| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখালিখির অভ্যাস কম, পড়তেই বেশি পছন্দ করি। কিন্তু আজ না লিখলে মনে হয় অন্যায় করা হবে। আরেকটা রাজাকারের ফাঁসির রায় হল। আমি খুশি, এত খুশি যে চিৎকার করতে ইচ্ছে করছে। ঈশ্বর কে ধন্যবাদ। আর সেই মানুষগুলো কে ধন্যবাদ না জানালেই নয়, যারা এতোগুলো দিন ধরে আন্দোলন করে রাজাকারদের বিচারের দাবি জানিয়ে আসছে। এরা সেই মানুষ যারা অতি সাধারন মানুষগুলো কে একত্রিত করেছে, সাহস জুগিয়েছে, প্রতিবাদী হয়ে উঠতে সাহায্য করেছে। ধন্যবাদ এই তারুণ্যের শক্তি কে। এত বছরের জমানো জঞ্জাল এইবার দূর হবেই হবে।
পরিশেষে একটা কথা না বললেই নয়
। আশেপাশে কিছু মানুষ দেখছি মুখ আমশি করে ঘুরে বেরাচ্ছে।
এরা মোটেই খুশি নয়। নিজেরা তো কিছু বলার সাহস রাখেই না, ভালো কিছু হলেও খুশি হতে পারে না। এদের দুরবস্থা দেখে আরও হাসি পাচ্ছে। ![]()
![]()
![]()
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
অজানা শুভ্রা বলেছেন: একমত
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
মুনতাশীর বলেছেন: এই রায়ের ১০০% কৃতিত্ব শাহাবাগ আন্দোলনের তরুন প্রজন্ম। তরুন প্রজন্ম আন্দোলন নাকরলে হয়ত সব আসামীই বেকসুর খালাস পেয়ে যেত আওয়ামী-জামাত কূটকৌশলের আঁতাতে।