| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

মাঝে মাঝে জীবন আসলে খুবই অদ্ভুত রকম সুন্দর। প্রতিদিন একই রাস্তায় হাঁটতে হাঁটতে, একই আকাশ দেখতে দেখতে হঠাৎ কোনো একদিন মনে হয় পৃথিবীটা বদলে গেছে। মানুষ বদলায় না, বদলে যায় অনুভূতি। একটি শুভ সকাল, একটি ছোট্ট হাসি, কিংবা প্রিয় মানুষের বলা আই লাভ ইউ কখন যে ক্লান্ত জীবনের ভিতরে নতুন আলো জ্বালিয়ে দেয়, তা কেউ বুঝতে পারে না। অথচ জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র এসব ভালো ব্যাপার গুলো নোটিশ না করে দুঃখ বিলাসী হয়ে থাকাই কেন যেন পছন্দ অনেকের।
সমুদ্রের দিকে তাকালে আমার সবসময় মনে হয়, বেঁচে থাকাটা ঢেউয়ের মতো। কখনও শান্ত, কখনও অস্থির। প্রতিটি ঢেউ তীরে এসে নতুন করে শুরু করে। মানুষও হয়তো তাই। হাজার কষ্টের পরেও আবার ভালোবাসতে শেখে, আবার সুন্দর দিনের অপেক্ষা করে।
আর সুন্দর দিনগুলো হঠাৎ করেই জীবনে আসে। কোনো ঘোষণা দিয়ে না। এক বিকেলের আলোয়, কোনো চায়ের কাপের পাশে, কিংবা অকারণে কারও কথা মনে পড়ে যাওয়ার মধ্য দিয়ে, অপ্রত্যাশিত পাওয়া দিয়ে।
এভাবেই পৃথিবী চলতে থাকে। জীবন আসলেই সুন্দর। কারণ মানুষ এখনো অপেক্ষা করতে জানে। এখনো কেউ একজন রাত জেগে কারও কথা ভাবে। এখনো কেউ সমুদ্র দেখে প্রিয় মানুষটিকে মনে করে। এখনো কেউ খুব সাধারণ একটি সকালে নতুন করে বাঁচার সাহস খুঁজে পায়। শুভ সকাল
১২ ই মে, ২০২৬ দুপুর ১২:১৫
সামিয়া বলেছেন: সকালে উত্তরা লেকপার্কে হাঁটছিলাম। সকালের পরিবেশটা আলাদা এক শান্তি। চারপাশে সবুজের ছোঁয়া, লেকের পানিতে নরম আলো ঝিলমিল করছে। কৃষ্ণচূড়া গাছগুলো লাল ফুলে ভরে আছে, প্রকৃতি নিজের হাতে রঙ ছড়িয়ে সাজিয়েছে পুরো পথটা।
হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম এক যুবক খুব জোরে জোরে কথা বলে ভিডিও বানাচ্ছে। আশেপাশের মানুষজন একটু অবাক হয়ে তাকাচ্ছিল তার দিকে। কিন্তু ছেলেটা নিজের মতো করেই বলে যাচ্ছিল ক্যামেরার সামনে তার পিছনে মরা গাছের মতন একটা কৃষ্ণচূড়া গাছ ভর্তি লাল টকটকে ফুল, সে ওই দৃশ্যটায় কাভার করতে করতে বলছিল
যদি যত্ন আর ভালোবাসা পেলে মরা গাছেও ফুল ফুটতে পারে, তাহলে তোমরা কেন জীবন নিয়ে এত হতাশ হয়ে পড়ে আছো
কথাটা শুনে হাঁটতে হাঁটতে আমি থেমে গেলাম একটু। সত্যিই তো, প্রকৃতি প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। শুকিয়ে যাওয়া ডালেও একদিন নতুন কুঁড়ি আসে। তাহলে মানুষ কেন ভেঙে পড়বে?
ভালো থাকবেন ধন্যবাদ
২|
১২ ই মে, ২০২৬ দুপুর ১২:৩৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনার চমৎকার কল্পনা শক্তি।
আসলে জীবনটাই এমন।
লেখায় ভালোলাগা রেখেগেলাম।
১২ ই মে, ২০২৬ দুপুর ২:৪২
সামিয়া বলেছেন: আপনার কথাগুলো খুব ভালো লাগলো।
জীবন যেমন, লেখাও তেমনই কখনো সহজ, কখনো গভীর।
পাশে থাকার জন্য ধন্যবাদ।
৩|
১২ ই মে, ২০২৬ বিকাল ৫:৪৩
বাকপ্রবাস বলেছেন: সুবাহ আননুর
৪|
১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭
রাজীব নুর বলেছেন: শুভ সন্ধ্যা।
৫|
১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০০
রাজীব নুর বলেছেন: সমুদ্রের ঢেউ ডেঞ্জারাস। সমুদ্রের ঢেউ থেকে দূরে থাকুন।
৬|
১৩ ই মে, ২০২৬ দুপুর ১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন সুন্দর
জীবন মায়াময়
শুভ দুপুর আপু
৭|
১৩ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৬
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
৮|
১৩ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবন আসলে খুবই অদ্ভুত রকম সুন্দর।
...............................................................
তাদের জন্য যারা সুন্দর করে বাচঁতে চেষ্টা করে ।
শুভ সকাল বাংলাদেশে অশুভ বিকাল হতে
সময় নেয় না ।
তবুও আবেগী বাংগালীরা অপেক্ষা করতে জানে।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০২৬ দুপুর ১২:০০
অপু তানভীর বলেছেন: জীবন সুন্দর তবে সবার জন্য না। অনেকের কাছে বেঁচে থাকার মত প্যারার আর কিছুই নেই।