| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
কন্যা,
সে তো মরীচিকা!
(লাস্ট সিজন, লাস্ট এপিসোড)
২।
কন্যা বলিল- তোমার হৃদয় বলতে কিছু আছে নাকি পাথর হয়ে গেসে ?
বলিলাম- পাথর হয়ে গেসে!
কন্যা বলিল- ব্যাপার না। চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি ঘটেছে। এই পাথর বাইরে থেকেও ক্রাশ করা যাবে!
৩।
কন্যাকে বলিলাম- বাসায় তো প্রচুর বায়োডাটা আসতেসে!
কন্যা বলিল- বাসায় বিবাহযোগ্য ছেলে থাকলে বায়োডাটা আসবে!
বলিলাম- তোমার বায়োডাটা টা পাঠিয়ে দাও!
কন্যা বলিল- মনুষ্য বানানো নিয়মই মানুষ ভাঙতে পারেনা। আর আমি তো প্রকৃতির নিয়মেই আটকে আছি! প্রকৃতি যখন বাঁধা হয় সেই বাঁধা হয় বড়ই নিষ্ঠুর, বড়ই কঠিন!
বলিলাম- সব বাঁধা ভাঙ্গা যায় যদি ইচ্ছে থাকে, জোর থাকে, ভালবাসা থাকে!
কন্যা বলিল- তাহলে ধরে নাও এর কোনটাই আমার নেই!
#ক্রুয়েল_কন্যা
৪।
কন্যাকে বলিলাম- কি করা যায়? আমাদের শহরে তো প্রতিদিন ১৪ টা সংসার ভাংছে! আমি তো ভয়ে আছি!
কন্যা বলিল- কিসের ভয়?
বলিলাম- বিয়ের ভয়!
কন্যা বলিল- টিপিক্যাল! গ্লাসের অর্ধেক খালিটাই দেখলা তুমি। বাকি অর্ধেক যে পূর্ণ সেটা দেখলা না???
বলিলাম- বুঝাইয়া বলো, বুঝিনি!
কন্যা বলিল- প্রতিদিন শত শত নতুন সংসার হচ্ছে! কেউ মা হচ্ছে, কেউ বাবা, কেউ শ্বশুর বা শাশুড়ি, কেউ নতুন খালা হচ্ছে তো কেউ ফুফি। কেউ মামা হচ্ছে তো কেউ চাচা।কেউ কেউ দাদা দাদি, নানা নানী। নতুন নতুন হাজারো সম্পর্কে প্রতিদিন বাঁধা পড়ছে মানুষ। নতুন আশা, নতুন খুশি। আর তুমি আছো সেই ১৪ সংসার নিয়ে। নিজেকে ওই ১৪ সংসারের বাইরের ভাবো। থিংগস ওয়িল বি ইজি! এক্সসেপশন থাকবে। বাট এক্সসেপশন ক্যান নেভার বি এক্সাম্পল!!!!
ভরসা পাইলাম
৫।
কন্যাকে বলিলাম- প্রিয়াঙ্কা চোপড়া কে চেন?
কন্যা বলিল- বলিউড অভিনেত্রী? হ্যাঁ চিনি। কি হয়েছে?
বলিলাম- দেখসো ৩৬ বছরের হয়ে সে ২৫ বছরের একটা ছেলেকে বিয়ে করছে?
কন্যা বলিল- ১৫ বছরের অপ্রাপ্তবয়স্ক একজন মেয়ে কে যখন তার মতের বিরুদ্ধে ২৫ বা ৩০ বছর বয়সী এমনকি ৩৫ বছর বয়সী একজনের সাথে বিয়ে দেয়া হয় তখন তোমাদের মুখে কুনু কথা সরে না, আর প্রাপ্ত বয়স্ক দুইজন নিজের ইচ্ছাতে সজ্ঞানে ভালবেসে বিয়ে করছে তাতেই তোমাদের এত কথা! সাঈদ সময় আছে নিজের মানসিকতাকে পরিবর্তন করো এবং তোমার পাশের জনকেও সাহায্য করো পরিবর্তন হতে!
স্রেফ মারা খেলাম
৬।
কন্যাকে বলিলাম- কি কুরবানীতে কি শপিং করলা?
কন্যা বলিল- দেখো শপিং নিয়ে কোন প্রশ্ন নয়! তোমার মাথার ক্যাপ যেমন তোমার দুর্বলতা তেমনি মেয়েদের দুর্বলতা শপিং এ!
বলিলাম- এভাবে না বললেই কি নয়? কালকে ঈদ, তাই মজা করলাম আর কি ![]()
কন্যা বলিল- কুরবানের ঈদের ব্যাপারেও বা তোমাকে কি বলব! ছেলে ছাগল কিনতে গিয়ে যে বাসায় মেয়ে ছাগল নিয়ে আসছিলা তা ঈদে ঈদে এক বছর হল আর কি!
( মরালঃ সব কথা সবাইকে বলতে নাই। সঠিক সময়ে এর সদ্ব্যবহার করে দিবে)
৭।
কন্যা বলিল- কি ব্যাপার আজকাল সুন্দর বেশ স্মার্ট ছবি দিচ্ছ! দিন দিন স্মার্ট হয়ে যাচ্ছো!
বলিলাম- তুমিও দেখি আজকাল খুব রোম্যান্টিক হয়ে যাচ্ছো! আগে তো এরকম ছিলে না!
কন্যা বলিল- ওহ তো তোমাকে এক মাস আগে নোটিশ দিয়ে আমার রোম্যান্টিক হইতে হবে
(চলবে................)
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২
এস কাজী-১ বলেছেন: ধন্যবাদ!!!
২|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৫
নজসু বলেছেন:
ভাববার মতো কথোপকথন।
ভালো লাগলো।
৩|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: চলুক।
৪|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কন্যা বলিল- কি ব্যাপার আজকাল সুন্দর বেশ স্মার্ট ছবি দিচ্ছ! দিন দিন স্মার্ট হয়ে যাচ্ছো!
বলিলাম- তুমিও দেখি আজকাল খুব রোম্যান্টিক হয়ে যাচ্ছো! আগে তো এরকম ছিলে না! কন্যা বলিল- ওহ তো তোমাকে এক মাস আগে নোটিশ দিয়ে আমার রোম্যান্টিক হইতে হবে
...........................................................চলতে থাকুক ভালবাসার রসায়ন জমে উঠবে । ++

৫|
১০ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৩
এম এ কাশেম বলেছেন: গেছে
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম