| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অার এস রুবেল
Name:Rsrubel.\nNationaly:Bangladeshi.\nstudy:Dhaka University
হঠাৎ করে সব দিক থেকে ভেঁসে আসতেছে,পুলিশ মারছে জনগন কে,আর জনগন মারছে পুলিশ কে,কেন আজ আমরা এই স্বাধীন দেশে বসবাস করে হতাশার আদোলে বেচেঁ আছি।আমরা কি রাজতন্ত্র নাকী গনতন্ত্র এর মাঝে বাস করতেছি?আজ আমাদের কোন স্বাধীনতা নাই,আমাদের চাওয়ার কোনো মূল্য নাই।আজ দেশে রাজনীতির নামে চলছে সহিংসতা,খুন মারা মারি,লুটপাট,হরতাল...। এইসবে তো আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে।অর্থনীতি ভাবে আমরা অন্য দেশের তুলনায় পেছঁনে পড়ে যাচ্ছি,আমরা হারাচ্ছি আমাদের একতা,আমাদের স্বাধীনতা,কেন এই সব???আজ আমরা কার কাছে এই প্রশ্ন করবো,কে আমাদের প্রশ্নের উত্তর দিবে,এই মূহূর্তে দেশে চলছে রাজনীতিক ক্ষমতা নিয়ে টানা ছিড়া....এ জন্য চলছে সারা দেশে হরতাল অবরোধ....এতে ক্ষতি হচ্ছে না কোনো সরকার দলীয় লোকের,ক্ষতি হচ্ছে বিরোধী দলীয় নেতাদের। ক্ষতি হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষের,যারা ঘর থেকে বের হতে পারছে না হয়তো কেউ গুলির স্বীকার হচ্ছে,অথবা ককটেল বোমার আঘাত,সাধারণ পাবলিকের গাড়ি ভাংচুর যাতায়াত এ সমস্যা ইত্যাদি....আজ কাল এ ও শোনা যাচ্ছে যে পুলিশ নাকী অসহায় লোকদের ও গ্রেফতার করছে,এটা আমার বিশ্বাস হলো না!কিন্তু আজ দুপুর ১:৩০ মিনিটে ঘটে গেলো একটি ঘটনা আমার এক সহযোগি অনেক ভাল মানুষ কোনো দল করে না...অনেক শান্ত ছেলে। দুপুর বেলা বাসা থেকে বের হয়ে রাস্তায় হাটার সময় পুলিশ তাকে অযথা গ্রেফতার করলো। এখন আমার বিশ্বাস হলো যে আসলে আমাদের দেশে আইনের লোকেরা বেইনি কাজ করে বেড়াচ্ছে।কাল রাতে আমার চোখের সামনে আমার তিন জন ভাইকে পুলিশ অযথাই পেটালো কেন এই সব???আমাদের শুধু হতাশাই থেকে যাবে,,,আমরা স্বাধীন দেশে স্বাধীন ভাবে বাস করতে পারবো না
২|
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪২
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে হিংস্র অসভ্য অ্শিক্ষিত আনট্রেইনড মহা দুর্ণীতিবাজ পু..শের বাস বাংলাদেশে।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের অবস্থা এমনই হয়েছে! নিজের গায়ে না লাগা পর্যন্ত ভাবছিওনা বিশ্বাসও বদলাচ্ছিনা...
আর এই সুযোগে অনির্বাচিত, স্বৈরাচারের পক্ষে ক্ষমতা বন্দুকের নলের মূখে দীর্ঘায়িত করা সম্ভব হচ্ছে!
আইনের, সংবিধানের দোহাই দিয়ে সংবিধানের মৌলিক অধিকার, নাগরিক অধিকার ভৌটাধিকার, মতপ্রকাশের অধিকার, সভা-সমাবেশের অধিকার, সরকার নির্বাচনের অধিকার সহ যাবতীয় অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হচ্ছে!!!