| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা নিয়ে বসে থাকলে তো হবে না। মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সেই আয়োজনে অংশ গ্রহণের জন্য ভয়ানক রকম ব্যাস্ত থাকতে হচ্ছে।
কত রকমের প্রতিযোগীতার আয়োজন আছে এই বিষয়গুলোও নতুন করে শিখতে হচ্ছে। আমার মুভির কেটাগরী অনুযায়ী নানান প্রতিযোগীতায় অংশ গ্রহণের সুযোগ বের করতে হচ্ছে খুঁজে খুঁজে। অনেক ইচ্ছা থাকার পরও কোন কোন অনুষ্ঠানে পাঠাতে পারছি না অর্থ হিসাব করেও। সামর্থের মধ্যে যেসব জায়গায় দেয়া যায় সেরকম কিছু জায়গায় পাঠাচ্ছি।
আপনার জানেন এর মধ্যে একটা প্রতিযোগীতায়, আমার বানানো মুভি, উতল অপেক্ষা Impatient Waiting
সামাজিক সচেতনতামূলক শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র BEST SOCIAL AWARENESS SHORT FILM হিসাবে Thilsri International Film Festival থিসরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে তামিল নাডু থেকে।
এরপরে আরো একটি পুরস্কার পেয়েছে INDIAN MOVIE AWARDS ইন্ডিয়ান মুভি অ্যাওয়ার্ডস প্রতিযোগীতায় Best International Short Film শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসাবে এওয়ার্ড জিতেছে কলকাতা থেকে।
আর গত বারো নভেম্বর Los Angeles Movie & Music Video Awards লস অ্যাঞ্জেলেস মুভি অ্যান্ড মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডস এর প্রতিয়োগীতায় PSYCHOLOGICAL FILM মনস্তাত্ত্বিক চলচ্চিত্র হিসাবে Honorable Mention অনারেবল মেনশন এর সম্মান পেয়েছে।
প্রথম মুভি বানানো যার মধ্যে লুকিয়ে আছে অনেক উত্তেজনা। ভালোলাগা আশংকা। অনেক গুলো টাকা এক সাথে খরচ করে ফেলার দুঃসাহস। যে মুভির পরিচালক, লেখক, প্রযোজক আমি। এবং আমি খুবই সহযোগীতা পেয়েছি আমার শিল্পী কলাকুশলীদের থেকে যারা খুব আন্তরিকাতায় কাজটি করেছেন। প্রত্যেকে স্ব স্ব ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করেছেন আন্তরিকতার সাথে। যার সুফল আমি এ পর্যন্ত তিনটি মূল্যবান আর্ন্তজাতিক সাফল্য পেয়েছি। এই আনন্দ আমাদের সবার যারা এই কাজটির সাথে জড়িত।
©somewhere in net ltd.