| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আসলে কিছু বলার নাই। পরিবার/বন্ধুদের সামনে অনেক বকবক করতে পারলে-ও যেখানে প্রয়োজন সেখানে খুব কম-ই কথা বলতে পারি। তাই নিজেকে "অতি সাধারণ মানুষ" বলে পরিচয় দিয়ে শান্তি পাই।
অবশ্য এখন আর "অতি সাধারণ মানুষ" নয়, আমার পরিচয় আমি একজন "মেয়েমানুষ"! ঘর থেকে শুরু করে অফিস পর্যন্ত সবখানে-ই আমি "মেয়েমানুষ" পরিচয় -এ সমাদৃত!! তবে এই নিয়ে আর কিছু বলার ইচ্ছাও নাই। কারণ বলতে গেলে যা যা শুনতে হবে তা এখন আমার মুখস্থ, কণ্ঠস্থ এবং এখন মস্তিস্কস্থ!!!
দুঃখের কথা, তারপর-ও কিছু কথা মাথায় ঘোরাফেরা করে। মনে মনে ভাবি, আমি কি বেশি বুঝি? নাকি অন্যরা (যাদের কথা শুনলে আমার মনে এই চিন্তাগুলোর উদয় হয়) আমার তুলনায় বোকা!! নয়ত, আমি যে ব্যাপারটা সহজভাবে বুঝতে পারি, অন্যরা সেটা কেন বোঝে না? অথবা সহজ ব্যাপারটা কেন জটিল করে ভাবে?
ব্যাপারটা বুঝি না বলেই হোক , আর যুক্তি দেখাতে গিয়ে তাদের কথা শুনে টাশকি খেয়ে-ই হোক , এখন চুপ থাকাই শ্রেয় মনে হয়। তাই যখন কোন পোস্টারে রাজাকার গোলাম আযম কে "প্রফেসর গোলাম আযম" লেখা দেখি, চুপ করে থাকি। জামায়াত ইসলামী/ শিবির কে যখন কেও "হুজুরদের দল" বলে ,ক্ষমতায় আসতে পারছেনা বলে দুঃখ প্রকাশ করে, কথা বলার ভাষা পাই না। যখন যুদ্ধপরাধি রাজাকার-এর ফাঁসি বয়সের কারণে মাফ করে দেয়ার কথা বলে কেও, অথবা "যা দেখিনি তা নিয়ে কাও কে দোষী ভাবা ঠিক না" বলে যুক্তি দেখায় কেও আমি বাক্হীন হয়ে যাই। যখন তারেক মাসুদ-এর "রানওয়ে" দেখে কেও মন্তব্য করে, "এক্সিডেন্ট কইরা না মরলে, ---------দের ট্রাক দিয়ে পিষে মারা উচিত ছিল। মরছে দেশটা বাঁচছে।" আমি সিদ্ধান্ত নেই, আমি বোবা, কালা হয়ে যাব।
©somewhere in net ltd.