| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোহান
মানুষকে আরো বেশী কথা বলানোর চেষ্টা করি, দেশের টাকা দেশে রাখার চেষ্টা করি আর সবই করি অন্যের ব্যবসা বাড়াতে। চোখ খুলে রাখার চেষ্টা করি; অনেক কিছু বলতে চাই, কিছু পারি আর কিছু না বলা থেকেই যায়।
ঈদের সাত দিন আগ থিকা বাসায় ডেইলি কথা শুনি মাথার লম্বা লম্বা চুল নিয়া। মা বউ থিকা শুরু কইরা শাশুড়ীও চান্স পাইলেই ইনডাইরেক্টলি বুঝায়া দেয় বিয়ার আগে এইরাম চুল রাখলে তুমার হাতে মাইয়াই গছাইতাম না
এর লগে নতুন যন্ত্রনা হিসাবে যুক্ত হইলো আমার দশ মাস বয়সী বিচ্ছু পিচ্চি যার জীবনের বর্তমান লক্ষ ও উদ্দেশ্যই হইলো বাপের চশমা টান দিয়া ফালায় দিয়া ঘাড়ে উইঠা লম্বা চুল টানাটানি করা। এতো বলি আরে বেটা তোর মা - দাদীর মাথায় এতো চুল তাদের চুল টাইনা যন্ত্রনা দে, না ছেলের টার্গেট হইলো বাপের কান্ধে উইঠা মাথার চুল টানা
অবশেষে ঠিক করলাম লম্বা চুল আর না,পোলায় টাইনা সব তুইলা ফেলনের আগেই এই ঈদেই চুল বিসর্জন দিতে হইবে
আইলসামি কর্তে কর্তে আইসা গেলো ঈদের আগের দিন। বাসার সবাই জুতিষি হইয়া কইলো আইজকা কনফার্ম চান্দ উঠবো তুই চুল কাটায় আয়। তাই সাত সকাল মানে এগারোটার দিকে বাইর হইয়া পর্লাম চুল কাটাইতে
বাসার সামনে চিপা দুকান, দুকানের সামনে লাইন, দুকানদের কয় আরো আটজনের সিরিয়াল... গেলাম নুরজাহান রোডে সেইখানেও নাপিতগো দুকানের সামনে বেন্চি আর বেন্চি ভর্তি লুকজন
রিকসা নিয়া গেলাম সোবহানবাগ, টুকটাক কাম আছিলো শেষ কইরা ভাবলাম হেরোবিক্সে ঢুঁ মারি। হেরোবিক্সের সামনে অনেক পোলাপাইন, ভাবলাম ঈদের আগে আড্ডা মারতাছে... ভিতরে ঢুইকা দেখি বেবাকতে মাথার উপ্রে ইয়া বড় পাতিল উল্টায়া বইসা আছে
অবাকিত হইতে হইতে জিগাইলাম ভাই দেরী হইবো? দুকানদারে আমার দিকে এমনে তাকাইলো যানি এলিয়েন দেখতাছে, কয় ইফতারের আগে আগে আইসেন
কি আর করা বাইর হইয়া বুঝতে পারলাম পোলাপাইন আড্ডা মারে না, চুল কাটানির লিগা বইসা আছে... নিচে নাইমা দেখি আরো দুই গ্রুপ আড্ডা মার্তাছে যার বিষয় বস্তু হইলো আইজকার সারা দিনটাই যাইবো চুল কাটানি থিকা ফেসিয়াল করতে ![]()
ঘুইরা হাঁটা দিলাম নন্দনের দিকে... চুল যেদিন লম্বা রাখা শুরু করি সেই দিন থিকা লাইফে হালকা বিলাসীতা আনতে পারসোনা জেন্টস এ যাওয়া হয় মাঝে মাঝে, ভাবলাম বিসর্জনটাও বিলাসী হোক... গেলাম লিফটের সামনে, দেখি এইখানেও লিফটের সামনে জটলা, সবাই বউ বাচ্চা নিয়া সৌন্দর্য বাড়াইতে আইছে... তবু চেনা যায়গা সাহস কইরা পাঁচতালায় ঢুইকা গেলাম। ঢুইকাই আবার টাসকি, বেবাক লোকে টুলে পা তুইলা ঘুমাইতাছে আর একদল ইয়া বড় বড় পাথর নিয়া পা ডলাডলি কর্তাছে
ইহারে নাকি কয় পেডিকিউর, বেপক গা ঘিনঘিন মূলক একটা রূপচর্চা। যেই বেটারে দিয়া চুল কাটাই সে আমারে দেইখা কয় বস ঘন্টা দুই পরে আসেন। দোকানের সামনে একগাদা আরএফএল এর চেয়ার বসানো লিফ্ট পর্যন্ত, মাইনসে কেউ দাঁড়ায় কেউ বইসা
বেফক নিরানন্দ নিয়া নামতে নামতে ভাবলাম যাক চান্স না পাইয়া ভালোই হইছে কিছু টেকা পয়সা সেইভ হইলো....
হালকা পাতলা শপিং শেষ করতে আবার গেলাম সোবহান বাগের দিকে, হটাৎ দেখি একখান সেলুনের সাইনবোর্ড, মেনজ এন্টারপ্রাইজ না কি জানি নাম ভাবলাম এইটার সামনে লুকজনের ভীড় নাই, এইটাতেই ঢুইকা পড়ি... ভেতরে দেখি পোলাপাইনে ভরা, ক্যাশবাক্সে এক লোকরে জিগাইলাম ভাই দেরী হইবো, হেয় কয় আমি কি জানি আমি নিজেই এক ঘন্টা ওয়েট কর্তাছি চুল কাটানির লিগা
হেড নাপিতরে খুঁইজা পাইলাম হেয় তার এন সিরিজের ফুন নিয়া ব্যস্ত, কাস্টমাররে সিডিউল দিতাছে। আমারে কয় বসেন। আমিও বেন্চের এক চিপা পাইয়া বইসা গেলাম, আর কিছু না হোক গরমে এসিতে বইসা একটু ঠান্ডা তো হওয়া যাইবো.... তো বইসা বইসা মাইনসের কাম কাজ দেখতে লাগলাম
হিসাব করলাম চেয়ার আছে পাঁচটা যার একটা প্রি শিডিউলড দের জন্য বুকড তার মানে বাকী আছে চাইরটা। আমার চাইর পাশে পাঁচজন সো আর এক রাউন্ড মানে আধা ঘন্টার মাঝেই মুনে হয় চান্স পামু চুল কাটানির... কিন্তু ঐযে কয় না মাইনসে ভাবে এক আর হয় আরেক... পরথম যে চেয়ার টার্গের করছিলাম হের চুল কাটানি শেষ হইতে দেইখাই আনন্দিত হইতে গিয়া আফসুস খাইলাম। চুল কাটানির পরে হেয় নাকি হেয়ার ট্রিটমেন্ট দিবো। সাদা কি এক চিরুনী দিয়া এক মেশিনে লাইন দিয়া কিছুক্ষন আঁচড়া আঁচড়ি কইরা পরে মাথায় গরম ভাঁপ দেওনের মেশিন বসায় দিলো
পাশে রাখা ক্যাটালগ উল্টায়া পাইলাম এইডারে কয় ওজন ট্রিটমেনট আর বুঝলাম খালি চুল আঁচড়াইতেই ছয়শ টেকা লাগে
বুঝলাম এই চেয়ার টার্গেট কইরা লাভ হইতো না, টার্গেট চেন্জ। এইখানে বইসাই একজনে নাপিতরে কইলো ভাই মাফিয়া লুক আইনা দেন। ইন্ডিয়ান চ্যানেলে এক হেয়ার জেলের অ্যাডে দেখছিলাম মাফিয়া লুক, তো বুঝলাম এইটারও আশা শেষ
যাউকগা আরো দুইটা চেয়ার বাকি...
