| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে সন্ধায় শাহ বাগ গিয়েছিলাম প্রতিদিনের মতো,আমার বন্ধু Saurav Satil আর তার স্ত্রী পূষন ও এসেছিল,তারা অবশ্য এসেছিল ব্যক্তিগত কাজে।তাদের সাথে দেখা হবার সাথে সাথে এক বড় ভাই এর সাথে ও দেখা হয়ে গেল।তিনি আমার আত্নীয় ও বটে।দেখা হবার পড়ে তিনি আমাকে আমার অবস্তা বা পারিবারিক খোঁজ খবর না নিয়েই হাসতে হাসতে প্রথম প্রশ্ন টা করলেন তুমি কত এর দলে ৫০০ নাকি ৮০০?আমি ঠিক বুঝে উঠতে পারলাম না ।পড়ে তিনিই বললেন শাহবাগে নাকি ৫ ঘণ্টা থাকলে ৫০০ টাকা পাওয়া যায়।আমি Summit Ahasan Ebrahim Summit এই তিন জন প্রায় প্রতি দিন যাই,কিন্তু এ খবরটা জানতাম না যে এখানে টাকা দিয়ে লোক আনা হয়।আমি কয়েক জনকে চিনি যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করেন তবুও শাহ বাগ যান অফিস থেকে একবার হলেও শাহবাগ আন্দলন হয়ে আসেন।হতে পারে এটা সরকারের মদদে চালিত একটি আন্দলন।কিন্তু আমি শাহবাগ যাই আমার ব্যক্তি গত তাগিদে।আমার পরিবারে একজন শহীদ আছেন,একজন যুদ্ধাহত মুক্তি যোদ্ধা আছেন।আর আমি ব্যক্তিগত ভাবে এই দেশটাকে ভালবাসি।৩০ লক্ষ মানুষ মারা গেল ২ লক্ষ নারীর ইজ্জত গেল তবুও আমরা আস্তিকতা আর নাস্তিকতা নিয়ে যুদ্ধ করি? গোলাম আযম,নিজামিরা আস্তিক না এরা ইসলামের নামে ব্যবসা করে,এরা যুবকদের হাতে কুরানের বদলে অস্র তুলে দেয়। আমরা রাজনৈতিক সুবিধা নিয়ে ভাবি ! আমরা আসলেই মীর জাফরের জাতি। বি এন পি আওয়ামী লীগ ঠিক আছে,কিন্তু কি ভাবে এ দেশের কোন মানুষ রাজাকারের ফাঁসির বিপক্ষে দাঁড়ায় ? আমি আওয়ামী লীগ চিনিনা,বিএনপি চিনিনা,জামায়াত চিনিনা আমি শুধু রাজাকারের ফাঁসি চাই।আমার ফুফু মৃত্যুর আগের দিনও তার শহীদ ছেলের জন্য কেঁদে গেছেন।আমি প্রাইমারী স্কুল আর হাই স্কুল মিলিয়ে ৭ জন বীর শ্রেষ্ঠর জীবনী গুলি পড়েছি।আমি আন্দলিত হয়েছি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান দেশের জন্য করাচির মৌরিপুর বিমান ঘাঁটি হতে বাংলাদেশ আসার সময় শহীদ হন।মোহাম্মদ হামিদুর রহমান মাত্র ১৮ বছর বয়সে শহীদ হন।বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৬ ডিসেম্বর বিজয়ের মাএ ১০ দিন আগে।বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ সহ যোদ্ধাদের বাঁচাতে নিজে আত্তাহুতি দেন।মহিউদ্দীন জাহাঙ্গীর ১০ ডিসেম্বর শহীদ হন।বিজয়ের মাএ ৬ দিন আগে। শহীদ নূর মোহাম্মদ শেখ আহত সহ যোদ্ধা নান্নু মিয়াকে বাঁচাতে নিজে শহীদ হন।পাকিস্থানিরা তাকে বেয়নেট দিয়ে কুপিয়ে তার চেহারা বিকৃত করেছে। শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল মোহাম্মদ এর৭০ গজের মধ্যে শত্রুপক্ষ চলে এলেও তিনি থামেননি যুদ্ধ করেছেন শেষ গুলিটি যতক্ষন ছিল। এই সাত জন ছাড়া আরও লাখো শহীদ এর জন্য কি আমরা কিছু করেছি ? অনেক কষ্ট হয় যখন দেখি আওয়ামী লীগ আর বি এন পি স্বাধীনতার ইতিহাস নিয়ে কুকুরের মত টানাটানি করে।আমার বড় ভাই আমাকে টাকার আশায় আসা আন্দলন কারি বলে। হায়রে আমরা কপাল পোড়া জাতি। এমন স্ব মানুষ গুলো আমাদের নেতা যারা দেশকে ভালবাসা তো দুরের কথা কেউ ভালবাসা প্রকাশ করলেও তাকে অপমানিত করার জন্য তৈরি থাকে।আমাদের সবার কাছে এই দেশটা একটু প্রেম চায় যদি আমরা তাকে প্রেম দেই সে আমাদের উন্নত জাতি স্ততা দিতে প্রস্তুত।আমি জানি নতুন রবির কিরনে আমাদের সোনার বাংলা একদিন পাপ মুক্ত হবে।নতুন এক স্বপ্নিল সকাল হবে মুয়াজ্জিনের আযানে যে সকালটা হবে ১৪০০ বছর আগের মদিনার সকাল।আল্লাহ আমাদের রহম করুক সব পাপ থেকে। তিনিই একমাত্র প্রতাপশালী ও মহান ।
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:২৪
তিমির বলেছেন: পরী বানু কি কিবার চান ?
