নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আছে অনেক কিছু, শিক্ষা নিবে কতজন?

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition)

সবার জন্যে শিক্ষা। আমার জন্যে তো বটেই। নিজে আগে শিক্ষা নিয়ে আরেকজনের মাঝে তা ছড়িয়ে দেওয়া...এটাই থাকবে আমার লেখাগুলোর উদ্দেশ্য।

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) › বিস্তারিত পোস্টঃ

ক্লাউড একাউন্টিং-এ হাতেখড়ি- Lecture 01: একাউন্টিং-এর অ-আ-ক-খ

১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

আগের কালে একাউন্টিং করতে গেলে অনেক খাতা-কলমের প্রয়োজন হতো। এখন, এক্সেলের সাথে সাথে মডার্ন একাউন্টিং সফটওয়্যারগুলো এই ভার কমিয়ে দিয়েছে। তবে, প্রযুক্তির সাহায্য নিলেও একাউন্টিং-এর বেসিক জানা প্রয়োজন। যারা সায়েন্স এবং আর্সের ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাউড একাউন্টিং সাইডে আসতে চান, এই টিউটোরিয়াল তাঁদের জন্যে।

একাউন্টিং-এর Basic Elements হচ্ছে ৫টি। সেগুলো হচ্ছে –

1. Assets
2. Liabilities
3. Owners’ Equity
4. Income
5. Expense


এই ৫টি Basic Elements-এর প্রথম ৩টি একটি প্রতিষ্ঠানের Balance Sheet-এ থাকে। এগুলোকে Real Accounts বলে। অন্য দিকে, বাকি ২টি হচ্ছে কোন প্রতিষ্ঠানের Income Statement-এর অন্তর্ভুক্ত। এই ২টিকে Nominal Accounts নামে ডাকা হয়। এগুলোকে নিচে ছকের সাহায্যে দেখানো যায় -



চলুন, একে একে শেখার চেষ্টা করি এগুলোর সংজ্ঞা। প্রথমেই, Balance Sheet কিভাবে সাজাতে হয় তা দেখি। এখানে জানা প্রয়োজন যে, Balance Sheet-কে বর্তমানে Statement of Financial Position নামে ডাকা হয়। একটি Balance Sheet-এ কি কি আসতে পারে, তা নিচে দেখানো হলো।




উপরের টেবিলের ডানে Assets-এর ঘরে কিছু Assets-এর নাম আর বামের ঘরে Liabilities এবং Owners’ Equity-এর কিছু নাম লেখা আছে। এখন, এগুলো কেন Assets, Liabilities বা Owners’ Equity হলো তা দেখা যাক।

Assets: এসেট-এর প্রধান সংজ্ঞা হচ্ছে যা থেকে ‘ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা’ (Future Economic Benefit) পাওয়া যাবে। অর্থাৎ, এ থেকে আজকের দিনে বেনফিট পাওয়ার সাথে সাথে ভবিষ্যতেও অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে।

1. Property, Plant & Equipment - একটি প্রতিষ্ঠানের Land, Furniture বা Equipment থাকতে পারে যা বর্তমান সময়ের সাথে সাথে ভবিষ্যতেও ব্যবহার করা হইয়ে থাকে। এরফলে, বর্তমানের সাথে সাথে ভবিষ্যতেও একটি প্রতিষ্ঠান লাভবান হতে পারে। এজন্যেই, এগুলো এসেটের অন্তর্ভুক্ত।

2. Long Term Investment - লং টার্ম বা দীর্ঘ মেয়াদে আমরা বিনিয়োগ করি ভবিষ্যতে লাভবান হওয়ার জন্যে। সেজন্যে, এই সম্পর্কিত বিষয়গুলো এসেট হইয়ে থাকে।