এর মাঝে এক আট দশ বছর বয়সের এক পিচ্চি রে নিয়া দুই তরুনীর আগমন উদ্দেশ্য পিচ্চির হেয়ার কাট। হেড নাপিতে আইসা কয় আরো দুই ঘন্টা লাগবো, হেরা কয় বলেন কি দেড় ঘন্টা হেরোবিক্সে অপেক্ষা করে এইখানে এলাম, আচ্ছা ওকে আপনাদের ক্যাটালগ দেন... ইয়া বড় একটা ছবিওলা বই বাইর হইলো, পিচ্চি মারাত্মক এক ইসটাইল সিলেক্ট কর্লো দেইখা নাপিতে কয় এইটা কাট দিতে টেকা বেশী লাগবো। হেরা কয় এইটা সমস্যা না আর দুই ঘন্টা পরের বুকিং দিয়া গেলো... এর মাঝে পাশে বসা মুরব্বী এক লোক হটাৎ উইঠা আমার তিন নাম্বার টার্গেট চেয়ারের সামনে গেলো। আমি ভাবলাম মুরব্বি আর আমার টার্গেট কি কমন পর্লো নাকি
দেখি না চেয়ারে বসা আমার সমান পুলাডা বাপ হইলো এই মুরব্বী
আহারে সেই কবে ছুডুবেলায় আব্বার লগে চুল কাটাইতে যাইতাম সেই স্মৃতি মনে পইড়া গেলো.... বাপে নাপিতরে কয় এইভাবে কাটেন ঐভাবে কাটেন... এই পরথম দেখলাম বাপে পোলার চুলে ইয়ো কাট কাটাইয়া বিশাল আনন্দ পাইতাছে ( আমগো বাপে ছুডু কালে একখান কাট কাটাইয়াই খুশী হইতো সেইটা হইলো বাটি ছাঁট
) মনে মনে খুশী হইলাম মুরব্বী ক্যান্ডিডেট লিস্টে নাই দেইখা
কিন্তু আফসোস বাপে কয় -- বাবু তুমি কিন্তু শেভ করায় নিবে, এইরকম গুন্ডা লুক ভালো না
পোলায় পাল্টা বাপরে কয় -- শেভ তো করাবোই তবে আব্বু তুমি চলে যাও, আমি ভাবছি একটু স্যান্ডাল মেখে ফেসিয়ালটাও করিয়ে ফেলবো, মুন দেখা গেলে তো য়্যার টাইম পাওয়া যাবে না
![]()
হায় হায় কয় কি এই পোলায় অহন শেভ আর ফেসিয়াল করাইবো, এর মানে এই টার্গেটও বাদ
এর মাঝে হটাৎ দেখি মাফিয়া লুক শেষ, নেক্সট মাইনসের ডাক পর্ছে... উইঠা গেলাম শেষ ভরসা চেয়ারের কাছে, নাপিতে একটা আশ্বাস মূলক হাসি দিলো। ভাবলাম এইটার কাটিং শেষের পথে... হটাৎ ফোন ---- হ্যালো আম্মু ... নাহ আমার তো দেরী হবে... আরে মাত্র হেয়ার কাট শেষ করলাম, শেভ আর ফেসিয়াল বাকী আছে না... নাহ তুমি গাড়ি নিয়ে যাও আমি পরে চলে আসবো....
হতাশ চেহারায় ফেরত আসলাম নিজের জায়গায়.... তারপর আরও আধা ঘন্টার অপেক্ষা, মাফিয়া ওলার পরের জনের চেয়ার খালি হইলো, আমি গিয়া বইসা পর্লাম, কইলাম যা খুশি কাটেন তয় মাথার চুল কমায়া দেন... নাপিতে কইলো শেভ কইরা দিমু, আমি কইলাম আমার গালে বেলেড আমি নিজেই চালাইতে জানি, তুমারে চুল কাটাইতে কইছি হেইডা করো... অবশেষে মিনিট বিশেক পরে চুল কাটা শেষ, সব মিলায় একশো টেকা গচ্চা আর আমার প্রত্যাবর্তন....
চুলে ভাঁপ দেওন তখন মাত্র শেষ আর ফেসিয়াল ওলাদের ফেসিয়াল কার্য তখনও চলছে, পিচ্চি পুলায় আবার আইছে চুল কাটাইতে শিডিউল মতো আর আমার পরে আরও চার জনের লাইন লাইগা গেছে......
সব মিলাইয়া বুঝা গেলো রূপচর্চার দৌড়ে আমরা পুলারাও পিছাইয়া নাই
সবাইকে বাসী ঈদ মোবারক.......................................................
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০০
রোহান বলেছেন: ভাবতাছি ঈদের আগের দিনে পারসোনা টাইপের সেলুনে পার্ট টাইম কাম করলেই হয় শ খানেকের কম টিপস কেউ দেয় না, এক রাতেই কত ইনকাম বুইঝা লন ![]()
২|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০১
লেখাজোকা শামীম বলেছেন: পুলারা রূপচর্চায় দিন দিন আগাইয়া যাইতাছে। একদিন এই সেক্টরে মাইয়ারা পিছাইয়া পড়ব, কনফার্ম।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৬
রোহান বলেছেন: মাইয়ারা পিছাইবো... নো চান্স.... লিফটে নামার সময় পারসোনা লেডিস কর্নারে লিফট খুলছিলো, সেইখানে দেখি দোকানের সামনে লবিতে চেয়ার আর মাইয়াতে ভর্তি, অনেকে দাঁড়ায় আছে, কেমন জানি ঈদের আগের দিনের সদরঘাট সদরঘাট পরিবেশ
তয় পুলারা আইজকাল যে হারে ফেসিয়াল থিকা শুরু কইরা পা ঘষাঘষি পর্যন্ত নামছে তাতে আমগো রূপচর্চার ভবিষ্যত সানলাইট ব্যাটারী তে চলা টর্চের আলোর মতোন ফকফকা
৩|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০২
কাক ভুষুন্ডি বলেছেন: আমি চুলৈ কাটাই নাই। ভাব্তেছি নেক্স্টো ঈদে বাউলা আমেজ লমু ![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৯
রোহান বলেছেন: লগে দাঁড়িও রাইখা দেন তাইলে নিচের নানার মতো লাগবো...
