নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্মশান ঠাকুর

শ্মশান ঠাকুর

nothing to say

সকল পোস্টঃ

জৈ/চি : এক শ\' সতের

১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

ঈশ্বরকে প্রশ্ন করেছিলাম সুখ কি !
উত্তরে অসংখ্য মানুষ আমার কপাল স্পর্শ করলো।

মন্তব্য২ টি রেটিং+১

জৈ/চি : এক শ\' ষোল

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২

আমারও রাগ হয়!
মন চায় ঈগলের মতো থাবা দিয়ে
ছিড়ে আনি আজরাঈলের কন্ঠনালী।

মন্তব্য১ টি রেটিং+০

আইক্যান

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

এখন পৃথিবীতে একক কোন শান্তি প্রিয় মানুষ নেই,
প্রকৃতি আর পৃথিবীর জন্য লড়ছে গুচ্ছ গুচ্ছ মানুষ

মন্তব্য১ টি রেটিং+১

জৈ/চি : এক শ\' পনের

০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

আত্মপরিচয় দাও নারী!
জরায়ুর একদিকে জন্ম
অন্যদিকে মাতৃগর্ভ।

মন্তব্য৪ টি রেটিং+০

জৈ/চি : এক শ\' চৌদ্দ

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৫

কিছু মানুষ চোখের মতো,
দেখে আর কাঁদে।
কিছু মানুষ মুখের মতো
বলে আর খায় আর
জনগণ কান।শুনতে থাকে।

মন্তব্য৩ টি রেটিং+২

সন্ধান

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫

প্রতিদিন ভালবাসার নতুন শব্দ খুজি
প্রাণের মতো প্রেম ভিক্ষারী হয়ে,
মাধুকরী!
আর কতো পারি দিবো গ্রহস্থ বাড়ি।
কতটা আকাশ উড়ে মেঘ হবে
তৃষ্ণার পানি।

হায় ভিখারী!
আঁচলের ধানে তুমি কার ঘ্রাণ খোজো,
স্মৃতিতে রয়ে গেছে কিশোরী সে আজও।

নক্ষত্র...

মন্তব্য৩ টি রেটিং+১

জৈ/চি : এক শ\' তেরো

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৩

সন্ধ্যায় ঘরে ফেরা পাখিগুলোকে হিংসা হয়,
মন উড়ে যেতে চায় কোন এক হৃদয়।

মন্তব্য০ টি রেটিং+০

জৈ/চি : এক শ\' এগারো

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৪

( আমরা )
প্রতিক্রিয়াশীলরা অপেক্ষা করি
একজন ক্রিয়াশীল মানুষের।

মন্তব্য০ টি রেটিং+০

জৈ/চি : এক শ\' বারো

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৮

জানি নেই,
তবু চেয়ে থাকি।
শূণ্য আকাশ
তবু হাত পেতে থাকি।

মন্তব্য২ টি রেটিং+০

মধ্যবিত্ত

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪২

আমাদের পরিবার কখনো সমুদ্র দেখেনি,
অতল সমুদ্রে সংসার ভাসছিলো;
ভ্রমণ বিলাসী নই তবু পেটের চাবুক
আহার ছড়িয়ে রেখেছে পৃথিবীময়।

কখনো পাহাড়ে উঠা হয়নি,
এমনকি,
কাঁধের পাহাড়টি কখনো ওজন করেননি বাবা।
তাই
সমগ্র ভুগোল ঘুরে বাজারের থলে ফিরে আর
রান্নাঘরে...

মন্তব্য৪ টি রেটিং+৪

জৈ/চি : এক শ\' এগারো

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২১

( আমার ) শূণ্য হৃদয় জেনে
ইসরাফিল প্রতিরাতে সিঙ্গায়
ফুৎকার তোলে।

মন্তব্য০ টি রেটিং+০

আত্মপরিচয়

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০২



সারা পৃথিবীর মানুষের হাড় গাথা আছে,
এই মাটিতে।
আমি এর রাক্ষস উত্তর পুরুষ।

মন্তব্য০ টি রেটিং+০

জৈ/চি : এক শ\' দশ

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৫

আগুন জ্বলো, যাতে আলো ছড়ায়!
বাণী ছড়াও যেন বাণ তৈরি হয়।

মন্তব্য০ টি রেটিং+০

জৈ/চি : এক শ\' দশ

২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭

দুঃখ, তোমার চোখ নিজেকে দেখতে পারছে না
তাই দুনিয়া জুড়ে তুমি আবর্জনাই দেখছো।

মন্তব্য২ টি রেটিং+০

জৈ/চি : এক শ\' নয়

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৯

জ্যোতিষ জন্ম যন্ত্রণাময়!
বুঝে ফেলা মানুষের মন মিথ্যা, সত্য নয়।
অতঃপর খুজে ফেরা নিজ মৃত্যু সময়।

মন্তব্য০ টি রেটিং+০

২৩৪৫৬৭৮৯১০১১১২>> ›

full version

©somewhere in net ltd.