| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটি আমার জীবনের খুব কঠিন একটা সময়/মুহূত্ব।আমি তখন ১০ম শ্রেনীতে পড়ি আর সেই দিন ছিল আমার অংকের একটা মূল্যায়ন পরীক্ষা সাল ২০০৯।আমি রাত জেগে জেগে অংক করছি রাত খুব বেশি হয়নি আণুমানিক ১০ টা থেকে ১০.৩০ হবে।হঠাৎ আমি কান্নার শব্দ শুনতে পেলাম। আর বুঝতে পারলাম যে কান্নার শব্দটা আমাদের পাশের ঘর অথাৎ আমার ছোট কাকার ঘর থেকে বেশে আসছে। আমি অভাক।কারন কাকার ঘরে তো এমন করে কান্না করার মত কেউ নাই ।যে আছে সে কাকার ছোট মেয়ে আর তখন সে ৫ম শ্রেনীতে পড়ে ।আমি গিয়ে দেখি যে সেই বসে বসে কাদছেঁ। কিন্তূ কান্নার আওয়াজ টা ছিলো এমন আপনি শুনলেও বিশ্বাস করতে পারবেন না যে এই কেদেছে। আমার কাছে কান্নার আওয়াজ টা এমন মনে হয়েছে।যে কোন মানুষ তার আপন জনকে হারালে যেমন হাউ মাউ করে কাঁদে তেমন ।আমার কাছে তখন আর না বুঝার মত কিছু । আমার চাচাতো বোন এর সাথে কি যেন হচ্ছে ও আসলে নিজে এমন করে কান্না করা অসম্বব। ওকে দেখলে যে কেউ বুঝতে পারবে এরকম শক্তি নিয়ে এত জোরে কান্না করা কিছুতেই সম্বব না।রাত অনেক হয়ে যাওয়ায় আমি আমাদের ঘরে পিরে এসেই শুয়ে পড়লাম।একটু একটু ভয় লেগেছে যদিও পরে ঘুমিয়ে গেলাম।সকালে কি হয়েছে সেটা আর দেখা হয়নি কারন আমি পরীক্ষা দেওয়ার জন্য চলে গেলাম।
©somewhere in net ltd.