| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাইটসম্যান
I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্ত্বর মাতিয়ে রেখেছেন ১০ নারী। আন্দোলনকারীরা এই ১০ নারীকে ‘অগ্নিকন্যা’ হিসেবে আখ্যায়িত করছেন। এদের গগনবিদারী স্লোগানই শাহবাগে উত্তেজনা ছড়াচ্ছে, উদ্বুদ্ধ-অনুপ্রাণিত করছে মানুষকে। মুখরিত করে রাখছে পুরো শাহবাগ এলাকা। স্লোগানে উত্তেজনা ছড়ানোর কারণে আন্দোলনকারীরা তাদের অগ্নিকন্যা বলে ডাকছেন।
শাহবাগে উত্তেজনা ছড়ানো ১০ অগ্নিকন্যা হলেন লাকি আকতার, আলিস, নওরোজ, অনিন্দ্যা, মি উই, ফাতেমা তুজ জহুরা, সামিয়া রহমান, নূরজাহান আহমেদ, মুক্তা এবং তানিয়া। তারা সকলেই প্রগতিশীল ছাত্র সংগঠনের নেত্রী হিসেবে পরিচিত। কাদের মোল্লার যাবজ্জীবন সাজার প্রতিবাদে ও রায় বাতিল করে ফাঁসির দাবিতে গণআন্দোলনের প্রথম দিন মঙ্গলবার বিকেল থেকে তারাই মাঠ গরম করে রেখেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাকি আকতার বাংলানিউজকে বলেন, ‘‘আমরা যুদ্ধাপরাধীমুক্ত দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এখানে লড়াই-সংগ্রাম করতে এসেছি। যতোক্ষণ না পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি এবং অন্যান্য যুদ্ধাপরাধীর ফাঁসি না হচ্ছে, ততোক্ষণ পর্যন্ত এ লড়াই-সংগ্রাম চলবে।’’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘অনেক আগে থেকেই আমি স্লোগান দিয়ে থাকি। আমার উচ্চকিত কণ্ঠের কারণে বিভিন্ন আন্দোলনে বেশিরভাগ সময় আমি স্লোগান দিয়ে থাকি।’’
অগ্নিকন্যা নাম পাওয়া আরো একজন আলিসও একই কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রনেত্রী বলেন, ‘‘স্লোগান ভালো হলে উত্তেজনা ছড়ায়। লোকজন প্রতিবাদমুখর হয়ে ওঠেন। উদ্বুদ্ধ হন, অনুপ্রাণিত হন। আমরা যে দাবি নিয়ে এখানে গত তিন দিন ধরে আন্দোলন করছি, সেটি বাংলার অধিকাংশ মানুষেরই দাবি। আর সেখানে স্লোগানে উত্তেজনা না ছড়ালে ভালো লাগবে?’’
গণআন্দোলনে অংশ নেওয়া সোহেল বাংলানিউজকে বলেন, ‘‘অগ্নিকন্যাদের স্লোগানের সময় উত্তেজনা ছড়াচ্ছে। তারা ভালো স্লোগান দিতে পারেন। পাশাপাশি তাদের কণ্ঠ ভালো ও উচ্চকিত। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এ গণআন্দোলনে গত কয়েক দিন স্লোগান দেওয়ায় তাদের অগ্নিকন্যা হিসেবে অভিহিত করা হচ্ছে।’’
স্লোগান দেওয়াকে বিশেষ গুণ হিসেবে উল্লেখ করে আলতাফ হোসেন বলেন, ‘‘তারা যেভাবে স্লোগান দিচ্ছেন, তাতে করে তাদের অগ্নিকন্যা হিসেবে অভিহিত না করে পারা গেল না। তারা আন্দোলনকারীদের মাঝে উত্তেজনা সৃষ্টি করেছেন। আর যে দাবি নিয়ে আমরা এখানে এসেছি, সেই দাবিতে তাদের কণ্ঠের এমন স্লোগানে মানুষ উদ্বুদ্ধ হচ্ছেন। গতি পাচ্ছেন আন্দোলনে।’’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিহ্নিত খুনি-ধর্ষক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। মঙ্গলবার এ রায় দেওয়ার পর রায়ের বিরুদ্ধে বিকেল থেকেই শুরু হয় গণআন্দোলন। শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে তারুণ্যের এ প্রতিবাদ টানা দু’দিন পেরিয়ে বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। তৃতীয় দিন বৃহস্পতিবার সকাল থেকেই চলছে সমাবেশ।
‘প্রজন্ম চত্ত্বর’ নাম দিয়ে শাহবাগ স্কয়ারে চলমান এ গণআন্দোলনে আসা সর্বস্তরের মানুষ ও সংগঠকরা বলছেন, রায় বাতিল করে কাদেরের ফাঁসির রায় না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
Click This Link
ইমরান আলী, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৩
আইএ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
ChayapuruSH বলেছেন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি গর্বিত....
++++++
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯
ChayapuruSH বলেছেন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি গর্বিত....
++++++
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
হ্যারিয়ার টু বলেছেন: ছবি?