নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে নয়াদিগন্ত, সংগ্রামে আগুন

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সকাল থেকেই উত্তাল হয়ে ওঠছে শাহবাগ। জামায়াতকে সব জায়গা থেকে অবাঞ্চিত করার জন্য দলটির পত্রিকা নয়াদিগন্ত‍ ও সংগ্রামে সকালে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

শুধু সংগ্রামই নয় পাশাপাশি দিগন্ত টিভি ও ইসলামকি টিভিকেও তারা ধিক্কার দেয় দেশবিরোধীদের সহযোগিতা করার জন্য। আন্দোলনকারীরা স্লোগান দেয়, ডি-তে দিগন্ত টিভি, ই- তে ইসলামিক টিভি, স- সংগ্রাম সব রাজাকার, সব রাজাকার।

সকাল থেকেই শাহবাগে প্রায় সব টিভি চ্যানেল ও পত্রিকার একাধিক প্রতিনিধিকে দেখা গেলেও ইসলামিক টিভি, দিগন্ত টিভি ও সংগ্রাম পত্রিকার কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।

আন্দোলনকারীদের পক্ষে জামায়াতের মিডিয়াসহ অন্যান্য সংস্থা যেমন ইসলামী ব্যাংক, হাসপাতালসহ সব কিছু জনগণকে বয়কট করার আহ্বান জানানো হয়। তারা দাবি করেন জামায়াত এসব সংস্থার মাধ্যমে মেধা কিনে তার অপ-ব্যবহার করে। সুতরাং সব জায়গা থেকে এদের উচ্ছেদ করতে হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার যুদ্ধাপরাধী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন রায় ঘোষিত হওয়ার পর উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ এলাকা। যাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ড দিতে হবে এমন দাবিতে অবস্থান নেয় হাজারো জনতা।

সেই বিক্ষোভ এখন শুধু শাহবাগ নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্রণোদিত হয়ে জেগে উঠেছে ৫৬ হাজার বর্গমাইলের সব শ্রেণী-পেশার মানুষ। অসীম সাহসিকতায় দৃঢ় প্রত্যয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি উঠছে স্লোগানে, বক্তব্যে, মশাল মিছিল, প্রদীপ প্রজ্বলন ও বিক্ষোভে। চলছে বিভিন্ন সংগঠনের ব্যানারে গণস্বাক্ষর সংগ্রহ।

কেউই তাদের ডাকেননি। কেউ বলেননি সব প্রতিবন্ধকতা মাড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআওয়াজ তুলতে। প্রত্যেকে ছুটে এসেছেন চেতনার টানে। আজ বিকেল ৩ টায় শাহবাগেই অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।

Click This Link

বাংলাদেশ সময়: ০৯৪০ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩

সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

রিফাত হাসান০২২৮ বলেছেন: শাহবাগ আন্দোলন


যুদ্ধাপরাধী রাজাকার জামাত নেতা কাদের মোল্লার উপরে উইকিপিডিয়ার পেইজ খোলা হয়েছে। দয়া করে তার কুকর্মের ইতিহাস এখানে তুলে ধরুন।

১) কেউ ওখানে গালাগাল করবেন না। করলে কিন্তু এই পেইজ প্রোটেক্টেড হয়ে যাবে।

২) পত্রিকার রেফারেন্স সহ কাদের মোল্লার সব কাজকর্মের তালিকে দেন। রেফারেন্স ছাড়া দিবেন না।

সিনিয়র ব্লগারদের কাছে বিনিত নিবেদন আমারাই পারি বিশ্বের কছে ওদের কূকর্ম তুলে ধরতে....
ওরা ওদের মিডিলইস্টের দিনার-দিহরাম দিয়ে লবিস্ট নিয়োগ করে মিথ্যা সংবাদ পরিবেশন করছে আন্তজাতিক পরিমন্ডলে
আসুন আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ওদের আসল চরিএ তুলে ধরি..
দেশকে রাজাকারের কলঙ্ক মুক্ত করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.