3. Inventory - আমি যে ব্যবসায়িক পণ্য বিক্রির জন্যে বানাই বা কিনে নিয়ে আসি ভবিষ্যতে বিক্রির জন্যে, সেগুলোকে ইনভেন্টরি বলে। ইনভেন্টরি ভবিষ্যতে বিক্রি করলে আমার কাছে ক্যাশ বা নগদ টাকা/অর্থ আসবে যা থেকে আমি লাভবান হতে পারি। এজন্যেই, এটা এসেটের অন্তর্ভুক্ত।

4. Accounts Receivables - ব্যবসায় অনেক সময়ে বাকিতে পণ্য বিক্রি করা হয়ে থাকে। এতে করে ভবিষ্যতে নগদ অর্থ হাতে আসার সম্ভাবনা আছে। এমন হয়ে থাকলে তাকে এসেট বলা হয়।

5. Cash & Bank - ক্যাশ নগদ টাকা সব সময়েই এসেট হয়ে থাকে।

6. Prepaid Expenses - এটা এমন ধরণের এসেট যার জন্যে ইতিমধ্যে অর্থ পেমেন্ট বা পরিশোধ করা হয়েছে, কিন্তু, ঐ পণ্য বা সার্ভিস দ্বারা প্রতিষ্ঠান এখনো সুবিধা পায় নাই বা লাভবান হই নাই, কিন্তু, ভবিষ্যতে হবার সম্ভাবনা আছে। যেমন ধরুন, মোবাইলফোনের প্রিপেইড কার্ড আমরা অনেক সময়ে কিনে থাকি যা ভবিষ্যতে ব্যবহার করে আমরা সুবিধা পেতে পারি। অথবা, ধরুন, বাড়ি বা অফিস ভাড়া আমরা এডভান্স করে থাকি। এটাও, প্রিপেইড এক্সপেন্স। যদি বেতন বা সেলারি এডভান্স দেওয়া হয়ে থাকে, তাহলেও তা প্রিপেইড এক্সপেন্স হয়।

7. Accrued Income - এক্রুড অর্থ বকেয়া। অনেক সময়ে এমন হয়ে থাকে যে, কোন এক নির্দিষ্ট মাসে আয় বা ইনকাম হওয়ার কথা ছিলো, কিন্তু, কোন কারণে সেই মাসে ঐ ইনকাম হয় নাই, কিন্তু ভবিষ্যতে সেই ইনকাম হবে। উদাহরণ এমন হতে পারে - আপনি জানুয়ারী মাসে ইন্টারেস্ট পাওয়ার কথা ছিলো, কিন্তু, সেই মাসে পান নাই এবং সেই টাকা ভবিষ্যতে পাবেন বলে কথা দেওয়া হয়েছে, তখন তা এক্রুড ইনকামের অন্তর্ভুক্ত। Accrued Income এসেট হিসেবে গণ্য।

এখন, ধরা যাক, এই সকল এসেট মিলে সর্বমোট এসেট হয়েছে - ১,০০,০০০ টাকা। প্রশ্ন হচ্ছে- একটি প্রতিষ্ঠানে এই এসেট কোথা থেকে আসলো? এর উত্তর মাত্র ২টি। হয় প্রতিষ্ঠানের মালিকপক্ষ এই টাকা দিয়েছেন, অথবা, মালিক কোন থার্ড পার্টির কাছ থেকে তা ধার বা লোন অথবা ইনভেস্টমেন্ট হিসেবে নিয়েছেন।

যদি কারো কাছ থেকে এই টাকা ধার বা লোন অথবা ইনভেস্টমেন্ট হিসেবে নিয়ে থাকেন, তাকে একাউন্টিং এর ভাষায় Liabilities বলা হয়। আর, যদি প্রতিষ্ঠানের মালিক নিজে এই টাকা দিয়ে থাকেন তাহলে সেটাকে Owners’ Equity নামে ডাকা হয়। Liabilities ও Owners’ Equity এই দুটো Balance Sheet-এর বাম দিকে বসে। Liabilities-এ যা যা আসতে পারে তা নিম্নরুপ -

