নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছাত্রদলের কর্মী কিন্তু রাজাকার না...।আমি ব্লগার কিন্তু নাস্তিক না...।

হাবিবুর রহমান রিংকু

ছাত্রদল কর্মী

হাবিবুর রহমান রিংকু › বিস্তারিত পোস্টঃ

একাধীক সমস্যায় ঝরজরিত হবিগঞ্জ পৌরসভা......

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

আমাদের শহর......
আমাদেরই সমস্যা.....
সমাধান আমাদেরই করতে হবে....
চোখ_কান বন্দ করে আর কতদিন চলবেন....?
অন্যান্য শহরের তুলনায় আমাদের হবিগঞ্জ
শহর এমনিতেই অনেক ছোট।
তার উপর আবার এই ছোট শহরের প্রধান সমস্যা
হল "যানজট"।
কয়েক দিন ধরে যানজট সমস্যা হবিগঞ্জ
শহরের দৈনিক সমস্যায় পরিণত হয়েছে।
# পর্ব_১ :
নিয়ম নীতি না মেনে শহরের প্রধান প্রধান
সড়কের পাশে ফুটপাত দখল করে নিজেদের
স্বার্থে সিঁড়ি ব্যবহার করছে দোকান মালিকরা...।
আবার সিঁড়ির পাশের সম্পূর্ন জায়গা দখল
করে দেওয়া হচ্ছে সাইন বোর্ড..!
আবার অন্যদিকে যখন-তখন যেখানে-
সেখানে মালগাড়ী থামিয়ে মাল
ওঠানামা করার ফলে সেখানকার যানজট
অসহনীয় এবং অকল্পনীয়।
এই যানজটের যন্ত্রণা নিদারুণ....!
দেখা যায় ঘন্টার পর ঘন্টা পেরিয়ে
গেলেও কারো কোন মাথাব্যথা নেই। নেই
স্থায়ী সমাধানের কোন চিন্তা-ভাবনা..!
অন্যদিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের
স্ব'ঘোষিত দখলে রয়েছে মেইন রাস্তার
দু'পাশের প্রায় ৫ফুট জায়গা....!
এসব সমস্যায় রাস্তার পাশে ফুটপাত
ব্যবহারে মানুষের অনীহা দিন দিন
বাড়ছেই...!
ফুটপাত দিয়ে যখন জনসাধারণ চলাচল
করতে পারে না তখন শত শত মানুষ বাধ্য
হয়ে বেপরোয়াভাবে রাস্তা দখলে নিয়ে
চলাচল করছে। এই দুঃখী মানুষদের ভিড়
ঠেলে গাড়ি চালানো কঠিন ব্যাপার। আর৫
গাড়ি চালাতে যেয়ে কারো গায়ে টোকা
লাগলে তো আর কথা নেই। তাহলে
ড্রাইভার বা গাড়ি আর আস্ত থাকে না।
জনগণের নিরাপদ চলাচলের ব্যবস্থা করার
দায়িত্ব রাষ্ট্রের। এটি একটি সাংবিধানিক
অধিকার। সংবিধানের '৩৬-অনুচ্ছেদ'
অনুযায়ী রাষ্ট্র আইন দ্বারা বিধি-নিষেধ
সাপেক্ষে স্বাভাবিক চলাচলের যেরূপ
অধিকার রয়েছে, তেমনি রাষ্ট্রের নিকট
থেকে '২৭-অনুচ্ছেদ' অনুযায়ী প্রতিটি
নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও সমান সুযোগ
লাভের অধিকারী।
তাই এইভাবে চলাচল শুধু নিয়ন্ত্রণ করলেই
হবে না,
স্বাভাবিক ও নিরাপদ সুযোগ-সুবিধার
ব্যবস্থা করাও রাষ্ট্রের দায়িত্ব।
(চলবে____)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.