| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোকে নিজের ভেতর লালন করছি দু যুগেরও বেশী,
নিজের রক্ত দিয়ে ভিজিয়ে রাখি আদ্রতা হারাবি।
তবুও শুনি তোর অট্ট হাঁসি,
কি নির্মম মোদের ভালবাসাবাসি।
ভেতর জুড়ে তোলপাড়, ক্ষত, লাল বৃষ্টি।
সস্তা নিকোটিনের ধোঁয়ারা সাক্ষী,
তোর কারনে নির্ঘুম রাত নিদারুন অনাসৃষ্টি।
তবুও চলে তোর আমার খ্যাপাটে ভালবাসাবাসির কৃষ্টি।
তোর মাঝে ডুব দিয়ে খুঁজি নিজেকে অন্য রুপে।
উগ্রে ফেলার আপ্রান চেষ্টা নতুন নিজেকে,
অস্তি ছাড়া পাই না কিছু ক্লান্ত খুঁড়ে খুঁড়ে।
তুইও বুঝি আমার মত পলাতক কোন ভবঘুরে।
কোন এক সূর্যদয় হয়ত দেখবিনা তুই আমার চোখ দিয়ে।
আমার যন্ত্রনা গুলো হয়ে যাবে গিরগিটি,
তোর অযাচিত তাড়নার প্লাবন দেবে তাকে ধুয়ে।
রক্তাক্ত হবেনা সাদা কাগজ কলমের ঠোঁট ছুঁয়ে।
মাঝে মাঝে নিজেকে মনেহয় নিজের দ্বিতীয় সত্তা।
চল দুজন বিলিন হই একজনে নীরবে,
ওপাশে মুচকি হাসছে তৃতীয় এক সত্তা
ভালবেসে নাম দিয়েছি তার আত্নহত্যা।
২|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++