1. Long Term Loan- ভবিষ্যতে আমার একটি দায় বাঁ লায়াবিলিটি আছে, যা আমাকে পেমেন্ট করতে হবে।
2. Accounts Payable (A/P)- এটা Accounts Receivable-এর উল্টো। একাউন্টস রিসিভেবল অর্থ ভবিষ্যতে আমি অর্থ পাবো। আর, একাউন্টস পেয়েবল অর্থ ফিউচারে আমাকে অর্থ দিতে হবে।
3. Accrued Expenses- প্রতিষ্ঠানে এমন হয়ে থাকে যে, কোন কোন মাসে একজিকিউটিভদের বেতন দেওয়া হয় নাই। কিন্তু, ভবিষ্যতে তা দিতে হবে। এই অবস্থায় একাউন্টসে টার্মটি Accrued Expenses হিসেবে লেখা হয়।
4. Unearned/Advance Income- প্রতিষ্ঠানে অনেক সময়ে কোন সার্ভিসের জন্যে এডভান্স পেমেন্ট নেওয়া হোয়। যেমন- ডাক্তারের ফিস বা কোন সার্ভিসের বুকিং মানি যা সার্ভিস দেওয়ার আগেই নেওয়া হয়ে থাকে। যেহেতু, আগেই ইনকাম হইয়ে যায়, এমন সার্ভিস ভবিষ্যতে দেওয়া বা প্রডাক্ট ভবিষ্যতে বিক্রি করা হবে, এগুলোকে Unearned/Advance Income বলা হয়।
এখন, দেখা গেলো, সকল Liabilities মিলে ৪৫,০০০ টাকা হয়েছে। অর্থাৎ, ১ লক্ষ টাকা এসেটের ৪৫,০০০ টাকা থার্ড পার্টি থেকে এসেছে। বাকি ৫৫,০০০ টাকা মালিকপক্ষের নিজের পকেট থেকে আসার কথা। যেহেতু। Liabilities-এর ৪৫,০০০ টাকা দিয়ে দেওয়া হয়েছে, মালিকপক্ষ বাকি টাকা ক্লেইম করতে পারবেন। এইটাই Owners’ Equity যা নিচের অংশগুলো থেকে আসে -


Capital- ক্যাপিটাল বা মূলধন সব সময়ে মালিকপক্ষ থেকে আসে। মালিক যতটুকু মূলধন প্রতিষ্ঠানে দিবেন, ততটুকুই ক্লেইম করতে পারবেন।

Capital - 10,000 Tk
(+) Net Income - 35,000 Tk
(-) Withdrawing - 10,000 Tk

বছর শেষে, দেখা গেলো যে, প্রতিষ্ঠানের Revenue বা আয় খরচ বা Expense থেকে কম, তবে সেই টাকা ‘নেট ইনকাম’ হিসেবে আসবে। এখন, দেখা গেলো যে, নেট ইনকাম ৪৫,০০০ টাকা হলেও, মালিকপক্ষ বছরের বিভিন্ন সময়ে ১০,০০০ টাকা উঠিয়ে বা Withdraw করে নিয়েছেন। তখন, নেট ইনকামের ঘরে ৩৫,০০০ টাকা এবং Withdraw-এর ঘরে ১০,০০০ টাকা লেখা থাকবে।

তাহলে, বুঝা যাচ্ছে যে, টোটাল এসেটের উপরে থার্ড পার্টি যা ক্লেইম করবে, তা হচ্ছে Liabilities এবং যা মালিকপক্ষ ক্লেইম করবেন, তা হচ্ছে, Owners’ Equity । সেজন্যেই, Liabilities এবং Owners’ Equity মিলে যা হয় তা Total Asset-এর সমান। অর্থাৎ,

Asset (A) = Liabilities (L) + Owners’ Equity (OE)
সংক্ষেপে, A = L + OE



পরবর্তী ক্লাসঃ লেকচার ০২ - ইনকাম স্টেটমেন্ট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.