| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালমান মাহফুজ
সাহিত্যের প্রতি ভালোবাসা সেই কৈশোর থেকেই । মাঝে মাঝে লিখতেও চেষ্টা করি । যেই সাহিত্য আমাকে ধরেছে, সেই সিলেবাস আমাকে দূরে সরিয়ে দিছে । সুতরাং একাডেমিক কন্ডিশন চরম বাজে । প্রচণ্ড অলস এবং অসামাজিক । নিজের কাজের প্রতি চরম বিশ্বাসহীনতা । মাঝে মাঝে সবকিছুকেই অনর্থক ফাও ফাও মনে হয় । এমনকি বেঁচে থাকাটাও । তবুও বেঁচে আছি । কেন ? জানি না । শুধু জানি, কিছু একটা করতে হবে । কী সেটা ? তাও জানি না । মানবজন্মটাকে এভাবে বৃথা চলতে দেয়া যায় না, এই ভেবেই বোধোহয় আরেকটু বাঁচবার লোভ হয় ।
আমি তো জন্মাতে চেয়েছিলাম
আবদ্ধ জলাশয়ে
দিনভর সাঁতরানো কোনো হাঁস হয়ে–
অভুক্ত শরীরে চেয়েছিলাম ক্ষণিকের আলোড়ন
একটুখানি সঙ্গমসুখ!
আমি তো তোমাকে ছুঁতে চেয়েছিলাম বাতাস হয়ে...
সত্যিই আমি মেঘেঢাকা চাঁদের চাপা অভিমান নিয়ে
লিখতে চাই নি কোনো কবিতা!
ক্রমাগত আদিম দংশনে নীল হয়েও
আমি ভালোবেসে গেছি তোমার চোখের গভীরে
লেপ্টে থাকা সমস্ত সবুজ, ক্লাসরুমের মলিন আলোয়
মগ্ন হয়ে দেখেছি নোটখাতায় নিবিষ্ট তোমার মুখভঙ্গি
হঠাৎ আমার দিকে তোমার চুম্বকীয় চাহনি
আমি ফেঁসে গেছি, অতঃপর একদিন অস্পষ্ট হয়ে গেছি
মহাজাগতিক কুয়াশায়...
বিশ্বাস করো, আজও আমি এক অভুক্ত মানুষের
শরীর নিয়ে বেঁচে আছি কোনো পরাবাস্তব গুহায়!
সভ্যতার স্বচ্ছ আলোয় যার চোখ দুটি ক্রমশ পুড়ে যাচ্ছে!
©somewhere in net ltd.