| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাওয়াশ ! বাংলাওয়াশ ! বাংলাওয়াশ !
লিখতে লিখতে সবাই ফেইসবুক ভরে ফেলছেন।
দেখতে খুব ভালো লাগছে। একমাত্র ক্রিকেটই একটা বিষয় যেখানে আমাদের কোন দ্বিমত নেই। নেই কোন হিংসা, বিদ্বেষ। সমগ্র জাতিকে অভিন্য একসূত্রে গাঁথতে পারে একমাত্র এই ক্রিকেটই।
আর, আমরা বাঙ্গালীরা ক্রিকেটকে কেমন ভালবাসি তার প্রমাণ সারা পৃথিবীর মানুষ দেখছে।
ক্রিকেটকে আমরা শুধুমাত্র খেলা হিসেবে ভাবিনা। এটা আমাদের কাছে আমাদের হৃদয়, আর "বাংলাদেশ ক্রিকেট টিম" যার হৃদস্পন্দন।
তাইতো, প্লেয়ারদের আনন্দে আমরা হাসি, তাদের মুখ মলিন হলে আমরা কাঁদি। তাদের কেউ ব্যাথা পেলে আমরা হৃদয়ে ব্যাথা পাই।
দল হেরে গেলে আমরা তা মেনে নিতে পারিনা। চোখ দিয়ে অঝোরে পানি পরে। আবার, আজকে যখন টাইগাররা নিউজিল্যান্ডকে বাংলাওায়াশ করলো তখনও আমরা কাঁদলাম।
অবশ্য সেটা সুখের কান্না।
এমন কান্না সারাজীবন কাঁদতে চাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২২
নিরব বাংলাদেশী বলেছেন: সত্যি চৌক্ষ্যে পানি চৈল্যা আইলো