নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রান্না সম্পর্কে আলোচনা

সুমাইয়া০১

আমি দেশের বাইরে থেকেও দেশকে অনেক ভালবাসি।

সুমাইয়া০১ › বিস্তারিত পোস্টঃ

চিংড়ি মাছের টোপ

১৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৭



যা যা লাগবে :

চিংড়ি ৫০০ গ্রাম, পেঁয়াজ বাটা আধা চা চামচ, আদা ও রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ময়দা বা চারের গুঁড়া পরিমাণমতো, তেজপাতা ২টা, নারকেল বাটা আধা কাপ, জিরা গুঁড়া ১ চা চামচ, সাদা তেল পরিমাণমতো, গরম মসলা অল্প কিছু, ধনেপাতা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।



প্রস্তুত প্রণালী

চিংড়ি পরিষ্কার করে খোসা ও মাথা বাদ দিয়ে বাটতে হবে। একে আদা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা, ময়দা বা চালের গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। কড়াইতে তেল, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, নারকেল বাটা দিয়ে কষিয়ে নিন। এরপর এতে পানি দিয়ে আরও কিছুন রান্না করুন। যখন ফুটতে থাকবে তখন এর ভেতরে বাটা মাছ বল বানিযে ছাড়তে হভে। সিদ্ধ হলে নামিয়ে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.