নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাঈম হোসেন

মোঃ নাঈম হোসেন › বিস্তারিত পোস্টঃ

কতজনে জানতেন ?

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

কতজনে জানতেন ?

১৯৭১-এ ২৫-শে মার্চ রাতে প্রথম নিহত ব্যক্তিটি ছিল পাকিস্তানি সৈনিক।

পাকিস্তানি বাহিনী যখন তেজগাঁও ক্যান্টনমেন্ট থেকে রাজারবাগ পুলিশলাইন আক্রমনের জন্য বের হয়, তখন পুলিশলাইনকে বাঙ্গালি কোন এক কর্মকর্তা ওয়ার্লেসর মাধ্যমে সেই খবর জানিয়ে দেন। ফলে প্রচুর পুলিশ পুলিশলাইন ত্যাগ করে আশপাশের বিভিন্ন বাড়ি ও বাড়ির ছাদে পজিশন নেয়। পাকিস্তানি বাহিনী যখন পুলিশলাইনে পৌঁছে তখন পুলিশের গুলিতে এক পাকিস্তানি সৈন্য নিহত হয়। তারপরই শুরু হয় পাকিস্তানি পশুদের নির্বিচারে নরহত্যা অভিযান।

স্যালুট সেই দেশপ্রেমিক পুলিশভাইদের প্রতি যারা থ্রি-নট-থ্রি বন্দুক নিয়ে পাকিস্তানি বাহিনীর ট্যাংক ও অটোমেটিক রাইফেলের মুখোমুখি হওয়ার মতো বীরত্ব দেখিয়েছিলেন।

কিন্তু কি নির্মম পরিহাস, বর্তমানে আধুনিক অস্রে সজ্জিত পুলিশকে মরতে হয় কিছু পাকিস্তানি জ়ারজ ও অমানুষের হাতের দেশীয় চাপাতি-দা-ছুরির কোপে।

এই Bug-টা Solve করবে কে ?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

রিয়াদ হাকিম বলেছেন: কিন্তু কি নির্মম পরিহাস, বর্তমানে আধুনিক অস্ত্রে সজ্জিত পুলিশগুলো (নাকি ভ্যাম্পায়ারগুলো) কিভাবে যুগের পর যুগ ধরে এদেশের মানুষের রক্ত চুসে নিচ্ছে... আমি জানিনা বাংলাদেশে পুলিশের চেয়ে বেশী দুর্নীতি আর কোথাও হয় কিনা...এরা ঘুষের টাকাটাই এমন ভাবে চায় যেন এটা তাদের মৌলিক অধিকার !!!

২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

মদন বলেছেন: +

৩| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

নায়করাজ বলেছেন: সেই পাকিস্তানী সৈনিকের নাম কী ? আর এই তথ্য পাইলেন কোথায় ?

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

মোঃ নাঈম হোসেন বলেছেন: সেই পাকিস্তানী সৈনিকের নাম জানা যায়নি। আমি এই তথ্য পেয়েছি "একাত্তরের প্রথম প্রতিরোধ" নামক তথ্যচিএে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, যা গত ২৬ মার্চে আরটিভি-তে প্রচারিচ হয়।

৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

আমি তুমি আমরা বলেছেন: নতুন তথ্য জানলাম

৫| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

স্টেনটোরিয়ান বলেছেন: কি যায় আসে কে আগে মরল তাতে? দিনশেষে তো বাঙ্গালীর লাশের পাল্লাটাই ভারী হল।

৬| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

পথহারা সৈকত বলেছেন: আমি জানতাম কারন আমার বাবা ছিল সেই দিন সেই অসম যুদ্ধের বীর যোদ্ধা.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.