| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড্ড সাধ জাগে
একটি মিছিলের কেন্দ্র বিন্দু হতে ,
মাঝা -মাঝি থাকবে আমার খাটিয়া
আর খাটিয়ার চতুরপার্শ্বে থাকবে
জন সমুদ্রের উত্তাল ডেও ....
মিছিলে মিছিলে তখন মুখরিত থাকবে -- আমার স্বপ্নের শহর ......।
তবে হ্যাঁ ,
কোন একদিন হয়তো , এমনই ঘটতে পারে-
ব্যস্ততম সড়ক , রুপ নিতে পারে -- মৃত্যু পুরীতে !!!
বলা নেই , কওয়া নেই
আচমকা গুলির শব্দ --
আর মানুষের চিৎকার , চেঁচামেচি , এদিক ওদিক ছোটা ছুটি -
রাস্তার মাঝে তখন পড়ে থাকবে
আমার নিথর দেহ -- আর কিছু ছোপ ছোপ তাজা রক্ত ------।
কেও কিছু বুঝে উঠার আগেই
আমার নিথর দেহ খানা উটবে খাটিয়াই .........
আর মানুষের মুখে মুখে তখন -- একটি বাক্যই ধ্বনিত হবে --
এ লাশ আমাদের ---
এ লাশ আমরা রাখবো কোথাই ..................???
অবশেষে লাশ পরিনত হবে মিছিলে...
এক দল বলবে ওদের লাশ
আর অন্য দল বলবে -- তাদের লাশ কে ছিনতাই করা হয়েছে ......।
আর এদের তর্ক - বিতর্কের পরিশেষে ,
আমার নিথর- অচল দেহ খানি ঠাই পাবে
কোন এক লাশ কাঁটা ঘরে ----
বেওয়ারিশ লাশ হিসাবে .............।
স্বর্ণা ---
©somewhere in net ltd.