| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়াতে সবকিছুই নির্ভর করে মানসিকতার উপর। কেউ একজন একটি বিশেষ কাজকে কঠিন বলে মনে করছেন এবং ধরে নিয়েছেন তার দ্বারা উক্ত কাজটা অসম্ভব।
তাই বলে কি আপনার দ্বারাও সেটা অসম্ভব?
অবশ্যই না! কারণ, তার চিন্তা-দৃষ্টিভঙ্গি আপনার চেয়ে ভিন্য বলেই তার এটা মনে হচ্ছে। আপনি আপনার দৃষ্টিতে বিষয়টাকে দেখুন। অতোটা কঠিন নাও লাগতে পারে।
পৃথিবীর প্রতিটা মানুষই মেধাবী। কারো মেধার প্রকাশ ঘটে আর কারো ঘটেনা। তবে, শুধু মেধাবী হলেই হবেনা, সেই মেধাটা উপযুক্ত জায়গাতে প্রয়োগ করতে হবে। আপনার ধারনা আপনি অপেক্ষাকৃত কম মেধাবী, আপনাকে দিয়ে কিছুই হবেনা, আপনার জীবনপথ অতি সাধারণ, তাহলে আপনি অবশ্যই ভূলের রাজ্যে বসবাস করছেন। সৃষ্টিকর্তা আপনাকে এ পৃথিবীতে পাঠিয়েছেন একটা সুনির্দিষ্ট কর্ম সাধনের নিমিত্তে। এর মানে, উক্ত কাজটা একমাত্র আপনার দ্বারাই সম্ভব, অন্যকারো দ্বারা নয়।
সুতরাং, নিজের প্রতি দৃষ্টিভঙ্গি প্রশস্থ করুন। দ্বিধায় ভূগবেন না। নিজের নৈতিকতার বাইরে গিয়ে শুধুমাত্র কারো অনুরোধ রাখার জন্য কোন কাজ করবেন না।
কারো প্রশংশা পাওয়ার জন্য কিছু করবেন না। আর অবশ্যই যেটা করা থেকে বিরত থাকবেন সেটা হলো, পরের কথায় কান দেয়া।
কারণ, সমালোচনা আপনাকে শুনতেই হবে সেটা আপনি ভালো কাজই করেন আর খারাপ কাজই করেন।
২|
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫
ময়নামতি বলেছেন: ধন্যবাদ নিউ ব্লগার সামহোয়্যারইন ব্লগে আপনাকে স্বাগতম।
আপনার লিখা ভাল হয়েছে।
আশা করি আরো নতুন নতুন লিখা নিয়ে ব্লগ জগতকে সমৃদ্ধ করবেন।
৩|
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
হাসান মাহমুদ শুভ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমার পথ চলায় আমার সাথে থাকবেন এবং প্রেরণা যোগাবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫
ময়নামতি বলেছেন: ধন্যবাদ নিউ ব্লগার সামহোয়্যারইন ব্লগে আপনাকে স্বাগতম।
আপনার লিখা ভাল হয়েছে।
আশা করি আরো নতুন নতুন লিখা নিয়ে ব্লগ জগতকে সমৃদ্ধ করবেন।