| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল সোহাগ
স্বাধীনতা তো আমার মুখের বাগানে ফুটে থাকা চোখফুল; রাতের আগুন এনে নিবেদিত শাশ্বত সকালের শব্দবকুল।
পিয়াসা //
পরস্পর বিরোধী এত শোকমিছিলের মাঝেও
তুমি যেন থেমে থাকা ইতিহাস;
তোমার নিরপরাধ বাসনার চোখে টলমল স্বচ্ছ জলে
আমার সুদীর্ঘ কারাবাস।
আকাশের খসেপড়া তারার মত
মিথ্যে স্বপ্নের ছবি দেখি জলের আয়নায়,
জন্মজুড়ে আজন্ম যুদ্ধের অজুহাত খুঁজি
মৃত মাধুরীর কনায় কনায়।
জানি কিছু কুয়াশা আর কিছু জলের মত
হারিয়ে যাবে এই সময় আর এই ভালবাসা,
তবু অবলিলায় ভেসে যাবে তোমার কাছে আজন্ম
আমার এইসব দিনরাত্রি'র ব্যকুল পিয়াসা।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
শহীদুল সোহাগ বলেছেন: প্রতিমন্তব্য সময় নাই
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা।
২|
২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
হাবিব বলেছেন:
আপনার লেখায় ধার আছে......
আপনি পারবেন, এগিয়ে যান।
আশা করি দ্রুত সেফ হবেন।
৩|
২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
কাওসার চৌধুরী বলেছেন:
হ্যাপি ব্লগিং সোহাগ ভাই। সামুতে আপনার পদচারণা সুন্দর হোক।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! বেশ সুন্দর লিখেছেন, ব্লগের প্রথম কবিতা। কবিতায় প্লাস + +
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
প্রতিমন্তব্য করতে , আমাদের কমেন্ট বক্সের ডান দিকে সবুজ বাটনে প্রেস করলে, নতুন একটি স্পেস আসবে । তার মধ্যে উত্তর লিখে জমা করলে ,তবে আমাদের নোটিফিকেশনের দেখাবে।