নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর কাছে প্রার্থনা বাকিটা জীবনও যেন কেটে যায়সুখ,শান্তি,ভালবাসা আর শ্রদ্ধায়.

শহীদুল সোহাগ

স্বাধীনতা তো আমার মুখের বাগানে ফুটে থাকা চোখফুল; রাতের আগুন এনে নিবেদিত শাশ্বত সকালের শব্দবকুল।

শহীদুল সোহাগ › বিস্তারিত পোস্টঃ

বর্ম

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

বর্ম //
*************** ( কবিতার সমালোচনা করুন)

চোখের পাতায় সমুদ্র ঢেকে বন্দর ছুঁয়েছি,
ভগ্নদূতের মত তোমার দুয়ারে এসেছি।
ফেরার পথ নেই!
অথচ তোমার উদ্বেলিত অবহেলা
প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এখানে;
এড়াতে পারিনা কিছুতেই।

আবেগগুলো প্রতিহত হয়ে ফিরে আসে,
আহত হয় ক্ষনে ক্ষনে।

তবু মাকড়সার ঝুলের মত ঝুলে আছি অনাদরে,
তোমার কার্নিশে গুটি গুটি পায়ে---------
আমার মৃত্যুর উপায় খুঁজি।

বর্ম বলতে আজকাল শুধু ----------
লোহাকেই বুঝি না!!
তোমাকেও বুঝি!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২

বলেছেন: অসাধারণ লেখা কবি।



শুভ কামনা।

হ্যাপি ব্লগিং

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২

শহীদুল সোহাগ বলেছেন: ধণ্যবাদ ভায়া

২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহা বর্মার মধ্যে বর্মা !!
ক্ষণে ক্ষণে বানানটা একটু দেখে নিতে পারেন। এখানে ' দুয়ার ' অবশ্য ঠিক আছে ।


শুভকামনা ও ভালোবাসা রইলো।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২

শহীদুল সোহাগ বলেছেন: ধণ্যবাদ ভায়া ,



শুভকামনা

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

শহীদুল সোহাগ বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

শহীদুল সোহাগ বলেছেন: ধন্যবাদ নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.