নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসাই মানুষকে সুখী করে

৭১কে দেখিনি, তাতে কোনো দুঃখ নেই, কারন শাহবাগে আমি জীবন্ত ৭১কে পেয়েছি।

রাইটসম্যান

I am ambitious, hard worker, lot of patience, self centric cold minded, gentle, never to angry but in the long run way, I am happily to revenge against the victimizer. I am very soft and very kind but it is very difficult to understand me from outside. Because I am out spoken and very practical. I am not harmful to nobody even to my enemy. I am trying my best to adjust at any situation. I believe fate so I can accept any situation and newly build up a peaceful life again. Stress makes me more ambitious with a new light of HOPE. I am so logical, sequential, analytical, objective, and highly determined to do or die something indicatively, and also romantic, Industrious, emotional, peace lover, active responsible, nature-loving, straight-forward, Good-humored, independent, extrovert.

রাইটসম্যান › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বদলে গেছে ফেসবুক ও বাংলা ব্লগের চেহারাও। ফেসবুক ও বাংলা ব্লগে এখন নতুন জাগরণ। নতুন চেতনা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

কাদের মোল্লার ফাঁসিসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বদলে গেছে ফেসবুক ও বাংলা ব্লগের চেহারাও। ফেসবুক ও বাংলা ব্লগে এখন নতুন জাগরণ। নতুন চেতনা।

চার দিন ধরে শাহবাগে চলছে আন্দোলন। চলছে লড়াই। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে শাহবাগে শপথ নিয়েছেন লাখো জনতা। ব্লগাররা সেখানে রয়েছেন প্রথম দিন থেকেই। শুরুটাও তাঁদেরই। যাঁরা রাজপথে গিয়েছেন, আন্দোলনে শামিল হয়েছেন, অথবা যাঁরা আন্দোলনে শামিল হতে পারেননি, ফেসবুক ও বাংলা ব্লগে তাঁরাও তুলেছেন ঝড়।

সামাজিক যোগাযোগের এসব মাধ্যমে আলোচনার কেন্দ্রে শাহবাগের আন্দোলন। শাহবাগ নিয়ে অসংখ্য স্ট্যাটাস। যখনই কেউ নতুন খবর পাচ্ছেন, দিচ্ছেন স্ট্যাটাস। অন্যকে আন্দোলনে শরিক হতে জানাচ্ছেন আহ্বান।

অনেকে ফেসবুকে লিখেছেন, ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘একাত্তরের বাংলায় রাজাকারের ঠাঁই নাই। ‘ক তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার’।

আজকের শাহবাগের মহাসমাবেশে যোগ দিতেও ফেসবুক ও ব্লগে জানানো হয়েছে আহ্বান। আন্দোলনে নতুন গতি দিয়েছেন তাঁরা। লিখেছেন, ‘চল চল শাহবাগ’, ‘জেগেছে মানুষ, শাহবাগ মোড়ে আসুন’, ‘ফাঁসি ছাড়া আন্দোলন থামবে না, চলে আসুন শাহবাগের সমাবেশে’ ‘এসো আলোর মিছিলে’। তাসবির শাতিল নামের এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘৩টায় চলে আসুন শাহবাগ স্কয়ারে...দেখা যাক কী হয়...প্রাণ যাবে কিন্তু আমাদের নীতিতে আমরা অবিচল...এক দফা এক দাবি, রাজাকারের ফাঁসির দাবি।’

যেমন চলছে স্ট্যাটাস, তেমনি রয়েছে ছবি। ফেসবুকে লেখার পাশাপাশি শাহবাগের আন্দোলনের ছবি শেয়ার করছেন ব্যবহারকারীরা। রাজাকারদের প্রতীকী ফাঁসির কার্টুনও দিচ্ছেন কেউ কেউ।

আন্দোলনে শরিক হতে প্রবাসী বাংলাদেশিদের কাছে ফেসবুক ও ব্লগ হয়ে উঠেছে অনন্য এক মাধ্যম। বেলজিয়ামপ্রবাসী শাহেদ ইব্রাহীম লিখেছেন, শরীর দেশের বাইরে, মন শাহবাগে।

বাংলা ব্লগগুলোতেও প্রধান আলোচনার বিষয় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি। বাংলা ব্লগ সামহয়্যারইন ব্লগে ইরফানুর রহমান রাফিন লিখেছেন, ‘শাহবাগের প্রজন্ম চত্বরে তৈরি হচ্ছে নতুন ইতিহাস’। আমার বন্ধু নামের ব্লগে ইস্তেজা নামের এক ব্লগার লিখেছেন, ‘জেগে ওঠো বাংলাদেশ, প্রতিরোধের এই তো সময়, দাবি একটাই, সব রাজাকারের ফাঁসি চাই।’ প্রথম আলো ব্লগে মেহেদি রাসেল লিখেছেন, শাহবাগ যেন বাংলাদেশের হূদয়।

Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link

Click This Link

আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ

কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.