২|
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:১০
কাঠুরে বলেছেন: মগা, বেয়াই সাহেব, টাকলু সাহেবদের ফাঁসি চান না?
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:২৫
তিমির বলেছেন: অবশ্যই চাই।
৩|
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:০৯
লুকার বলেছেন: নির্বোধ লোকের কথায় কষ্ট পাওয়ার কিছু নাই।
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:২৪
তিমির বলেছেন: ধন্যবাদ লুকার ![]()
৪|
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:৩৪
ভয়েস অব বিডি বলেছেন: ভাই যারা রাজনৈতিক ভাবে অন্ধ তাদের কথা কখনো কানে নিবেন না , আপনার প্রতি রইলো স্যেলুট কারণ আপনি শাহবাগ গিয়েছিলেন দেশ কে ভালোবেসে , আপনার মত অনেকেই হয়তো গিয়েছিল একসময় দেশের টানে , সমস্যা নেই ভাই বি এন পি লিগ জামায়াত এদের নোংরা রাজনীতির কারণে কোনো দিন আমাদের মত মানুষের ভিতর থেকে সত্যিকারের দেশ প্রেম মুছে যাবে না .আমরা আমাদের দেশকে ভালোবেসে যাবো এবং সমস্ত রাজাকারদের বিচার চাবো উপর ওয়ালার কাছে ,কারণ বর্তমানে আমাদের মত জনগনকে নিয়ে প্রত্যেকটা দল আদিম খেলায় মেতেছে
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:৪০
তিমির বলেছেন: নামের সাথে কথার মিল অনেক দিন পড়ে পাইলাম,ভাল থকবেন ভয়েস অব বিডি,সিমানা চিনিনা আছি শাহ বাগে।
৫|
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৫:৫৯
সাম্পানওয়ালা বলেছেন: কিসের 500, 800 টাকা? শাহবাগে যারা আসে তাদের প্রত্যেক কে লাখ টাকা পার ডে পে করা হয়। একটা করে এভানজা কার, একটা আঠারশ স্কয়ার ফিটের ফ্লাট আরো কত কী ! সাথে একটা মেশিন অয়েল, হুর ফ্রি! খালি প্রজন্ম মনচে গিয়া চাইলেই দিয়া দেয়।
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৬:০৪
তিমির বলেছেন: জটিল কইছেন উস্তাদ ![]()
৬|
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৬:০৭
মাগুর বলেছেন: কোথাকার কোন আবাল আপনাকে বললো ৫০০ আর ৮০০ টাকার কথা আর আপনি সেটা নিয়ে অপমানিত বোধ করে পোস্ট ফেঁদে বসলেন? আজ নিয়ে আইসেন তো আপনার সেই ৫০০/৮০০ টাকার বড় ভাইরে......![]()
আর উনি কি করছিলেন শাহবাগে? নাকি উনাকেও কেউ ৫০০/৮০০ টাকা দিয়ে আনসিলেন? অবশ্য ছাগুদের ২০০ দিলেই খুশি হয়া লাফাইতে লাফাইতে রাজধানী চইলা আসে নতুন প্রজন্ম চত্ত্বর গড়ার জন্য
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৬:১৫
তিমির বলেছেন: মাগুর সিমানা চিনিনা আছি শাহবাগে ।
৭|
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৬:০৮
সাকিল আল মামুন বলেছেন: kosto niyen na mone.
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৬:১৬
তিমির বলেছেন: স্ব কষ্ট মুইছা যাবে মুজাহিদের দমের সাথে ।
৮|
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৬:৩৯
রকিব দোজা বলেছেন: এটা নিয়ে দু:খ?!
আমরা তো দিন রাত পরে আছি।
কে কেমন কথা বলে জানি।
আপনার অবস্থান নিয়ে সন্দেহ হচেছ।
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৬:৪৯
তিমির বলেছেন: আপনি আওয়ামী লিগ,বিএন পি ,নিইলে শিবির।।কারন এই হালারাই সব জায়গায় সন্দেহ খুইজা বেরায়।বি এন পি,আওয়ামিলিগ হিলে মাফ।শিবির হইলে বাবাদের কাছে যাও।এই খানে মুজাহিদের মুখে মুতা হয়।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:০৬
পরীবানু বলেছেন: আল্যামা চাইদী উজুরের লটকানির খবর শুইন্না মিয়াবায়ের মাতামুতা সব গেছে.....................