নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

মা দিবসে সকল মায়ের প্রতি শুভেচ্ছা ❤️

১০ ই মে, ২০২৬ সকাল ১০:৪১




মা আমাদের জীবনের সাথে জড়িত একটা অভ্যাস, একটা নিরাপদ আশ্রয়, একটা অদৃশ্য বট বৃক্ষের ছায়া, যেই ছায়ার নিচে দাঁড়িয়ে মানুষ পৃথিবীর সবচেয়ে কঠিন দিনটাও পার করে দিতে পারে। আমরা বড় হই, ঘড় সংসার হয়, সম্পর্ক বদলায়, বন্ধুরা দূরে চলে যায়, কিন্তু মায়ের ভিতরে এক ধরনের পুরানো পৃথিবী টিকে থাকে। সেই পৃথিবীতে আজীবন দুপুরে ভাতের গন্ধ থাকে, অসুখ হলে কপালে হাত রাখার নিশ্চিন্ততা থাকে, রাত জেগে অপেক্ষা থাকে।

মা বিভিন্ন কাজের মধ্যে নিজের ভালোবাসা লুকিয়ে রাখে। নিজের জন্য নতুন শাড়ি কিনে না, কিন্তু সন্তানের জন্য বাজার ঘুরে ঘুরে পছন্দের জামাটা ঠিকই নিয়ে আসে। নিজের কষ্টের কথা বলতে জানে না, কিন্তু সন্তানের মুখ একটু শুকনা দেখলেই বুঝে যায় ভিতরে কিছু একটা ভাঙছে। পৃথিবীর অনেক মানুষ ভালোবাসার কথা সুন্দর করে বলতে পারে, মা পারে না সবসময়। মা শুধু চুপচাপ পাশে থাকে। আর সেই থাকাটাই সবচেয়ে বড় ভালোবাসা।

মাঝে মাঝে মনে হয়, আমরা মানুষ হিসাবে যত বড় হই, তত বেশি বুঝতে শিখি মায়েরা আসলে কতটা একা। সংসারের ভেতর তারা নিজেদের ইচ্ছাগুলো ধীরে ধীরে সরিয়ে রাখে। সন্তানের ভবিষ্যৎ, পরিবারের শান্তি, সবার প্রয়োজনের ভিড়ে তাদের নিজের স্বপ্নগুলো একসময় পুরানো ট্রাঙ্কের মধ্যে বন্দি করে রাখে। তারা অভিযোগ করে না। শুধু প্রতিদিনের জীবনের ভিতরে মুঠো ভরে সন্তানদের জন্যে ভালোবাসা রেখে দেয়।
মা দিবস বলতে আমার মনেহয় আসলে মায়ের জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানোর দিন হলেও তা নির্দিষ্ট তারিখের ভেতর সীমাবদ্ধ রেখে প্রকাশ করা অসম্ভব। জীবনের বাঁকে বাঁকে ক্লান্ত ক্ষনে, এক গ্লাস স্বর্গীয় শীতল পানি হাতে দাঁড়িয়ে থাকা মানুষটির প্রতি কৃতজ্ঞতা কি একদিনে বোঝানো যায়। পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার যে নাম মা' তাকে।


পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক সুস্থ থাকুক বেঁচে থাকুক সন্তানদের পাশে, মা দিবসে শুভেচ্ছা ও ভালোবাসা সকল মায়েদের প্রতি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২৬ দুপুর ১২:৩৭

নতুন বলেছেন:
আমরা মায়ের শরীরের অংশ, নাড়ি কেটে জন্মের পরে আলাদা করলেও একটা অদৃশ্য নাড়ী সব সময়ই যোড়া থাকে। সেটা শুধুই মা মারা যাবার পারেই কাটা পরে। :(

পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক সুস্থ থাকুক বেঁচে থাকুক সন্তানদের পাশে, মা দিবসে শুভেচ্ছা ও ভালোবাসা সকল মায়েদের প্রতি।

২| ১০ ই মে, ২০২৬ দুপুর ১:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মা দিবসে শুভেচ্ছা ও ভালোবাসা সকল মায়েদের প্রতি।
...................................................................................
এই ভালোবাসা এনে দিক প্রশান্তি,
পৃথিবীর বুকে
যা এখন সকলের কাম্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.