| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পহেলা বৈশাখ,
অসাধারণ একটি দিন।
নতুনের আহ্বানে চির নবীন।
বৈশাখ মানে নববর্ষের উদ্বোধন,
নাচে গানে কবিতায় ভরা বর্ষবরণ।
বৈশাখ মানে পান্তা-ইলিশের মাখামাখি,
উৎসব যেন হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী।
বৈশাখ আমার নতুন পাঞ্জাবির পকেট হতে
ফুরফুর মেজাজে উড়ে যাওয়া আনন্দ,
তোমার শাড়ির লাল আঁচলের ভাঁজে
খুঁজে পাওয়া পথ চলার ছন্দ।
বৈশাখ আমার পরিচয়, পুলকিত হর্ষ।
তাইতো জানাই আজ
‘শুভ নববর্ষ’।
©somewhere in net ltd.