নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর কাছে প্রার্থনা বাকিটা জীবনও যেন কেটে যায়সুখ,শান্তি,ভালবাসা আর শ্রদ্ধায়.

শহীদুল সোহাগ

স্বাধীনতা তো আমার মুখের বাগানে ফুটে থাকা চোখফুল; রাতের আগুন এনে নিবেদিত শাশ্বত সকালের শব্দবকুল।

শহীদুল সোহাগ › বিস্তারিত পোস্টঃ

চোখের জলের সাতকাহন

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

চোখের জলের সাতকাহন

(চোখের জলের মূল্য দিবেন,
কবিতার সমালোচনা করবেন)
************************************

তুনি নাকি আমার চোখের গভীরতা মেপেছিলে!
সেখানে নাকি অনেক জল-
হেসে হেসে আশেপাশে তাই বলেছিলে।
আমি আড়ি পেতে শুনেছিলাম,
চোখের পাতায় শুধু দুলেছিলাম।
বুঝি নাই তোমার কথার মানে,
এখন শুধু এই দুটি চোখ জানে!
তোমার দেওয়া রঙ্গীন ফুলে,
ভিজিয়ে রেখেছি চোখের জলে।
ফুলগুলো তবু শুকিয়ে গেল,
চোখের জল শুকালো না।
হৃদয়খানি ভেঙ্গে গেল,
চোখের পানি ফুরোলো না।
তোমায় আমি চেয়েছিলাম দারুণ চোখের জলে,
লাশকাটা ঘরে আজ তাই শুয়ে আছি
নিদারুণ চোখের জলে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

করুণাধারা বলেছেন: কবিতা ভালোই হয়েছে, কিন্তু শেষ দুটো লাইন বুঝতে পারিনি।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

শহীদুল সোহাগ বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: করুনাধারাপুর সঙ্গে আমিও একই কথাই বলব , লিখেছিলেন তো বেশ ভালোই। শেষ দুটো লাইনে এভাবে মোচড় দেওয়াটা বোধগম্য হলো না। যাই হোক আরো লিখতে থাকুন ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

শহীদুল সোহাগ বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: মন ছুঁয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.