নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রধান দুই দলে সন্ত্রাসীরা সুবিধা নিচ্ছে। আ.লীগেও গুণ্ডা-সন্ত্রাসী আছে: অর্থমন্ত্রী

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘সন্ত্রাসীর কোনো দল নেই। কেবল বিএনপিতে নয়, আওয়ামী লীগেও গুণ্ডা-সন্ত্রাসী আছে। এদের ধরতে হবে।’

আজ শুক্রবার সকালে নগরের ধোপাদিঘিরপারে হাফিজ কমপ্লেক্সে আয়োজিত ‘সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অর্থমন্ত্রী।

গত ৯ ডিসেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকীর ছেলে মেহরান সিদ্দিকী হত্যাকাণ্ডের পর আসামি গ্রেপ্তার না হওয়ার প্রেক্ষাপটে আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ প্রগতিশীল রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে গঠিত হয় ‘সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’।

অর্থমন্ত্রী সিলেটে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপির অঙ্গসংগঠনের এক নেতার নাম উল্লেখ করে বলেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রধান দুই দলে সন্ত্রাসীরা সুবিধা নিচ্ছে।

সন্ত্রাস প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও আ.লীগের জাতীয় পরিষদ সদস্য আ ন ম শফিকুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন মেহরানের বাবা আবদুল্লাহ সিদ্দিকী, প্রতিরোধ আন্দোলনের সদস্য সচিব আবদুস শহিদ লস্কর, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য সিকান্দর আলী, জাতীয় পার্টির আহ্বায়ক সেলিম উদ্দিন প্রমুখ।

Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.