| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় স্বদেশকে ভালোবেসে দেশপ্রেমিক নাগরিকরা নানা সময়ে নানা বিষয়ে ফুলকে টেনে এনেছেন স্বদেশের বর্ণনায়। যেমনÑ বাংলাদেশ নদীমাতৃক দেশ। অথবা সোনালি আশের দেশ বাংলাদেশ। কিংবা ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশ। আবার এও দেখা যায়, হাজারো প্রজাতির ফুলের দেশ বাংলাদেশ। বলাবাহুল্য, বাংলাদেশে ঋতুবৈচিত্র্যের কারণে প্রতিটি ঋতুতে অসংখ্য নতুন নতুন ফুল ফুটতে দেখা যায়। আবার কোনো কোনো ফুল বছর ব্যাপীও পাওয়া যায়। কিছু ফুল বনে ফোটে। এগুলোর জন্য কোনো শ্রম দিতে হয় না। প্রাকৃতিক নিয়মে এগুলোর বিস্তার ঘটে। আবার কিছু ফুল বাগানে চাষ করতে হয়। এ জন্য পর্যাপ্ত আলো, বাতাস ও যতেœর প্রয়োজন পড়ে। দেশের প্রায় প্রতিটি স্থানে কিছু কমন ফুল পাওয়া যায়। এগুলোর সঙ্গে সবাই পরিচিত। এর মধ্যে রয়েছে বকুল, কৃষ্ণচূড়া, পদ্ম, দোপাটি, অপরাজিতা, শাপলা, কলমি ফুল, সন্ধ্যামালতী, কামিনী, টগর, গাদা, বেলি, রজনীগন্ধা, ডালিয়া, সূর্যমুখী, হাসনাহেনা, শিউলি, জবা, জুই, দোলনচাপা, কচুরিপানা, নয়নতারা, কদম, কাশফুল, গোলাপ ইত্যাদি।
ইদানীং কিছু বিদেশি ফুল দীর্ঘদিন ধরে বাংলাদেশে চাষাবাদ হওয়ার কারণে এগুলোও বাংলাদেশের ফুলের তালিকায় অবস্থান তৈরি করে নিয়েছে। যেমনÑ জিনিয়া, স্টার, ক্যালেন্ডুলা, ক্যান্ডিটাফট, লাকস্বার, প্যাসিফক্স, ভারবেরা, সিলোসিয়া ইত্যাদি। এগুলো বিদেশি প্রজাতির হলেও বাংলাদেশের আবহাওয়া উপযোগী ফুল হিসেবে দেশীয় ফুলের সঙ্গে অবস্থান গড়ে নিয়েছে। ব্যবসায়িক দিক থেকে এগুলো বেশ লাভজনকও বটে। ফুল চাষীদের মতে, উর্বর মাটি আর প্রাকৃতিক পরিবেশের কারণে বাংলাদেশে লাভজনক উপায়ে যে কোনো দেশের ফুল চাষ করা সম্ভব। সহায়ক পরিবেশ বিদ্যমান থাকায় অনেকে ফুল চাষের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এ দেশে মরুর ফুল ক্যাকটাসের ভালো উৎপাদন হচ্ছে। অদূর ভবিষ্যতে ক্যাকটাসকেও অনেকে বাংলাদেশের ফুল বলে আখ্যায়িত করতে পারেন। এ ছাড়াও ফলন হয়ে থাকে নানা অর্নামেন্টাল ফাওয়ার বা পাতাবাহার জাতীয় উদ্ভিদ। কেউ কেউ এগুলোকে ফুলের সঙ্গে তুলনা করে থাকে। তবে এগুলো গৃহসজ্জার কাজে ব্যবহার করা হয়। চিত্তাকর্ষক এসব অর্নামেন্টাল ফাওয়ারের দ্রুত উৎপাদন হয় বাংলাদেশে।
ফুল বিষয়ে যায়যায়দিন পত্রিকায় ৪০০০ শব্দে লেখা ছাপা হয়। সেখান থেকে খানিকটা।
২|
২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৩
আবু সালেহ বলেছেন: দেশী ফুল গুলো তো হারিয়ে যাচ্ছে....
৩|
২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৫
মানুষ বলেছেন: সব fool এখন সামহয়্যার ইনে।
৪|
২১ শে আগস্ট, ২০০৭ বিকাল ৩:৩৬
শরিফ রনি বলেছেন: হিজিবিজি হিজিবিজি ধন্যবাদ। আপনি ঠিক বলেছেন আবু সালেহ। এখন কি করা যায় বলুন তো ।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:২৯
হিজিবিজি হিজিবিজি বলেছেন: ভাল .....