ফটু কার্টেসি: বৃত্তবন্দি ![]()
৪|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৭
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ওরে বাপ! চুল কাটা নিয়া যে বিশাল পোস্ট দিছেন!!! চুল কাটতে সময় তো ধন্য হইছে ![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৭
রোহান বলেছেন: লাইফে ইরাম গেন্জাম কইরা চুল কাটাই নাই ![]()
৫|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৪
শাওন৩৫০৪ বলেছেন: শেষ পর্যন্ত কুন চেয়ার টা যে পাইলেন, সেইটা প্যাচ লাইগা গেলো..![]()
আমি ঈদের আগের দিন জীবনেও চুল কাটাইনাই...![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৮
রোহান বলেছেন: আমি কাটাইছি চান রাইতে অনেকবার... তয় এইবারের মতো ভীড় আগে দেখি নাই.... ![]()
৬|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৭
কাক ভুষুন্ডি বলেছেন: নানার মতো দাঁড়ি নাই যে ![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৯
রোহান বলেছেন: এইসব সেলুনে চইলা যান... এরা হেয়ার গ্রাফটিং কইরা কুনখানকার চুল কই যে লাগায়া দিবো ধরতেই পার্বেন না ![]()
৭|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৩
কাক ভুষুন্ডি বলেছেন: (খুক্কুক কৈরা কশির ইমো হোবো)
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬
রোহান বলেছেন: হুমমম বইলা একটা বুজজি বুজজি টাইপের ভাব ধরা ইমো হইবো...
৮|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫
কৌশিক বলেছেন: জটিল
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬
রোহান বলেছেন: ![]()
৯|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪১
ঘাসফুল বলেছেন:
আগের দিনৈ ছিলো ভালো... ![]()
![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৪
রোহান বলেছেন: ঘাচফুলের ছুডু বেলার ফটু বড়ই সৌন্দর্য হইছে ![]()
১০|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩
ক্যামেরাম্যান বলেছেন: ছোডু ভাই নাইড়া হইয়া যাও, চুল নাই তো ঝালেমাও নাই ...
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৩
রোহান বলেছেন: এইডা একটা কথা কইলেন, নাইড়া হই আর আমার ছুডু পুলায় হেই টাকে তবলা বাজাক.... শেষ মেষ ঘরেও হেলমেট পইড়া থাকন লাগবো ![]()
১১|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৩
চতুষ্কোণ বলেছেন: বকশিশ দেওনের ডরে এই ঈদে চুলই কাটাই নাই।ঘাড়ের পিছে লম্বা লম্বা চুল.........হগ্গলে কইলোস্টাইল এক্কেরে ফাটাফাটি রকমের ![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫
রোহান বলেছেন: লম্বা চুলের ইসটাইলই ভালো....
১২|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬
ঘাসফুল বলেছেন:
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫
রোহান বলেছেন: ![]()
১৩|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৮
জইন বলেছেন: আমি ভাই ৩৫-৫০টাকার ভেতরই এখনও চুল কাটি
একেকবার একেক কাট দেই.......কেনোনা একেকবার একেক নাপিতের কাছে যাই![]()
ভাই মেজাজটা খারাপ....... আবারও জেনারেল...... টাকমাথা দেখি আপনার এখানেও ![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৭
রোহান বলেছেন: তুমার টাক মাথা আর টিয়া পাখি নিয়া জুকস টা ভালো আছিলো.... জিণাড়েল মুবারক....
১৪|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০১
তায়েফ আহমাদ বলেছেন: হা হা হা..............
দ্যাশের অবস্থা শ্যাষ!
কী হবে এই ইয়াং জেনারেশনের।
(একটু ভাব মারা ইমো হবে) ![]()
আমি সোজাসাপ্টা কাম করছি।
২৪ রোযার দিন তারাবী পইড়া রাইত এগারটায় বহুত পুরানা নাপিতের দরবারে হানা দিছি। হেয় একখান মেশিন দিয়া আগাগোড়া সমান কইরা আমির খান স্টাইলে ছাইট্টা দিছে। বিশ মিনিটে কাম ফিনিশ!![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১১
রোহান বলেছেন: কাম তো ভালাই করছো তয় পুরানা নাপিতে আবার আমির খানের মতো চুলের মাঝে একটা কাটা দাগ দিয়া দেয় নাই তো
![]()
১৫|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনি দেখি কামেল মানুষ
, অভিজ্ঞতার ঝুলি আরও সমৃদ্ধ করলেন ।
চাঁদ উঠসে , এটা জানার ১ মিনিটের মধ্যে আমি পাড়ার সেলুনে । তখনও চাঁদ দেখার খবর জানে না কেউ , সেলুনে নাপিতরা মুরগীর মত ঝিমাচ্ছিল , মিনিট দশেক পড়েই মিছিল সহকারে লোক সেলুনে আসতে শুরু করল । চেয়ারে বসে আমি যে কি শান্তি পাচ্ছিলাম , বলার মত না ।
যাই হোক ৩০ টাকা চুল কাটা + ১০ টাকা ঈদের বকশিশ = ৪০ টাকায় গরীবী চুল খালাস পেয়ে গেছে
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮
রোহান বলেছেন: আপনের হইলো রাজ কপাল ইফতারের পর পরে চেয়ার ও ফ্রি পাইছেন.... আবার দশ টেকা বকশিস দিয়া বাঁইচা গেছেন....
১৬|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২০
তায়েফ আহমাদ বলেছেন: কথা মিছা কও নাই!![]()
এরাম একখান কাটাদাগ আমার মাথায় আসলেই আছে। ছুডবেলার বান্দরামির মেমোরী সাইন হিসাবে রাইখা দিছি! ![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬
রোহান বলেছেন: বান্দরামী ভালু না ![]()
১৭|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৩
জনৈক আরাফাত বলেছেন: ভালো লিখছেন। পার্লার সংস্কৃতির মাধ্যমেই সমানাধিকার প্রতিষ্ঠা পাবে।
হা হা হা!
আমি ভাই, ভাব নেওনের মধ্যে নাই। মাগফেরাত শেষ হইলেই সেলুনে বইসা থাকি। সিরিয়াল পাইয়া যাই!
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৯
রোহান বলেছেন: ভাইরে পুলা থিকা শুরু কইরা বুইড়া বুইড়া লুকজনে যেমনে ঘইষা মাইজা পা পরিস্কার কর্তাছিলো, আমি তো আতংকে আছি সামনের দিন গুলাতে এই সব জেন্টস সেলুন গুলা আর কি কি পরিস্কার কইরা দেয় কে জানে ![]()
আমিও সবসময় সিরিয়াল পাইয়া যাই, এইবার কেমতে কি হইলো বুঝলাম না ![]()
১৮|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৭
কিরিটি রায় বলেছেন: আমিতো রোজার আগেই সারছী.....
---সেলুনেই যাই নাই
একমাসে বাল
থুক্কু হিন্দি ওয়ালা না বাংলা ওয়ালা (চুল) আর কতদূরই বাড়ে.....![]()
![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯
রোহান বলেছেন: আমার অবশ্য এক মাসেই অনেক বাড়ে রোজার আগে সারলে লাভ হইতো না
১৯|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০০
অপ্সরা বলেছেন: বুঝলাম তুমি মহা ফ্যাশনেবল একজন ভাইয়া। কিন্তু তোমার নামটা দেখে ভেবেছিলাম পিচ্চি পাচ্চি কোনো ভাইয়া হবে। এখন দেখি বাবুও আছে একটা তোমার চুল টানাটানি করার মত!!!
