নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্তিত্বহীন মৃতলাশ

অস্তিত্বহীন মৃতলাশ › বিস্তারিত পোস্টঃ

চারপাশে শুধু 'মানুষ' দেখি. :)

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:০৭

চারিদিকে শুনি, "মানুষ নাকি অমানুষ হয়ে গেছে, নিজের স্বার্থ ছাড়া কেউ কিছু বুঝে না, অন্যের উপর বিপদ চাপিয়ে দিয়ে নিজে ভাল থাকলেই নাকি হল।"



তবে এক্ষেত্রে আমি অত্যন্ত ভাগ্যবান। আমি চারপাশে শুধু 'মানুষ' দেখি যারা কিনা নিজের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত অন্যের জন্যে, 'অমানুষ' দেখি না । দেশে যে প্রতিটি মানুষের ভেতরে একজন 'অসাধারন ভাল' মানুষ লুকিয়ে আছে, এটা আমার কাছে নতুন নতুন উদাহরন আকারে ফিরে আসে। রক্তদাতারাই হলেন আমার চোখে দৃশ্যমান উদাহরন।



একজন রক্তদাতা নিজের মূল্যবান সময়, মোবাইল খরচ, যাতায়াত কষ্ট ইত্যাদি ত্যাগ স্বীকার করে নিজের শরীরের মহামূল্যবান রক্ত নিঃস্বার্থভাবে দান করে আসে একজন রোগীকে, বিনিময়ে কিছু পাবার আশায় নয়, মনুষ্যত্ববোধ থেকেই এই আত্মত্যাগের উৎপত্তি...



টাকা, গাড়ি, বাড়ি আর ক্ষমতার প্রতিযোগিতার বিলুপ্ত হোক, শুরু হোক নতুন প্রতিযোগিতা... ভাল কাজের প্রতিযোগিতা... তবে এই প্রতিযোগিতায় রক্তদাতারা সবসময় এগিয়ে থাকবেন :) নিশ্চিত :) #donatebloodbd.com

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ সকাল ১০:১২

পংবাড়ী বলেছেন: এত রক্ত কেন, দেশে কি ভ্যামপায়ার আছে?

২| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

অস্তিত্বহীন মৃতলাশ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.