| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগে এখন জনগণের ঢল। যুদ্ধাপরাধীর ন্যায় বিচারের দাবীতে আমরা এখন উদগ্রীব। দেশের সর্বস্তরের জনগণ এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে , করছে , করবে। এমনকি ৪-৫ বছরের বাচ্চাগুলোও এই উৎসবে যোগ দিয়েছে।
এই উৎসব ন্যায় বিচারের উৎসব , রাজাকারদের তাদের প্রাপ্য শাস্তি ফিরিয়ে দেয়ার উৎসব। কিন্তু এই বিচার এতদিন পরে কেন?
আজ আমরা যুদ্ধাপরাধীর বিচারের দাবীতে এত উত্তাল , সব কাজ ফেলে আমরা জেলায় জেলায় করছি আন্দোলন-অবরোধ। কিন্তু এতদিন আমরা কি করলাম? কোথায় ছিল আমাদের এই প্রতিবাদী চেতনা?
আসলে আমরা স্বাধীনতা সচেতন জাতি না। আমাদের বেশীরভাগেরই দেশ স্বাধীনের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা নেই। যে নিজেই তার দেশের ইতিহাস ভালভাবে জানে না সে অন্যকে কি জানাবে? এখনও অনেক লোক আছেন যারা মুক্তিযুদ্ধের ইতিহাস পুরোপুরি জানেন না। একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এত কষ্টে , এত বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস না জানাটা সত্যি খুব হতাশাজনক। :!> তাদের কারণেই আজ এমন বিচার হয়েছে এবং নিঃসন্দেহে বলতে পারি আমাদের মধ্যে অনেকেই এই বিচার কে সমর্থন করছে। যেখানে একটা খুনের চাক্ষুষ সাক্ষী থাকলেই মৃত্যুদণ্ড দেয়ার বিধান আছে। সেখানে এতগুলো হত্যাযজ্ঞের সাথে জরিত থাকার পরও যাবজ্জীবন দেয়ার মত হাস্যকর রায় দেয়ার জন্য কোন ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন হয় বলে মনে করি না !! এখন দেশ জাগ্রত , সর্বস্তরের মানুষ আজ এই অনৈতিক বিচারের বিরুদ্ধে সচেতন। মানুষ এখন বিচারের দাবীতে রাস্তায় নেমে পড়েছে । আমাদের ন্যায় বিচার আদায় করে নিতে হবে। নতুবা এই বিচারের সমাধান আদৌ হবে না। যুদ্ধাপরাধীদের এই দেশ থেকে চিরতরে নির্মূল করে দিতে হবে আমাদেরকেই।
আম জনতার এই জাগরণ সফল হোক !!
জয় বাংলা !!
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
ইফতেখার ভূইয়া বলেছেন: যুক্তিসংগত কথা বলেছেন। আপনার সাথে আমি সহমত। সময় করে আমার এই লিখাটাও পড়ুন: আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক । ধন্যবাদ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
জুনাইদ মাহমুদ রক্তিম বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। আশা রাখি একদিন সেই সোনার বাংলা হবে !!
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link
Click This Link
আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ
কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।