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০২
রোহান বলেছেন: আপু আমি কিন্তু আপনার পিচ্চি ভাইটাই.... পিচ্চির আবার আরেকটা পিচ্চি আছে এই যা ![]()
২০|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ৩০+১০ এ ঈদের এক হপ্তা আগে কাম সারসি। যেকোনো কামে ওয়েইট করতে আমার ব্যাপকই অনীহা। আমার সামনে দুইজন আছে জানলেও আমি স্ট্রেইট বাসায় ব্যাক করি। গলির মোড়ের নাপিত এই কথা জানে, তাই আমারে দেখলে হয় ইয়েস নাইলে নো কইয়া দেয়।![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৪
রোহান বলেছেন: আমিও কুনোদিন ওয়েট করি না... এইবার এই ঝামেলার পিছে অবশ্য মানুষজনের চুল কাটানি নিয়া তামশা দেখার আগ্রহটাও কাজ করছে ![]()
২১|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৮
রাগ ইমন বলেছেন: হাসতে হাসতে শেষ , খুব মজার লেখা ।
রুপ চর্চায় যদিও সাবান মাখা আর গোসল করার উপরে উঠতে পারি নাই , তাও পেডিকিউর, মেনিকিউরকে খারাপ ভাবি না । ফেসিয়াল জিনিসটাও খারাপ না । কিন্তু এইগুলি তো ঘরে বসেই করা যায় । চুল, নখ, ত্বক পরিষ্কার করাটাই আসল । দুই একটা যন্ত্রপাতি নিলে কাজটা সহজ হয় । এর বাইরে পুরাটাই বাখোয়াজ । পয়সা খসানির বেসাতি।
ছেলেরা পাটা একটু ভালো করে পরিষ্কার করলে সমস্যা কি ভাই? পরিষ্কার , পরিচ্ছন্ন , টিপ টপ পা দেখতে ভালো তো। প্রেমিকা/স্ত্রী গণ এখন আর পদধুলি নিয়ে ধন্য হয় না বরং ধুলি দেখে প্রেমের বাধন খুলি পাশের বাড়ির গাংগুলির সাথে ডাংখুলি খেলিতে চলি যেতে পারে !
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৮
রোহান বলেছেন: ছেলেদের রূপচর্চায় কোনো সমস্যা নাই। হাত পা চোখ মুখ সব পরিস্কার করলেও আপত্তি নাই। তবে এক সেলুনে বুড়া বুড়া মানুষগুলো আরেক লোকের গায়ের উপর পা তুলে আরামে ঘুমোচ্ছে আর নিচের মানুষটা ঝামা পাথর দিয়ে আচ্ছা মতো পা ঘষে ঘষে ময়লা তুলছে -- এই দৃশ্যটা কেমন জানি গা ঘিনঘিনে লাগে... বাসায় একটু সাবান পানি দিয়ে পা ধুলেই তো হয়, পয়সা আছে বলে এইসব করার কি দরকার, তাও আবার লাইন দিয়ে
প্রেমিকাদের পা দেখাবে ইয়াং পোলাপাইন, তয় পারসোনাতে দেখলাম ম্যাক্সিমামই মাঝ বয়েসী... গতবার চুল কাটাতে গেছি দেখি এক আধবুড়া পেডিকিউর শেষ করে পা তুলে বসে আছে আর পারসোনার ঐ লোক ( জেন্টস বিউটিশিয়ান
) টাওয়েল দিয়ে পা টা ভালো করে মুছে তার পরে আবার জুতা মুজা পরিয়ে দিচ্ছে... ইয়াক....
২২|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩০
রাগ ইমন বলেছেন: ডাংগুলি হবে
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১২
রোহান বলেছেন: প্রেমিকা/স্ত্রী গণ এখন আর পদধুলি নিয়ে ধন্য হয় না বরং ধুলি দেখে প্রেমের বাধন খুলি পাশের বাড়ির গাংগুলির সাথে ডাংগুলি খেলিতে চলি যেতে পারে !!!
জটিল বলছেন..... নব্য প্রেমিক গন সাবধান, প্রেমিকাকে অন্যত্র ডাংগুলি খেলা থিকা বিরত রাখতে অতিসত্বট হাত পা মুখ চোখ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন ![]()
২৩|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৯
আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: বসুন্ধরা সিটি থেকে বন্ধুরা সব আড্ডা দিয়ে যখন এলাকায় ফিরলাম তখন বাজে রাত ৩ টা! ভাবিনি এলাকার "সিদম" মামুর সেলুন তখনও খোলা থাকব। কিন্তু সেলুনের সামনে এসে তো মাথাই খারাপ !! রাত ৩ টার সময় দোকান তো খোলাই উপরন্তু মানুষের লাইন!! ৪ টা পর্যন্ত লাইনে দাড়াইয়া যখন ঘুমে পড়ে যাই যাই করছি তখনই সিদ্ধান্ত নিলাম "অনেক হইছে! চুলই আর কাটুম না"!!
বের হইতাছি আর তখন মামু ডাইকা কয় সকাল সাতটায় আইতে!!! আমিতো পুরাই টাশকি!! সারারাইত চুল কাইটা আবার সকালেও কাটাইবো মামু!!!
যাই হোক সকালে ঘুম থেকে উঠে দেখি ৮ টা বাজে!! দৌড়াইয়া গেলাম সেলুনে!! মামু তখন মাত্র ঘুমাইতে গ্যাছে !
কি করা যায়?! মামুরে ডাকতে গেলাম সেলুনের পাশেই মামুর আস্তানায়! ঘুম থাইকা তুইলা, চুল কাটাইয়া আর ঘুম ভাঙ্গানোর জরিমানা হিসাবে ৬০ টাকা বখশিশ ( চুল কাটা ৪০ সহ মোট ১০০ টাকা) দিয়ে বাড়ি ফিরলাম বিজয়ীর বেশে!!! ![]()
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৬
রোহান বলেছেন: বাপরে আপনে তো দেখি আমার থিকাও বেশী ঝামেলা পোহাইছেন
মামুরে ঘুম থিকা তুইলা চুল কাটানি !!!!!
২৪|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৪
রাগ ইমন বলেছেন: হ্যাঁ, আরেক জনের গায়ে পা তুলে দেওয়াটা অস্বস্তিকর বটে । আপনার মন্তব্য পড়ে মনে হলো কেমন করে এই পা কোলে নেওয়ার কাজটা হাজার বছর ধরে স্ত্রীরা করে গেছে (বা এখনো কোথাও কোথাও করে যাচ্ছে ) তাঁদের স্বামীদের জন্য !
কিংবা এখনো আমরা এইটা করাই বাড়ির পিচ্চি / কাজের লোক দিয়ে । অনেকের কাছেই ২য় এবং ৩য় পরিস্থিতিটা স্বাভাবিক লাগে । এটা ভাবিয়েছে কখনো ?
