নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখোই-২৭

সুখোই-২৭ › বিস্তারিত পোস্টঃ

কৃতজ্ঞতা স্বীকার করছি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

সৃষ্টিকর্তা বলে যদি কেউ থেকে থাকেন, আমি তার কাছে কৃতজ্ঞ, আমি তার কাছে কৃতজ্ঞ, কাজী নজরুল ইসলাম নামক এই লোকটাকে বাঙালি জাতির প্রতি প্রেরণ করার জন্য।







এই লোকটা বলে গেছেন, "শির নেহারি আমারি, নত শির ঐ শিখর হিমাদ্রীর"। বাঙালি যখন মাথা তুলে দাঁড়ায়, হিমালয়ের মাথা তখন বাঙালির মাথার নীচে চাপা পড়ে যায়।



আমার পূর্বপুরুষের কাছে শুধু শুনেছি মুক্তিযুদ্ধের কথা। আমার জাতির গৌরবের কথা শুনেছি, জাগ্রত চেতনার কথা শুনেছি। আজ আমি তা অনুভব করছি। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। আজকে বাঙালি হিসেবে আমার ভিতর একান্ত একটা নিজস্ব অহংবোধ জন্ম নিয়েছে। এই অহংবোধ আমার পূর্বপুরুষের ছিলো। আজ আমি জানি একসময়ের সেই পরাক্রমশালী শৌর্য বীর্যের বাঙালি কেমন অনুভব করতেন নিজেদের নিয়ে। আমি আজ কিছুটা হলেও বুঝতে পেরেছি, কিসের টানে বাঙালি রক্ত দিয়েছিল ভাষার জন্য। আমি আজ জানি আমার জাত কী। আমি জানি আমার জাত কি কারনে খালি পায়ে ৩০৩ হাতে ঝাপিয়ে পড়েছিল শক্তিশালী একটি বাহিনীর সামনে।



এ আমার জাত।

এ আমার মাটি, বায়ু, জলে বেড়ে ওঠার কারণ।



জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভাল।



বাঙালি জাতি তার জাতের সম্মান নিয়ে কোনকালে আপস করে নাই। তার জাত সে রক্ষা করবেই। এ আমাদের রক্তে। এ আমাদের ধমনীতে। আমার শিরায়। আমার রক্তকণিকা জানান দেয়, "তুমি বাঙালি, তুমি যখন মাথা উচু কর, হিমালয় তখন মাথা নীচু করে দাঁড়ায়"। এ আমার জাত্যাভিমান।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.