নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে আছি.....

সবুজ আচার্য

অনিয়মটাই এখন আমার জন্য নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

সবুজ আচার্য › বিস্তারিত পোস্টঃ

আমরা বাঙালি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

রাজপথে রক্তের দাগ

সেদিন সাক্ষ্য দিয়েছিল

আমরা বাঙালি।

ছাত্র-জনতার সোচ্চার কণ্ঠ

সেদিন ঘোষণা করেছিল

আমরা বাঙালি।

শহীদ যুবার বুকপকেটে রাখা

প্রেমিকার চিঠির রক্তেভেজা প্রতিটি অক্ষরে

ধ্বনিত হয়েছিল

আমরা বাঙালি।

ওরা আমার মায়ের মুখের ভাষা

কেড়ে নিতে চেয়েছিল,

নষ্ট করতে চেয়েছিল আমার বর্ণমালাকে।

গর্জে উঠেছিলাম সেদিন

আমরা বাঙালি।



ভাষার জন্য আত্মত্যাগ

পুরো পৃথিবীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়

আমরা বাঙালি।

প্রভাতফেরির সমবেত সুর

আজও গান গায়

“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি”

উত্তাল জনসমুদ্র আজ হেঁটে চলে শাহবাগ

চিৎকার করে বলে

“আমি কে, তুমি কে?

বাঙালি বাঙালি।”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.