কোলে নেওয়াটা জরুরী না , বিশেষ টেবিল থাকার কথা । যাক গে, কাজ যে করছে তার যদি খারাপ না লাগে তাহলে এতটা স্পর্শকাতর হওয়ার কিছু নেই । ডাক্তার হয়ে কত কিছুই তো কোলে নিলাম আর কত যে জায়গায় হাত দিলাম। হা হা হা । যে কাজের যেই রীতি ।এক জন আরেক জনের চাকরগিরি করছে বা সেবা করছে না ভেবে সে তার কাজ/পেশা পালন করছে ভাবলে বোধ হয় এত খারাপ লাগবে না ।
অন্যের পা ধুয়ে দেওয়াটা নিয়েই কি আপত্তি আপনার? যারা অন্যের পায়খানা ধুয়ে দেয়, সেইটা নিয়ে কেমন লাগে ? (কিছু মনে করবেন না , ইয়াক শব্দটা দেখে কৌতুহল হল)
পেডিকিউর , মেনিকিউর বাসাতেও করা যায় । পদ্ধতিটা জানা চাই । শুধু সাবান পানিতে পা ঘসলেই সব জায়গার ময়লা যায় না । এই সবের মাধ্যমে যদি ইন্ডাস্ট্রি গড়ে ওঠে আর ধনীর পয়সা নিচের দিকে গড়ায় অন্য লোকের হাতে আসে , আমি খারাপ ভাবি না ।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২২
রোহান বলেছেন: আরে এতো সিরিয়াসলি নেবার জন্য বলি নাই, স্পর্শকাতরতা নিয়ে কিছু না এইটা নেহায়েতই ফান পোষ্ট।
সব পেশা কেই সম্মান করা উচিত সেটা হোক নাপিতের, মেথরের কিংবা ডাক্তার অথবা ইন্জিনিয়ারদের। ইয়াক বললাম কারন ভদ্রলোক পা ধুইয়েছেন ভালো কথা কিন্তু মোজাটাও অন্যে পরিয়ে দিচ্ছে এইটা দেখতে কেমন আজব লেগেছিলো। ছোটবেলায় নাপিতের দোকানে অনেককে দেখতাম চুল কাটিয়ে ফেরত যাবার সময় ফ্রি তে জামা খুলে বগলটাও কামিয়ে নিতে। তখনও সেইটা ইয়াক লেগেছে, এখন এইটাও ইয়াক লাগছে।
আর পয়সা গড়ানো ঠিকমতো না হলে কোনো কাজের হয় না, এইসব বিত্তশালীদের বিনোদন মূলক ইন্ডাস্ট্রী দেশের বড় কোনো কাজে আসে কিনা জানা নেই। তবে ইন্ডাস্ট্রী হচ্ছে এবং অনেকের কর্ম সংস্থান হচ্ছে। এটা অবশ্যই ভালো দিক। কর্মসংস্থানের উৎসগুলো আরও গঠনমূলক হলে ভালো হয়।
আরেকটা কথা স্ত্রী শখ করে দু একবার মুখ ধুয়ে দিলে সমস্যা নাই তবে স্ত্রী কে বাধ্য করে ডেইলী হাত পা ধোয়ানো কিংবা কাজের ছেলে মেয়েকে দিয়ে গা হাত পা টেপানো -- এইসব কাজকে অবশ্যই অপছন্দ করি আর আমার বাসায় কখনো এইসব দেখার অভিজ্ঞতা নাই। স্বীকার করি অনেকেই যুগ যুগ ধরে এমনটা করেছে, তবে এইসব মানুষের মানসিকতার উন্নতি কামনা ছাড়া আর কিই বা করার আছে...
তবে ঐ যে বললেন পদধূলি নয় বরং পরিস্কার পদ দেখতে চায় প্রেমিকারা -- দিন কিন্তু আসলেই অনেক বদলেছে...
ভালো থাকবেন....
২৫|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৪
নুশেরা বলেছেন: খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। কতো কাণ্ড রূপচর্চার জন্য!
অনেকদিন আগে চট্টগ্রাম শহরে এক জায়গায় মার্শাল আর্ট শিখতে যেতাম। একটা বাসার কয়েকটা রুম মিলে মেয়েদের বিউটি পার্লার আর বড় রুমটাতে মেয়েদের কারাতের দোজো। ব্রেকের সময় আমরা কারাতেকারা পার্লারে এসির বাতাস খেতে যেতাম। সেখানকার কর্মী মেয়েদের সঙ্গে ভালো খাতির হয়ে গিয়েছিলো। তাদের বেশীরভাগের একটা স্বপ্ন ছিলো; সঙ্গতি হলো কোনদিন নিজে একটা ছোটখাটো পার্লার খুলবে যেখানে "ঐসব"(রোহানের ভাষায় ইয়াকি) সার্ভিস দেয়া হবেনা। পেশাদারিত্বের নির্মোহ দর্শনের পরও কিছু কথা থেকে যায়। কর্মী নিজেই যদি নিজের কাজের প্রতি তীব্র ঘৃণা নিয়ে সেটা কেবল বাধ্যবাধকতার দায় থেকে করে, সেখানে... ... । রাগ ইমনের মন্তব্য আর জবাবের পরিপ্রেক্ষিতে মনে পড়ে গেলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৫
রোহান বলেছেন: কারাতের স্কুলটার নাম টা মনে নাই তবে প্রবর্তকের মোড়ের আগে ওয়ার সিমেট্রির রাস্তার আগে তাই না? হুমম আপু তাইলে মার্শাল আর্টে ব্লাক বেল্ট
আসলেই পেশাদারিত্বের নির্মোহ দর্শনের পরেও অনেক কথা থাকে। শখ থেকে কেউ মানুষের বাথরুম সাফও করে না আর পা ও ধুয়ে দেয় না। অর্থের দায় থেকেই করে। এইসব চাহিদা সৃষ্টিও করি বিত্তশালী আমরাই।
পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু ![]()
২৬|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০১
সরকার সেলিম বলেছেন: বিয়ার ২ দিন পরেই ব্উ আমারে কয় আমার চুল নাকি তার পছন্দ না! আবদার চুল
ছোট করতে হইব, বড় চুল তার পছন্দ না! পড়লাম মহা হালায় মহা ফাপড়ে, কি আর করার নতুন বউয়ের আবদার, গেলাম নাপিতের দোকানে। নিলাম আরমি ছাট। পরের ঘটনা আর বললাম না.......
