নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অস্তিত্বহীন মৃতলাশ

অস্তিত্বহীন মৃতলাশ › বিস্তারিত পোস্টঃ

আমাদের একটাই পরিচয়

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

'ক' এর রক্তের প্রয়োজনে রক্তদান করেছে 'খ'

'খ' এর রক্তের প্রয়োজনে রক্তদান করেছে 'গ'

'গ' এর রক্তের প্রয়োজনে রক্তদান করেছে 'ঘ'

'ঘ' এর রক্তের প্রয়োজনে রক্তদান করেছে 'ক'



এবার বলুন তো কোন রক্তদাতা

- কোন ধর্মের অনুসারী?

- কোন বর্ণ, গোত্রের?

- কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক?

- কে ধনী বা কে গরীব?

- কিংবা কি তাঁদের জাতীয় পরিচয়?



উত্তর আমার জানা নেই, আপনারও জানা নেই... কারন উপরের সকলের একটাই পরিচয় "রক্তদাতা", সর্বোপরি 'মানুষ'...



পৃথিবীর সকল মানুষের রক্ত লাল। ধর্ম, বর্ণ, আদর্শ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবকিছু নির্বিশেষে একটাই পরিচয় “আমরা মানুষ”। যখন জরুরী রক্তের দরকার পরে তখন সেই মানুষটি কোন ধর্মাবলম্বী, কোন গোষ্ঠীর, কোন রাজনৈতিক দলের সাপোর্টার, ধনী নাকি গরীব - এইটা সম্পূর্ণ গৌণ বিষয়। তখন শুধু একটা বিষয়ই মুখ্য “এই মানুষটাকে বাঁচাতে হবে। নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষটাকে বাঁচাতে হবে।”।



এমন জরুরী মুহূর্তেও আপনার কাছে যদি ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মুখ্য হয়ে দাঁড়ায়, তাহলে আপনার “মনুষ্যত্ব” নিয়ে আমার বিরাট সন্দেহ রয়েছে...



================================

আমাদের একটাই পরিচয় "মানুষ", এবং একটাই আদর্শ "মনুষ্যত্ব"... #www.donatebloodbd.com

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

পংবাড়ী বলেছেন: গোবর

২| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মাইরালা বলেছেন: কৃত্তিম রক্ত তৈরির প্রয়োজনীয়তা বুঝিয়ে দিলেন
:) :) :)

৩| ০২ রা জুন, ২০১৪ রাত ৮:০৪

ইমরান হক সজীব বলেছেন: আমাদের একটাই পরিচয় "মানুষ", এবং একটাই আদর্শ "মনুষ্যত্ব"

৪| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:৫৮

পুচকে ফড়িং বলেছেন:
জনাব, এখন পর্যন্ত আপনার সব পোস্টই আমার এক জুনিয়র ফ্রেন্ডের লেখার কপি-পেস্ট। একটু উল্লেখ করলে পারতেন

৫| ০৩ রা জুন, ২০১৪ সকাল ১০:৫৩

অস্তিত্বহীন মৃতলাশ বলেছেন: হয়েছে ভাই? সবগুলাতে করে দিচ্ছি.। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.