নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://web.facebook.com/salauddin.shahria

সালাউদ্দিন শাহরিয়া

আমার মনের মৃত্যু হয়েগেছে দেহের মৃত্যু বাকি, বিষাক্ত ধুলিমাখা দীর্ঘজটে দেহটা কোথায় রাখি? - সালাউদ্দিন শাহরিয়া

সালাউদ্দিন শাহরিয়া › বিস্তারিত পোস্টঃ

অভিযোগের কিনারায়

২৩ শে মে, ২০২৬ রাত ২:৪১

আমাকে দুঃখ দেওয়ার কী আছে?
আমি তো দুঃখের সাগরে ভাসা নিঃস্ব মানুষ,
যার ঠাঁই অভিযোগের কিনারায়।

আমাকে শেষ করার কী আছে?
থলির শেষে থাকা শেষটুকুও শেষ!
নিরবে নিভৃতে কত অভিমান, কত পাওয়া না-পাওয়া—
হিসেব-নিকেশ কষে শূন্যতাই ছিল বরাবর।

আমাকে দেওয়ার কী আছে?
প্রতিবাদে পেয়েছি অশ্রুসিক্ত অপবাদ;
আর নাই-বা বললাম সেই অসহায় মেঘনাদকে
ট্যাগের পুরস্কার।

আমার চাওয়া-পাওয়া কী-ই বা আছে?
স্রোতের দিকে গভীর খাদ আর
উজানে ভাটিয়ালি, নিস্তব্ধতা বিদীর্ণ অতলের আর্তনাদ।

আমি তো এক শাদা রঙের রঙিন প্রচ্ছদ,
নীরবতা ধুলোয় ধূসর,
নীল-লালে হারিয়ে যাওয়া
গহীন ধরনীর অন্তহীন সুবিস্তীর্ণ দৃশ্যপথ।

অভিযোগের কিনারায়
সালাউদ্দিন শাহরিয়া


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.