| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল সোহাগ
স্বাধীনতা তো আমার মুখের বাগানে ফুটে থাকা চোখফুল; রাতের আগুন এনে নিবেদিত শাশ্বত সকালের শব্দবকুল।
জোনাক জ্বলা প্রেম
************
কেউ একদিন পাকা জহুরী'র মত
করেছিলো গহীন তালাশ!
আকুল এক রমনী আজও তাই
প্রণিপাতে জাগিয়ে রাখে সেই মুগ্ধ অভিলাশ!
চোখের জলে ভিজিয়ে রাখা রাত্রির মরুভুমি যেন,
জোনাকীর আলোর মতো ডুবে আর ভাসে!
ভুলে থাকা ভিজে থাকা লাভ হয়নি কোনো,
রমণীর গেলো দিন,গেলো গলা সাধা রাত !
চরনরেখা যায় না দেখা,
তবু চোখ খোজে তার চরনে চরনে।
তবুও সে মিছে দোয়ার খোলে,
দাড়িয়ে থাকে দোয়ারে দোয়ারে।
করাঘাত ভুলে গেছে কপাট,
রমণী আজও ভুলে নাই!
স্মৃতিও জোনাকির মতো জ্বলে আর নিভে মিছে দুরাশায় !
তাড়া করে বহুদুর,
নাড়া দেয় সাত সমুদ্দুর!
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
শহীদুল সোহাগ বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা।
২|
২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: কিছু টাইপো চোখে পড়ল - চরণরেখা, দাঁড়িয়ে, চরণে , রমণী ( তৃতীয় লাইনে / যদিও অন্যত্রে সঠিক বানানটি আছে ), সাধা রাত ঠিক বোঝা গেল না( সারারাত বলতে চেয়েছিলেন কি না)
অন্যথায় কবিতা ঠিক আছে।
শুভকামনা রইল।