নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Timir

তিমির

[email protected]

তিমির › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন বান

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

লাশের স্তুপ আর কত বড় হলে,

আমাদের বিবেগ জাগ্রত হবে?

লাশের গন্ধ বাতাসকে আর কতটা ভারি করলে,

আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে?



আর কত নিরিহ প্রাণ হত্যা করলে,

মানুষ রুপি পশু গুলোর বিচার হবে?

আর কতজন প্রশ্ন করলে,

নির্বাক রাষ্ট্র জবাব দেবে ?



আর কতটা ঘুনপোকা খেলে,

রাজনীতির পূর্ণবাসন হবে ?

আর কতবার ভোট দিলে,

সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে?



আর কতজন ধিক্কার দিলে রাজনিতিকদের

র্নিবোধ মনের পিলারে ফাটল ধরবে?

আর কতটা ক্ষমতা পেলে,

ক্ষমতার অপব্যবহার বন্ধ হবে ?



আর কতটা দুঃসময় কাটালে,

সুসময়ের দেখা পাওয়া যাবে?

আর কতটা বিজয় দিবস গেলে,

একটু খানি স্বাধীনতার সুখ পাওয়া যাবে?



শিবলী রহমান (তিমির)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.