নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুদ্র জািমল

সকল পোস্টঃ

হাতঘড়ি

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩

লেখকের হাতঘড়ি থাকতে নেই
কব্জিতে; ফণীমনসা সাপের ভ্রমণ
রক্তের পালস বুঝে ফেলে।

বারোটা বাজলে ঠিক
নিঃশব্দ হাতঘড়ি ঠিক
টিকটিকির ভাষায় কথা কয়
হাতের দেয়াল চেপে।

লেখকের হাতঘড়ি
হৃদয়ের বারোয়ারি
স্পন্দন গতি...

মন্তব্য৩ টি রেটিং+১

অজগর

২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

শীত এলে,
অজগর হয়ে ওঠে প্রিয়তমা স্মৃতি
আষ্টেপৃষ্ঠে জাপটে ধরে আমায়
গিলতে গিলতে ভিতরে টানে।

হে অজগর,
তুমি স্মৃতি কুয়াশার বিষঠোট
কামড়ে ধরো বরফকাটা
জলের মতন।

অথচ, বিগত গ্রীষ্মে তুমি খুব ঘেমেছিলে
অথচ, বিগত গ্রীষ্মে...

মন্তব্য৫ টি রেটিং+৩

শিরোনামহীন-১

২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪০

আধেক গেরাম
আধেক শহর
বুকের ভিতর
সুখের নহর

কতেক নদী, নিরবধী
স্রোতস্বিনী, স্রোত-বিরোধী

সূক্ষ্ম শামুক
ভীষণ কামুক
পিঠের উপর
কৌটো রূপোর

ঘর্ষণে নয় বর্ষণে নয়
লুকিয়ে থাকে
বালির ভিতর

মন্তব্য৩ টি রেটিং+১

full version

©somewhere in net ltd.