| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাইটসম্যান
I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.
শাহবাগে আন্দোলনকারী তরুণদের এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। আজ শুক্রবার জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে ডাকা মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
জাফর ইকবাল বলেন, ৩০ লাখ মুক্তিযোদ্ধা অকাশ থেকে তোমাদের দিকে তাকিয়ে আনন্দে হাসছেন। শহীদ জননী জাহানারা ইমামও তোমাদের দিকে তাকিয়ে হাসছেন। তাঁদের আত্মা আজ শান্তি পেয়েছে। কারণ, মুক্তিযুদ্ধের যে অসমাপ্ত কাজ তাঁরা রেখে গিয়েছিলেন, এই তরুণেরা সেই কাজ সমাপ্ত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।
তরুণদের উদ্দেশে জাফর ইকবাল বলেন, ‘আমি শুধু জানতাম এই প্রজন্মের তরুণেরা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ও তাতে লাইক দেওয়ার কাজটাই জানে। আজ আমার সেই ভুল ভেঙে গেছে। তাঁরা প্রয়োজনে মাঠেও নামতে পারে। যখন সারা দেশে কেউ রাজাকারের শব্দটিও মুখে আনতে পারত না, তখন হুমায়ূন আহমেদ টিয়া পাখির মুখ দিয়ে বলিয়েছিলেন “তুই রাজাকার”। সেই রাজাকারের ফাঁসির দাবিতে তোমরা মাঠে নেমেছ, আন্দোলন করছ। তোমাদের এই লড়াই দেখে প্রয়াত হুমায়ূন আহমেদও আকাশ থেকে হাসছেন।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক তরুণদের উদ্দেশে বলেন, ‘বায়ান্নতে তরুণেরা ১৪৪ ধারা ভঙ্গ না করলে আজকে আমরা বাংলা ভাষা পেতাম না।’ তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে তরুণেরা মাঠে না নামলে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আজ সারা দেশ জেগে উঠত না। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা মাঠ ছাড়বে না। লড়াই চালিয়ে যাবে। আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম তোমাদের সঙ্গে আছি।’
মহাসমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত ও গণসংহতি আন্দোলনের সংগঠক আবুল হাসান রুবেল।
Click This Link
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
শ্বর্ণকিট বলেছেন: Cyber Lasker(Lashkar-e-Taiba-LeT) দ্বারা প্রজন্ম ব্লগ হ্যাক হয়েছে ।আমি এর তীব্র নিন্দা জানায় ।
৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
মরমি বলেছেন: লেখার জন্য ধন্যবাদ। আমি তাঁর বক্তব্যটি ঠিকমত শুনতে পরিনি। আপনার লেখা থেকে তা জানলাম।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
ইফতেখার ভূইয়া বলেছেন: সাধুবাদ জানাই স্যারের মন্তব্যকে। অত্যন্ত সুন্দর করেই তিনি জানালেন কিভাবে সমর্থন দিতে হয় তরুন প্রজন্মকে। স্যারকে ধন্যবাদ। আর ধন্যবাদ আপনাকেও শেয়ার করার জন্য। এই লিখাটাও সময় করে পড়ুন : আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক ধন্যবাদ।