুদ্ধে সরকার গড়ে তুলেছে। তারা দেশকে মৌলবাদের রাষ্ট্র বানাতে তাদের দীর্ঘ দিনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তরুণ প্রজন্ম যে গণজাগরণ গড়ে তুলেছে তার বিরুদ্ধে জামায়াত-শিবির চক্রও যে কোনো আঘাত হানতে পারে। তাই এ আন্দোলনে আয়োজকদের আরো সতর্কভাবে এ আন্দোলন পরিচালনা করতে হবে, আরো শৃঙ্খলা আনতে হবে।”
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অপপ্রচার ও বিদেশি চক্রান্তের বিষয়ে তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে ৭১-এ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন অবস্থান নিয়েছিলো বাংলাদেশের বিপক্ষে। আমাদের সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছিলো রাশিয়া, ভারতসহ কয়েকটি রাষ্ট্র। তাই সেসব বিরোধী রাষ্ট্র ও তাদের মিডিয়ার অপপ্রচার চালানো খুবই স্বাভাবিক।”
এ বিষয়ে তিনি আরো বলেন, “সেসব রাষ্ট্র সম্প্রতি দেশে এসে নানাভাবে মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় প্রভাবিত করার চেষ্টা করছে, তাদের লবিংয়ে সরকার প্রভাবিত হয়ে থাকলে অন্যায় করেছে।”
মুক্তিযুদ্ধের সব শক্তির এ আন্দোলনে সম্পৃক্ত হওয়া জরুরি উল্লেখ করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধর পক্ষের রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী শক্তিকেও এ আন্দোলনে সম্পৃক্ত হওয়া জরুরি।”
“অতীতেও গণজাগরণ সাধারণ মানুষের মাঝ থেকে, তরুণদের মাঝ থেকেই হয়েছে স্মরণ করিয়ে তিনি বলেন, “৫২-তে, ৭১-এ একই চিত্র ছিলো।”
তবে বর্তমান প্রেক্ষাপটে এ আন্দোলনে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে বিশেষ করে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের আরো আগে একাত্মতা প্রকাশ করা উচিৎ ছিলো বলেও মন্তব্য করেন তিনি।
আশরাফুল ইসলাম, মাজেদুল নয়ন ও রহমত উল্লাহ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Click This Link
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৩
©somewhere in net ltd.