নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন.....

সুবোধ অবোধ

খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন......

সুবোধ অবোধ › বিস্তারিত পোস্টঃ

অরণ্যে রোঁদন

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৮

৫ ফেব্রুয়ারি কাদের মোল্লার রায় শুনে অনেক দুঃখ পেয়ে একটা কথা মনে হয়েছিল-যুদ্ধে বঙ্গবন্ধু শহীদ হননি বলে কি রাজাকারের অপরাধ কম হয়ে গিয়েছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে??!!

হয়তো বা....

তা না হলে বঙ্গবন্ধুর হত্যাকারিদের ফাঁসি দিয়ে উনি বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আর একটা গণহত্যার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকা ঘৃণ্য রাজাকারের হয় যাবতজীবন কারাদন্ড!!!

না,শুধু বঙ্গবন্ধুর হত্যাকারিদের বিচার হলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়ে যায় না।

আর হয় না বলেই ত্বকী,মিরাজ রা মরে বিনা দোষে।

আপনার আসন নড়বড়ে হয়ে যাওয়ার ভয়ে আপনি রাজীব হায়দারের বাসায় ছুটে যেতে পারলেও এখন শাহবাগ পরিস্থিতি আপনার কন্ট্রোলে আছে ভেবে আপনি মুক্তিযোদ্ধা এবং গো আজমের বিরুদ্ধে সাক্ষী দেয়া আহমেদ ইমতিয়াজ বুলবুলের বাসায় যাওয়ার প্রয়োজন মনে করেন না!

প্রয়োজন মনে করেন না ত্বকীর বাবা চোখে আঙুল দিয়ে উনার সন্দেহের আসামী কে দেখিয়ে দিলেও সেই অভিযোগ খতিয়ে দেখার।

দেশপ্রেমের কথা না হয় বাদ ই দিলাম,রাজাকারের প্রতি তীব্র ঘৃণা থেকে জন্ম নেয়া গণজাগরণ মঞ্চ কেউ আজ আপনার এই অদ্ভুত উদাসীনতার কারণে আওয়ামী মঞ্চ নাম শুনতে হয়!

জামাত নিষিদ্ধের ব্যাপারে আপনাদের কেন এত গরিমসি তা সাধারণ জনগণ যে একেবারেই বোঝে না এটা ভাবলে ভুল করবেন।

আপনারা জামাত নিষিদ্ধের জন্য আইন খুঁজে বড়াতে থাকুন এদিকে আরো কিছু মানুষ লাশ হয়ে যাক,আরোকিছু পরিবারে শুরু হোক শোকের মাতম!

ওদিকে বিরোধীদলীয় নেত্রী হাসি হাসি মুখে কনসার্টের শিল্পীদের মত “আরো একটা গান হবে নাকি?” স্টাইলে “আরো হরতাল চাই,আরো হরতাল দেব?? এনশাল্লাহ্‌ ,আমরা আরো হরতাল দেব” বলে দেশে হরতাল ডেকে এ সি রুমে বসে থাকুক!!

আপনি আপনার স্বসশ্ত্র সিকিউরিটি প্রোটকল নিয়ে ফাঁকা রাস্তায় সাইরেন বাঁজাতে বাঁজাতে রাস্তার দু’পাশে রাস্তা পার হবার জন্য অপেক্ষমান খেটে খাওয়া লোকগুলোর ঘৃণা ভরা চোখ দেখেও না দেখার ভান করে হাসি মুখে হাত নাড়তে নাড়তে দ্রুত বেগে চলে যান।

ওদিকে জামাতিদের তান্ডব চলতে থাকুক!!

কোন প্রকৌশলি তার প্রিয়তমা স্ত্রীর কন্ঠ শেষবারের মত শুনতে পাবার জন্য ফোন করে তার মৃত্যুর আগাম সংবাদ দিক-“খালেদা,ওরা আমাকে ঘিরে ফেলেছে।মেরে ফেলবে”। এর পর ফোনের লাইন কেটে যাওয়া আর স্বামীর শোকে প্রায় মূর্ছা যাওয়া স্ত্রী’র বিলাপ না হয় আপনাদের কান পর্যন্ত নাই পৌছালো!!

নাম মাত্র বেতনে সংসার চালানো পুলিশ কন্সটেবল তার দায়িত্ব পালন করতে গিয়ে জামাতিদের আক্রমনে মরে যাক।আর সংসারের একমাত্র উপার্যনক্ষম মানুষটিকে হারিয়ে তার পরিবার আগামি দিনের অনিশ্চয়তায় পাগল প্রায় হয়ে যাক!!

রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দৈনন্দিন কাজে বের হওয়া লোকটা গোলাগুলি তে মরে যাক!!

আপনারা ভোটের হিসেব কষতে থাকুন। কাকে নিষিদ্ধ করলে কোন দলের কতটুকু লাভ,কয়টা ভোট কার ভাগে যাবে সেই হিসাব মেলাতে থাকুন!

পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লোকটাও ব্লগ লেখার অপরাধে,শাহবাগ যাওয়ার অপরাধে ‘নাস্তিক’ উপাধি পেয়ে জামাতিদীর হিট লিস্টে উঠে যাক!

কয়দিন পর যখন আপনারা ভোটের রাজনিতী তে মশগুল হয়ে থাকবেন সেই ফাঁকে যুদ্ধাপরাধীর বিচার চেয়ে ফেসবুক-ব্লগে লিখে যাওয়া লোকটা,শাহবাগ মোরে দাঁড়িয়ে ফাঁসির দাবিতে চিৎকার করা লোকটা জামাতি প্রতিহিংসার শিকার হয়ে লাশ হয়ে নর্দমার জলে ভেসে উঠবে তখন আপনাদের ভোট ভিক্ষার স্লোগানে হয়তো ঢাকা পরে যাবে স্বামী,সন্তান,ভাই বা বোন হারানো কোন স্বজনের আহাজারি!!

তা যাক,তাতে আপনাদের ভোটের আহবানে ভাঁটা পরবে না। ‘গোল্ড ফিস’ এর স্মৃতি নিয়ে জন্মানো বাঙালীরা খুব অল্প সময়েই সব ভুলে যায়...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.