| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবিতে লক্ষ লক্ষ মানুষ যখন সারা দেশে সোচ্চার হয়ে উঠছে তখন তার বিপক্ষে-ও কিছু মানুষ (অথবা অমানুষ) কথা বলবে এটা স্বাভাবিক। এইসব জামাত-শিবির এর অনুসারীদের "ছাগু" বলা হয়। কিন্তু আশেপাশে আরও কিছু মানুষ আছে। এদেরকে যে আসলে কোন শ্রেণিতে ফেলা উচিত বুঝতে পারি না। এরা নিজেরা তো এই আন্দোলন সমর্থন করবে-ই না, লম্বা চওড়া বক্তৃতা দিয়ে কি করে এই আন্দোলন নিস্ফল প্রমাণ করা যায় সেই চেষ্টায় ব্যস্ত। নিজেদের জ্ঞানগর্ভমূলক রাজনৈতিক আলোচনা গলা ফাটিয়ে বলতে এরা বিমলানন্দ অনুভব করে। এদের কথা শুনলে মনে হয় এদের চে বড় রাজনৈতিক বিশেষজ্ঞ বাংলাদেশে আর কেও নাই।
যতই যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে বুঝাও এরা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিবে। এত বড় জনসমাবেশ দেখেও তারা মন্তব্য করে, " যাদের খেয়ে দেয়ে কাজ নাই, তারাই ওখানে যায়। কাজ করে খাওয়া লাগে না তো, যদি করা লাগত....। দেখা যাবে ফলাফল কি হয়।" যেন একমাত্র তারাই কাজ করে দেশটা কে কোনোরকমে চালিয়ে নিয়ে যাচ্ছেন! তারা না থাকলে হতভাগা দেশটার যে কি হত!!![]()
![]()
সবশেষে একটা কথা বলতে মন চায়। সেটা হল, আপনাদের মতো শিক্ষিত মেরুদণ্ডহীন মানুষ ছাড়াই আন্দোলন চলছে, চলবে। ফলাফল ভালো হলে তার সুবিধা ভোগ করবেন। আর ব্যর্থ হলে আপনার কোন ক্ষতি হল না বলে সন্তুষ্ট থাকবেন।
তারপরও রাজাকারদের ফাঁসীর দাবিতে এই আন্দোলন চলবে। ছাগুদের ম্যা ম্যা তবু সহ্য করা যায়, কিন্তু আপনাদের মতো শিক্ষিত মেরুদণ্ডহীনদের কথা সত্যিই অসহ্য।![]()
![]()
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: যেন একমাত্র তারাই কাজ করে দেশটা কে কোনোরকমে চালিয়ে নিয়ে যাচ্ছেন! তারা না থাকলে হতভাগা দেশটার যে কি হত!