আমার ব্লগে এক কাপ সবুজ পাতার চা এর চায়ের দাওয়াত দিয়ে গেলাম।
Click This Link
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৬
রোহান বলেছেন: হা হা হা আর্মি ছাঁট দেওয়ায় দিলো শেষ মেষ
আহারে বিয়ার দুই দিনের মাথায়ই এই বিপদ
চা খাইতে কাইল যামুনে ![]()
২৭|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৩
সরকার সেলিম বলেছেন: লিখাটা মজার হয়েছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৭
রোহান বলেছেন: থেন্ক্যু ![]()
২৮|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১০
পুরাতন বলেছেন: জটিল মজা পাইলাম ..........![]()
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৮
রোহান বলেছেন: থেন্কু ![]()
২৯|
২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৫
অরণ্যচারী বলেছেন: চুল সব সময় বাসার আশেপাশের সেলুন থেকেই কাটিয়েছি, জীবনে বাসার বাইরে শেভও করাই নি। বেশ ভালোই কেটে যাচ্ছিল এভাবে, হঠাৎ করেই দেখি অতি সাদামাটা দোকানেও ফেসিয়াল থেকে শুরু করে আরো বহু রূপচর্চার ব্যবস্থা। এসব দেখে মাঝে মধ্যে ভাবি যুগের সাথে তালটা বোধ হয় রাখতে পারছি না। ![]()
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫১
রোহান বলেছেন: আইজকাল পাড়ার দুকানে গেলেও ইনায় বিনায় জিগায় ভাই এর মুখটা ময়লা ময়লা লাগতাছে হালাকা ফেসিয়াল কইরা দিমু নি কিংবা চুলটা কিরাম লাল লাল হইয়া গেছে বস শ্যাম্পু মাইরা হালকা কালার দিয়া দেই --- চুল কাটানি ব্যাবসা অহন বহু দিকে ডাল পালা ছড়াইতাছেরে ভাই ![]()
চাইরপাশে যেরকম তাল রাখা আরম্ভ হইছে শেষ মেষ আমরা আবার বেতাল না হইয়া যাই
৩০|
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৩
চাচামিঞা বলেছেন: লেখা পইড়া হাসতে হাসতে গড়াগড়ি খইতাসি
........আমিও চান রাইতে চুল কাটাইসি.....আগে থিকাই বুকিং দেওয়া ছিলো বইলা খুব একটা অসুবিধা হয় নাই......তয় বডি ম্যাসেজটা ভআলো হয় নাই।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১০
রোহান বলেছেন: বডি ম্যাসাজ নিয়া একখান পোষ্ট দিয়া দেন ![]()
৩১|
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৩
দূর্ভাষী বলেছেন: আহারে পুলাডার উপর খুবই ধকল গেছে।
অ.ট. বাসা সম্ভবত মোহম্মাদপুরের দিকে, কোন রোডে।
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২২
রোহান বলেছেন: পিসি কালচার, ব্লক খ, তিন নাম্বার রোড ![]()
৩২|
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫২
ভেবে ভেবে বলি বলেছেন: দোস্ত আমারে দ্যাহো, আমি তো ঈদের সাতদিন আগেই চুল কাটায়ালাইছি পরে ভীড় হইবো বইলা (ঐ যেইদিন ছবির হাটে আড্ডাইতে গ্যালাম না, হের আগের দিনই কাম ফিনিশ), আর গেছিও এমুন এট্টা পার্লারে এমুন এক টাইমে যহন বেডিশিয়ান মাইয়াগুলানই বইসা বইসা টিভি দেখতাসিলো আর ঝিমাইতেসিলো। ![]()
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭
রোহান বলেছেন: তুমারে দেখছি তয় চুল কাটায়ালাইছো হেইডা বোঝন যায় নাই... তয় আমি অফিসে আওনের পর থিকা বেপক প্রশ্নের মুখোমুখি হইতাছি চুল কাটাইলাম কেনু এই নিয়া
বাঙালীর মনে বড়ই সন্দু....
তয় চুল কাডা নিয়া আমার গল্পু শুইনা আম্মা আফসুস খাইয়া বলছে আমারে কইলেই হইতো আমিই কাইটা দিতাম ![]()
৩৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৪
অচেনা সৈকত বলেছেন: নুশেরা আপু ব্ল্যাক বেল্ট নাকি? তাইলে তো উনার সাথে একটা ফাইট দিয়ে দেখতে হয়, কারণ আমি কারাতে-তে ব্রাউন বেল্ট
।
লেখা চমৎকার হইসে।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮
রোহান বলেছেন: আমি এইসব মাইরপিটের মইধ্যে নাইক্কা, আমার কুনু বেল্ট ফেল্ট নাই
তয় আপনেরা চাইলে একখান ব্লগিয় কারাতে টুর্নামেন্টের ডাক দেওন যাইতে পারে, মাইরপিট শেষ হইলে আমরা নন বেল্ট ব্লগাররা নুশেরা নানীর রান্না করা মজার মজার খাওন খাইতে পারতাম
নুশেরা নানীরে খবর দিয়া আইতাছি কিন্তু ![]()
৩৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৫
বাঁশির সুর বলেছেন: ওহে শালা, ক্ষুর বা বেলেট টেলেট কি বাড়িতে ছিলনা????????
তাহিলে তো যা ছিল একেবারে কামিয়ে ফেললেই তো নতুন এক ইসটাইল হোয়্য য্যাতোক..........................
২০০ টাকার কি দরকার ছিল ২ টাকাতেই তো হয়্যা যাতোক...............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩০
রোহান বলেছেন: হ তুমার মতো তো জিন্দেগীতেও অন্যের ফটু চুরি করি নাই তাই কেউ ক্ষুর বেলেট দিয়া মাথাও কামায় দেয় নাইক্কা
অট: দুলাবাই তুমি কি নিজেই নিজের মাথা কামাও নি নাকি সব কামে আমার বুইনের হেল্পো নেও ![]()
৩৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০
বাঁশির সুর বলেছেন: এই পুষ্টে উপরে কেচি চিরুনির ফটুকডা কথ্যাইকা চুরি করসো শালা বাবু এইটা তো কওনাই আর আমারে কও ফটুক চোর।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৮
রোহান বলেছেন: হে হে হে গুগল চাচুর দুকান থিকা আনছি, এইডা আইকন / ওয়ালপেপার হিসাবে একখান মাকড়শার জালে ঝুলায়া রাখা আছিলো... তুমার মতো মামাতু ভাই এর তুলা বিশ পচিশটা ফটু হার্ড ডিস্ক থিকা নিয়া বলগে ফটু ব্লগ দিয়া মাইনসের প্রশংসা লই না.......আফসুস তুমার মুনে হয় ধারণা আছিলো না এই বলগের লুকজনেও ফিলিকারে ঘুরা ঘুরি কর্তে পারে
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৫
রোহান বলেছেন: লও তুমার লিগা লিংকু দিয়া দিলাম। আর য়্যাংরেঝী বুঝলে নিচের লাইনডি পড়, এইডা ঐ ওয়েবে লিখা আছে
http://clip-art.co.za/clipart/signs/page/3
The photos and clipart are free for you to use any way you like (commercial included, the only restriction is that you can not claim copy right) If you enjoyed your visit please feel free to spread the news about clipart.co.za to your friends. If you find any picture here which you think should not belong in the public domain, please contact us and we will remove it.
নিজে ফটু চুর তো তাই তুমার সবখানেই সন্দু ![]()
৩৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৩
নুশেরা বলেছেন: @ রোহান-- আমি ব্ল্যাক বেল্ট পর্যন্ত যাইনি।
@অচেনা সৈকত-- কাছাকাছি, ব্লু। আমি শিখেছিলাম সোতোকান আর কিউকোশিনকাই স্টাইলে। আপনি?
