| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সুখ তোমার পছন্দ নয়
আর বিশ্বাস তো নয় বটেই !
তাই নতুন বিশ্বাসের আশায়,
ছেড়ে যেতে চাও আমায় --
তাই তো !!!!
যাও -
নিজেকে মুক্ত করে নিলাম
তোমার কাছ থেকে --
আর তোমাকে মুক্ত করে দিলাম
এই পুরানো বাঁধন থেকে ----
এই বার তুমি , থাকো সুখে ,
তোমার নতুন ভালোবাসায় ---।
কখনোই আর বলবো না - কষ্টে আছি তুমি হীনা -
বলবো না - আগাম রাত গুলো কাটবে , নিদ্রাহীন তুমি ছাড়া ----
কিছুই আর বলবো না ---।
যাও , ছেড়ে দিলাম তোমায়
থাকো সুখে , তোমার নতুন ভালোবাসায় -------।
স্বর্ণা ---
©somewhere in net ltd.