নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Timir

তিমির

[email protected]

তিমির › বিস্তারিত পোস্টঃ

ঈমান এবং বর্তমান বাংলাদেশ

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

ঈমান কি ? আমার কাছে ঈমান হল এক আল্লাহকে ও নবী কে অন্তরে বিশ্বাস করা ,মুখে বলা,ও সে অনুযায়ী কাজ করা।এই তিনটি গুন যার মধ্যে আছে সে সর্বত্তম উম্মত।আমরা যেহেতু শেষ জামানার উম্মত তাই আমাদের ঈমান দুর্বল,আমরা অন্তরে বিশ্বাস করি,মুখে বলি কিন্তু কাজে পরিণত করতে পারি না।হয়ত আল্লাহ্‌ আমাদের এই কমতিকে ওনার আপন মহানুভবতায় মাফ করবেন,আল্লাহ্‌ নিজেই নিরাস হতে নিষেধ করেন তাই আমরা নিরাশ হব না।ঈমান আমরা কার উপর আনি ? অবশ্যই আল্লাহর উপর,তাহলে ঈমান এর মালিক এক মাত্র আল্লাহ্‌ সুবহানাতাআলা।ঈমানের তিনটি স্তর প্রথমটি হল অন্তরে বিশ্বাস করা,মুখেবলা, কাজে পরিণত করা। দ্বিতীয়টি হল অন্তরে বিশ্বাস করা,মুখে বলা। তৃতীয়টি হল অন্তরে বিশ্বাস করা।যেহেতু ঈমান একান্তই বিশ্বাস ঘটিত ব্যপার তাই এটাতে কোন মানুষের হাত নাই।এক মাত্র আল্লাহ্‌ই ভাল জানেন কার ঈমান কতটুকু।বাংলাদেশে ফেব্রুয়ারি /৫/২০১৩ এক আন্দলন শুরুহল যা গণজাগরণ নামে খেতাব পেল।কেউ কেউ এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বললেন।দেশের তরুণ প্রজন্ম শাহবাগ চত্তর কে প্রজন্ম চত্তর নাম দিল।দেশের সব মহল,রাজনৈ্তিক,সামাজিক,সাংস্কতিক, এই আন্দলনকে সাধুবাদ দিলেন,কোন কোন রাজনৈ্তিক দল এটাকে মৌন ভাবে সমর্থন করলেন।কেউ কেউ বললেন যে এ দেশের তরুণরা তাদের নতুন করে প্রেরনা দিয়েছেন দেশ প্রেমেকে জাগিয়ে তুলতে।শুধু রাজাকারেরা এই আন্দলনকে না না ভাবে কলুষিত করতে চাইল।কিন্তু তরুণ সমাজ তাদের সব মিথ্যাকে সত্য দ্বারা প্রতিহত করল।এবার আবার সেই পুরনো জাল বিছাল তারা।৭১ এ ধর্মকে ব্যবহার করে এ দেশে যে নারকিয় হত্যা ধর্ষন খুন করল সেই ধর্মকে তারা আবার এনে দিল পথের মাঝে।দেশের কিছু ধর্ম ব্যবসায়ী আলেম তৈরি হয়ে গেল তাদের পক্ষে কথা বলার জন্য।আর সাধারনের মাঝে কিছু মানুষ বিব্রত হল।তবে এখন আর ৭১ সাল না এখন ২০১৩ সাল।দেশ প্রেম ঈমানের অংগ । এটি মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর সহি হাদিস।যা আমরা সবাই জানি।তাই আমি আমার ঈমানের বিচারে মনে করি।আমার শাহবাগে যাওয়া প্রয়োজন কারন দেশ প্রেম ঈমানের অংগ।আল্লাহর নবীর এই একটি হাদিস কে যদি জিন্দা করতে পারি তবে হয়ত জান্নাতে যাওয়া যাবে।জান্নাত চাই জামাত চাই না।আল্লাহু আকবার।সিমানা চিনিনা আছি শাহবাগে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮

সত্য কথা বলি বলেছেন: "দেশ প্রেম ঈমানের অংগ "। এটা সহীহ হাদিসতো দূরের কথা, এটা কোন হাদিসই না। আন্দাজে একটা বলে দিলেন আর হয়ে গেলো !

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

তিমির বলেছেন: লুল রে লুল , ভাই জান আমি বাংলাদেশ মাধ্যমিক ইসলাম বই এ পড়ছি। হেগরে কন যে এইডা হদিস না। আর ভাই জান হিজরতের সময় নবী পাক (সঃ) পিছনে ফিইরা বার বার মক্কা মুকাররআমা কে দেখে কি বলেছিলেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.