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৪
রোহান বলেছেন: হায় হায় এইবার বোধহয় মারামারি লাইগাই যাইবো... ব্লু আর ব্রাউন বেল্টওলা লুকজনের আনাগোনা আছে সামহোয়ারইন এ... ![]()
তয় মারামারি থিকা বাঁচনের লিগা কুংফু জানা নয়া বডিগার্ড রাখলাম
অট: নুশেরাপু আমগো দুলাভাই বেচারা কি কুনুভাবে এই ব্লু বেল্টের সোতোকান আর কিউকোশিনকাই এর স্বাদ পাইছে ![]()
৩৭|
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৩
শারফুদ্দীন হোছাইন বলেছেন:
প্রবাসী হওনের পর থাইকা আমি ঈদের পরদিন চুল কাটাই
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫
রোহান বলেছেন: আপনার ফটুর তো চুল দাঁড়ি কিছুই কাটান নাই ![]()
৩৮|
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬
নুশেরা বলেছেন: রোহান, অচেনা সৈকত কিন্তু আমার একধাপ উপরের বেল্টধারী। ক্রমটা এইরকম-- সাদা, হলুদ, কমলা, সবুজ, নীল, বাদামী, কালো।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৪
রোহান বলেছেন: উপ্রের বেল্ট হইলে কি হইবো, শেষ হাসি আপনেরেই হাসতে হইবো, নাইলে ফাইটিং শেষে আমগো খানা দানা দিবো কেডা ![]()
![]()
৩৯|
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৯
নাজমুল আহমেদ বলেছেন:
হেহেহে লেখাডা পড়ি কুবই মজা পাইলাম ![]()
![]()
আমিও চাঁন রাইতে চুল কাটনের রেওয়াজ ধইরা রাখতে চাইছিলাম কিন্তুক এইবার আমারও কপাল খ্রাপ
একটু ভালো মানের সুশীলেগো কাছে গিয়া দেখি আরবী কুত্তাগো পুলাপাইন সোনার মোহর ছিটাইতাছে আর নাখ থিকা শুরু কইরা চুল পর্যন্ত যা যা করা যায় সব কর্তাচে। কেউ দেয় চুলে ব্যাকহাম ষ্টাইল তো কেউ দেয় হলিউডি মলিউডি ষ্টাইল। বুঝলাম এইগুলিতে আগামী ৩ দিনেও সিরিয়াল আসপে না। বাধ্য হইয়া গেলাম আমাগো ত্রিদেশীয় সুশীলগো কাছে। এক একটা তে যাইতো পিন্ডি একটু বেশি কইরা গরম হওয়া শুরু হয়। বাঙ্গালী সাজ সজ্জা দেইক্ষা মনে হইতাছিল ঈদের দিনে তারা কুন আরবী চান্তেক লইয়া ডেটিং এ যাইপে
আর ফাকিস্থানী পাঠাদের তো সব কাজ সাইরা হাতুড়ি দিয়া শরীরও পিটাইয়া দিতে হয়। ফাকিস্থানী পাঠাদের এই মাইর দেইক্ষা মনে হইতাছিল শীলেগো চা-নাস্তা খাওয়াই আর বলি চা-নাস্তা খাইয়া একটু রেস্ট লইয়া শালাগো আবার পিটা। এই সুযোগ আর পাবি না। কাছাকাছি সব এরিয়া ঘুইরা যখন কুন শীল মিল্লো না তখন আফসুসায়িত হইয়া বাড়িত ফিরলাম আর নিজের যন্ত্রপাতি বাহির করিয়া দাড়ি গোফ কাটিয়াই সন্তুষ্টি লইয়া নিদ্রা যাপন করিতে গেলাম।
আর ছুড কালে এমনও দিন গেছে বাপে একদিনে তিন বার ধইরা লইয়া গেছে শীলেগো কাছে। গিয়া কইতো পুরা আর্মি ষ্টাইলে চুল কাইট্টা দিবা। আর আমারে কইতো চুল বড় রাখলে সেগুলা ধইরা পিটামু আমিও সেই ডরে বহুত বড় হইয়াও চুল বড় রাখতে সাহস পাই নাই। আফসুসসসস ![]()
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৭
রোহান বলেছেন: আরব দেশেই ইরাম কাম কাজকারবার চল্লে আমগো আর কি দুষ... তয় তুমার কথায় কিরাম সন্দু খাইলাম, ঈদের আশে পাশে তুমার খোঁজ খপর নাই, গুপন সুত্রে শুনছি তুমি নাকি এই ঈদে রুকু রে নিয়া ঘুরতে গিয়া পুরান আরব চান্তেকের হাতে ধরা খাইছো? আরব চান্তেকরা বেবাকতে মিল্লা তুমারে আর রুকুরে ইরাম সাইজ কর্ছে যে ঈদের পর থিকা তুমরা গায়েব হইয়া গেছু...
ফাকিস্তানী পাঠাগুলান হারা জীবনই মাইরের উপ্রে থাকলো তবুও হালারা ভালু হইলো না... আপচুষ
জেডা তুমার ছুডু বেলার ঘটনা হুইনা সমবেদুনা
মাইর মুর মনে কয় বালোই খাইছো
৪০|
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৯
নাজমুল আহমেদ বলেছেন:
ধূর ধূর ধূর তুমি কুন সুর্স থিক্কা খপর পাইছো
তুমার সুর্স ভুয়া। আমাগোরে কেউ সাইজ করে নাই। আমরাতো সব্বাই মিল্লা একলগে খাইলাম, ঘুমাইলাম, ঘুরলাম কত্ত কিচু করলাম
তুমার সুর্স এগুলাইন দেখে নাই ![]()
মাইরের কথা আর কইয়ো না জেডা
ইহা জীপনে ভাতের চাইতে বেশি খাইছি। ছুডুকালে মাইর খাইতাম আর ভাবতাম রাখ বড় হইয়া লই তখন আমারে মাইরো
আর অখন ভাবি সেই মাইরের কালটাই বহুত ভালা আছিল।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৩
রোহান বলেছেন: একলগে খাইছো ঘুরছো ভালু কতা তয় একলগে ঘুমানির কি দর্কার আছিলো
সুর্সে তো তুমাগো ঘুমাইতে দেকে নাই ![]()
৪১|
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮
নাজমুল আহমেদ বলেছেন:
চিঃ চিঃ ৪০ নং মন্তব্যের জবাব এ অচলীল ইঙ্গিত করা হইচে ![]()
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮
রোহান বলেছেন: অচলিল !!!???!!! কেমতে কি ![]()
৪২|
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৪
পাথুরে বলেছেন:
বাপ্পস রে..... কত ক্যার্ফা..
রাস্তার মোড়ে গিয়া চুল কাটাইতে আধা ঘন্টা লাগে... কি দরকার .. আধাঘন্টা টাইম নষ্ট কৈরা... তার চাইতে একটু হাঁটাহাঁটি করি.... এইবার তো চুলই কাটাই নাই । ![]()
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৫
রোহান বলেছেন:
দুই তারিখে আইসো আড্ডায়...
৪৩|
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:০৩
অচেনা সৈকত বলেছেন: নুশেরা আপু@ আমি সিতোরিউ আর বুদোকান রীতিতে শিখেছি। ড্রাগন কারাতে-তে ছিলাম, যেটার নাম পরে হয়েছে সিতোরিউ কারাতে দো। কমব্যাট ওয়েপন হিসেবে শিখেছি নানচাকু।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৬
রোহান বলেছেন: কারাতে শিখবার মন্চায়... আমগো কমব্যাট ওয়েপন হইলো উল্টা দিকে ঘুইরা ভোঁ দৌড় ![]()
৪৪|
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৯
রোবোট বলেছেন: বেল্ট বিষয়ে আমার বক্তব্য- আমার ব্ল্যাক/ব্রাউন দুটোই আছে। একপাশে ব্ল্যাক, আরেকপাশে ব্রাউন। নিউমার্কেটে হকারের কাছ থেকে ১৪০ টাকায় কেনা। ![]()
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫০
রোহান বলেছেন: আরে তাই তো, এই মুহুর্তে আমিও কইলাম ব্লাক বেল্ট, সৈকত ভাই আর নুশেরাপু সাবধান ![]()
৪৫|
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯
শ।মসীর বলেছেন: বেচারা ![]()
![]()
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩
রোহান বলেছেন: নিজের দুক্ষে নিজেই কানতাছি
![]()
৪৬|
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৩
তায়েফ আহমাদ বলেছেন: বিয়াফক কমেন্ট দেখা যাইতেছে!
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০২
রোহান বলেছেন: হ তুমার কমেন্ট আর রিপ্লাই মিল্লা আরও দুইটা বাড়লো ![]()
৪৭|
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:১৬
পাথুরে বলেছেন: নানায় ডাকে।
আসো...
