| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাব্বির আহমেদ সাকিল
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন ।

শশাঙ্ক রিডেম্পশন মুভিতে যখন একজন মোটা লোককে জেলে আনা হয়, তখন সে কাঁদতে থাকে আর বলতে থাকে I ain't suppose to be here not me. This been a mistake you don’t understand. তখন পুলিশ তাঁকে পেটাতে পেটাতে অজ্ঞান করে ফেলে ।
ঠিক তেমনি আমাদের জীবনেও এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যা আমরা প্রত্যাশা করিনা । আমাদের এক্সপ্লেইনেশন কেউ বুঝতে পারে না । তখন শুধু আমাদের নীরবে ভৎসনা সয়ে যেতে হয় ।
আবুল হাসানের সেই ‘ঝিনুক নীরবে সহো’ কবিতা মনে পড়ে,
“ঝিনুক নীরবে সহো,
ঝিনুক নীরবে সহে যাও
ভিতরে বিষের বালি,
মুখ বুঁজে মুক্তা ফলাও!”
নিজেকে বুঝতে দিতে হয়, সিচুয়েশনগুলো একসেপ্ট করে নিতে হয় । বুঝ দিয়ে হয় এই ভেবে যে ঈটস ওকে । এটা ঘটতে পারে, এটা জীবন । এখানে সবকিছুর এক্সপ্লেইনেশন মানায় না । বিধাতার কাছে প্রশ্ন ছুঁড়ে দিই, ‘আমিইবা কেন, কেনোইবা আমার সাথে’ ।
যাপিত জীবনে আমাদের কত উদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে পার হতে হয় । অন্যের দ্বারা তুচ্ছতাচ্ছিল্যতা, অপমান-অপদস্ত, অন্যায্যতার শিকার হতে হয় ।
তারপরেও আমাদের চলতে হয় । বুকের জমাট বেঁধে থাকা ক্ষোভ, চোখের জল মুছে আবারও অভিনয় করে যেতে হয় ।
শহুরে যানজট, আর ইট-পাথরের এই দেয়ালে মানুষের মানুষের যে পাশবিকতা, জুলুম তা দেখে মনেই হয় না আমরা সেই এক মায়েরই সন্তান আমরা । সেই হাওয়া (আ.) এঁর উদর থেকেই আমরা এসেছি । ১১৭ বিলিয়ন মানুষের রক্তের কানেকশন একটাই ।
ইহজীবনে এই সংক্ষিপ্ত সফরে সবকিছুর হিসেব মেলে না । আমরা সেই ক্ষমতাবান নই বলেই, আমরা দিশেহারা, কুলহীন, অসহায় এক দাস বলেই হয়তো!!
©somewhere in net ltd.