নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১৬ ই মে, ২০২৬ দুপুর ২:৫১



এই পৃথিবীতে সব সত্যের উপরে একটাই সত্য, তার নাম মৃত্যু। মৃত্যু ছাড়া বাকি সবকিছুই জীবনে একধরনের ভ্রম। মানুষের অহংকার, সম্পর্ক, স্বপ্ন, ভালোবাসা, অভিমান, সাফল্য, ব্যর্থতা, সবই একদিন থেমে যায়। জন্মালে মরতে হবেই। এই নিয়মের বাইরে কেউ নয়। মৃত্যু চিরন্তন সত্য, আর বেঁচে থাকা যেন সেই সত্যের দিকেই ধীরে ধীরে হেঁটে যাওয়া।

মানুষ সারাজীবন মৃত্যুর জন্যই বেঁচে থাকে। কেউ তা বুঝতে পারে, কেউ পারে না। কেউ সাময়িক মিথ্যার আলোয় নিজেকে ব্যস্ত রাখে, কেউ সত্য বুঝে নীরব হয়ে যায়। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই পৃথিবীতে মিথ্যেই অনেক সময় ধ্রুব সত্য হয়ে দাঁড়ায়। মানুষ মুখে ভালোবাসার কথা বলে, অথচ ভেতরে ভেতরে একে অপরের খারাপ চায় তাকে একা ফেলে দেয়। পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, অথচ সবচেয়ে বিপদের সময়ে হাত ছেড়ে চলে যায়।

এই ক্ষুদ্র জীবনের দুঃসহ কষ্ট মানুষকে ধীরে ধীরে নীরব করে দেয়। একসময় আর অভিযোগও করতে ইচ্ছে করে না। শুধু ভিতরে ভিতরে ক্ষয় হতে থাকে সবকিছু। মানুষ তখন ভিড়ের মাঝেও ভীষণ নিঃসঙ্গ হয়ে যায়। এই পৃথিবীতে শেষ পর্যন্ত সবাই কোনো না কোনোভাবে একা। কেউ সেই একাকীত্ব লুকিয়ে হাসে, কেউ চুপচাপ অন্ধকারে বসে কাঁদে।

আমিও তেমনই এক মানুষ, যে প্রতিদিন নিজের অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখার জন্য লড়ে যাই। অথচ প্রতিদিন একটু একটু করে বুঝতে পারি, এই জীবন আসলে ক্ষণিকের। আজ যে শ্বাস নিচ্ছে, কাল সে নিঃশব্দে মাটির নিচে ঘুমিয়ে যাবে। এত সংগ্রাম, এত আকাঙ্ক্ষা, এত কষ্টের শেষ গিয়ে মিশে থাকে এক মুঠো মাটির নিচে চিরস্থায়ীভাবে।

এভাবেই মানুষ বাঁচে। হয়তো আশায়, হয়তো অভ্যাসে, হয়তো শুধুই মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করার জন্য।

মহাবিশ্বে শত শত বিলিয়ন গ্যালাক্সিতে কোটি কোটি নক্ষত্র; পৃথিবী সেই অসীম বিস্তারের মধ্যে সূর্যকে ঘিরে ঘুরতে থাকা ছোট্ট একটি গ্রহ। দেশ, সীমানা, ক্ষমতা, অর্থ, পরিচয়, সবকিছু মিলিয়ে পুরো মানবসভ্যতা তখন একটি ক্ষুদ্র বিন্দুর চেয়েও ছোট সেই সকল থেকেও আরো আরো ছোট্ট বিন্দু হলাম আমরা মানুষ, আর আমাদের মন তার থেকেও কত কত কত ক্ষুদ্র! অদৃশ্য!! ভাবা যায়!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.