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৩
রোহান বলেছেন: ![]()
৪৮|
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৭
কিংশুক০০৭ বলেছেন:
শুভ জন্মদিন রোহান। আর অনেক অনেক শুভকামনা ।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৪
রোহান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
৪৯|
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৪
সরকার সেলিম বলেছেন: শুভ জন্মদিন ।ও অনেক শুভকামনা ।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৫
রোহান বলেছেন: থেন্কু থেন্কু ![]()
আপনের পরফাইল পিকডা সেরম হইছে... তয় সাপধান, লুঙ্গি কইলাম মারাত্মক ডেরেস এইডা পিন্দা বেশী পোজ মাইরেন না
একটু এদিক ওদিক হইলেই ![]()
৫০|
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৮
এমিল বলেছেন: হেপ্পি বাড্ডে...
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৬
রোহান বলেছেন: ঘাড়ের উপরে এত্ত লাম্বা পিস্তল তাক কইরা কন হেপ্পি বাড্ডে ![]()
ভয় মিশ্রিত ধন্যবাদ ![]()
৫১|
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫১
বোহেমিয়ান কথকতা বলেছেন: শুভ জন্মদিন ।
অনেক মজার পুষ্ট ।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০০
রোহান বলেছেন: থেন্কু থেন্কু ![]()
৫২|
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৬
আকাশ_পাগলা বলেছেন: শুভ জন্মদিন। কই খাওয়াবেন ??
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০১
রোহান বলেছেন: থিন্কু ![]()
শামসীর নানা খাওয়াবে কইছে, হের ব্লগে যাও ![]()
৫৩|
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৪
পাথুরে বলেছেন: শুভ জন্মদিন রোহান
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১০
রোহান বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু ![]()
৫৪|
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৩
নুশেরা বলেছেন: শুভ জন্মদিন, পিচ্চি ছেলের পিচ্চি বাবা ![]()
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১১
রোহান বলেছেন: অনেক ধন্যবাদ আপু.... পিচ্চির বাপে এমনি পিচ্চি হইলে কি হইবো দেখতে শুনতে কিন্তু মাশাল্লাহ...
৫৫|
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৯
আহমেদ রাকিব বলেছেন: খাইছে, এই পোষ্ট মিস্করছি। মজা হইছে অনেক। তয় আইজ এইটা নিয়া কথা কমু না। আজ হইল হ্যাপি ওয়ালি দিন। শুভ জন্মদিন।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৩
রোহান বলেছেন: তুমারে মাইনাস, রসির বিয়া খাইছো, ইলিশ মাছ খাইছো দাওয়াত দিলা না ![]()
৫৬|
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৭
কাব্য বলেছেন: শুভ জম্মদিন ![]()
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৬
রোহান বলেছেন: ভেংচি সহ অভিনন্দনের লিগা অনেক অনেক ধইণ্যা ![]()
৫৭|
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০১
রোবোট বলেছেন: শুভ জম্মদিন
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৬
রোহান বলেছেন: রোবুট নানারে ধইণ্যা ![]()
৫৮|
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩০
আহমেদ রাকিব বলেছেন: হে হে হে হে, কাইলতো ট্রায়াল প্রজেক্ট আছিল। পরের বার দাওয়াত দিমুনি।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৮
রোহান বলেছেন: হোক্কে এইবার তাইলে মাইনাস উইড্র কইরা নিলাম ![]()
৫৯|
০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
অমাবশ্যার চাঁদ বলেছেন: শুভ জন্মদিন রোহান ভাই
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৬
রোহান বলেছেন: অনেক অনেক থেন্কু ভাই...
৬০|
০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
ভাঙ্গন বলেছেন: রোহান ভাই...
জন্মদিনে দোয়া করি আপনের বেবিসহ আপনে বড় হৈতে থাকেন।
তারপরে বাপবেটা সমানে আকাশটা ধইরা চাঁনটা আমারে পাইড়া দ্যান!
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৮
রোহান বলেছেন: রুখসানাপু চান্দ চায় কেনু? উপ্রের কমেন্টেই তো অমাবশ্যার চান্দ আছে, বলেন তো হেরে আইনা দেই ![]()
মেনি থ্যান্কস ফর দা উইশ জেডা ![]()
৬১|
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০০
অরণ্যচারী বলেছেন: শুভ জন্মদিন রোহান ভাই
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০২
রোহান বলেছেন: থেন্কু থেন্কু ![]()
৬২|
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৩
চাচামিঞা বলেছেন: শুভ জন্মদিন
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০২
রোহান বলেছেন: থেন্কু চাচা ![]()
৬৩|
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৮
এম আই টু বলেছেন: লিখা যেমন মজার হইসে কমেন্টসের ভিতরকার লিখাগুলাও অনেক মজার। তাই প্রিয়তে রাখলাম
। পোষ্টে প্লাস।![]()
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৪
রোহান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ... কমেন্টে আমিও অনেক মজা পাইছি ![]()
৬৪|
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৩
নাজমুল আহমেদ বলেছেন:
হায়রে সিরিকাস মিস করলাম....... ![]()
হেপ্পি বাড্ডে জেডা........ জেডি এন্ড আমাগো পুইচকা যে তুমার চুল ছিড়িয়া শাক পাক করিয়া খায় সে সহ সব্বাই সব সময় ভালো থাকিও সেই কামনা করি.... ![]()
![]()
০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬
রোহান বলেছেন: মসানির লিগা তুমারে মাইনাস... আরব চান্তেক নিয়া থাকপা তো এমুনই হইবে
পুলার কথা আর কইয়ো না... আইজকাল পিচ্চি হাত চালানি বাদ দিয়া পা চালাইতাছে... সকাল সকাল পিচকির মাইর মুর খাইয়া অফিসে আইছি
বাড্ডে উইশের লিগা ধইণ্যা ![]()
৬৫|
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৪
অন্ধ দাঁড়কাক বলেছেন: হেপ্পি বাড্ডে জেডা
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৯
রোহান বলেছেন: থেন্কু থেন্কু... ![]()
৬৬|
১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৬
ঘাসফুল বলেছেন: আপসুস- নতুন পোষ্ট নাই ![]()
১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪১
রোহান বলেছেন: রাইটার্স ব্লকে ভুগতাছি মনে হয় ![]()
আছি অনেক দৌড়ের উপরে, পড়ার সময় হয়, লেখার সময় নাই ![]()
৬৭|
১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৩
ঘাসফুল বলেছেন: বুজ্জি....
৬৮|
১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৩
ফারা তন্বী বলেছেন: জেডা এমনে হাঁড়ি ভাঙ্গলেন?![]()
![]()
১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৬
রোহান বলেছেন: হাঁড়ি কি?? এইডা ভাঙ্গে কেমতে ![]()
৬৯|
১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৮
ভাঙ্গন বলেছেন: রুহানী ভাই...ভাবী কি না কর্ছে নতুন কুনু পুস্ট দিতে?
৭০|
১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১০
পাপতাড়ুয়া বলেছেন: পুরান পোস্টে কমেন্ট করমু না।
নতুন পোস্ট দেন।
৭১|
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৯
সাইফুল বাতেন টিটো বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৬
অমি রহমান পিয়াল বলেছেন: চান রাইতে চুল কাটার রেওয়াজ এখনও ধইরা রাখছি। আমি অবশ্য খালি শেইভেই গচ্চা দিছি ২০০, মহল্লার মামু, কিচ্ছু করার নাই